বাংলা অক্ষর বা বর্ণ বাঙালি জাতির অনন্য সম্পদ। এই বর্ণমালা বাঙালির প্রাণের সঙ্গে, অস্তিত্বের সঙ্গে মিশে আছে। বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়। বাঙালিকে করে তোলে স্বপ্নমুখী। বাংলা অক্ষর বাঙালির চোখে দেখা দেয় মায়ের রূপ ধরে। কখনো তার চিত্তে বাজায় সুরের নূপুর। 

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. 'অক্ষর' শব্দটিতে উপস্থিত যুক্তবর্ণটি বিভাজন করে দেখাও। 

খ. 'চিত্ত' শব্দটির দুইটি সমার্থক শব্দ লেখো। 

গ. অনুচ্ছেদে উল্লিখিত 'চোখ' শব্দটিকে ভিন্নার্থে প্রয়োগ করে একটি বাক্য রচনা করো। 

ঘ. 'বাংলা অক্ষর বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয়'- জটিল বাক্যে রূপান্তর করো। 

ঙ. বাংলা অক্ষর আমাদের চোখে মায়ের রূপ ধরে দেখা দেয় কেন?

Updated: 9 months ago
উত্তরঃ

ক. 'অক্ষর' শব্দটিতে উপস্থিত 'ক্ষ' যুক্তবর্ণটিকে বিভাজন করলে পাওয়া যায় = ক্ + ষ।

খ. 'চিত্ত' শব্দের দুইটি সমার্থক শব্দ হলো- মন ও হৃদয়।

গ. 'চোখ'- (সতর্কতা অর্থে) চোখ খোলা রেখে রাস্তা পার হবে।

ঘ. যে জিনিসটি বাঙালির চিত্তকে আনন্দে ভরে দেয় তা হলো বাংলা অক্ষর।

ঙ. বাংলা আমাদের মাতৃভাষা। মায়ের মুখ থেকেই আমরা প্রথম এ ভাষা শুনেছি। তাই বাংলা ভাষার অক্ষর আমাদের চোখে মায়ের রূপ ধরে দেখা দেয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
329
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews