বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের পাঁচটি বানানসূত্র লিখুন।

Updated: 3 days ago
উত্তরঃ

প্রমিত বানানের পাঁচটি নিয়ম নিচে দেয়া হলো:

i. তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। কারণ এসব শব্দের বানান ও ব্যাকরণগত প্রকরণ এবং পদ্ধতি নির্দিষ্ট রয়েছে। তবে এ বানান রীতিতে যেসব ক্ষেত্রে ব্যতিক্রম প্রস্তাবিত হয়েছে তা অনুসৃত হবে।

ii. যেসব তৎসম শব্দে ই, ঈ বা উ, ঊ উভয় শুদ্ধ সেসব শব্দে কেবল ই বা উ এবং তার কারচিহ্ন (ি) ু ব্যবহৃত হবে। যেমন- কিংবদন্তি, খঞ্জনি, ধ্বনি, ধুলি, পঞ্জি, পদবি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচিপত্র, উর্ণা, উষা।

iii. ক খ গ ঘ পরে থাকলে পদের অন্ত:স্থ ম স্থানে অনুস্বার (ং) লেখা যাবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন ইত্যাদি। বিকল্পে ঙ লেখা যাবে। ক্ষ-এর পূর্বে সর্বত্র ঙ হবে। যেমন- আকাঙ্ক্ষা।

iv. তৎসম শব্দের অনুরুপ বানানের ক্ষেত্রে, যেমন পূর্বে বলা হয়েছে, অ-তৎসম সকল শব্দেও রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- কর্জ, কোর্তা, মর্দ, সর্দার ইত্যাদি।

v. আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে যে-কার যুক্ত করা হবে। যেমন-করানো, বলানো, খাওয়ানো, পাঠানো, নামানো, শোয়ানো ইত্যাদি।

7

Related Question

View All
উত্তরঃ

কর্মের অনুরূপ ফল পাবে। (জটিল বাক্য) = যেমন কর্ম করবে, তেমন ফল পাবে।

উত্তরঃ

যে অন্ধ তাকে আলো দাও। (সরল বাক্য) = অন্ধকে আলো দাও।

উত্তরঃ

পরিশ্রমী ব্যক্তি সুখী হয়। (যৌগিক বাক্য) = যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখী হয়।

উত্তরঃ

মানুষের তৈরি দুর্যোগও কম ক্ষতি করে না। (অস্তিবাচক) = মানুষের তৈরি দুর্যোগও বেশ ক্ষতি করে।

উত্তরঃ

জন্মভূমিকে সবাই ভালোবাসে। (নেতিবাচক) = জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই।

8
উত্তরঃ

আসরে নামা (আবির্ভূত হওয়া): আলোচনা জমে ওঠার পরই যুক্তি-তর্ক নিয়ে ক্লাবের সভাপতি সরাসরি আসরে নামলেন।

উত্তরঃ

স্রোঁতের শেওলা: (অর্থ: ভাসমান / নিরাশ্রয় ব্যক্তি): নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে রহিম মিয়া আজ স্রোতের শেওলার মতো জীবনযাপন করছেন।

উত্তরঃ

অচলায়তন: (অর্থ: গোঁড়ামি পূর্ণ অবস্থা / স্থবিরতা)): আধুনিক যুগের সাথে তাল মেলাতে না পারলে যেকোনো পুরাতন প্রতিষ্ঠানই একসময় অচলায়তনে পরিণত হয়

উত্তরঃ

কাকস্নান (অর্থ: অসম্পূর্ণ গোসল): বেলা হয়ে গেছে দেখে সে কোনোমতে একটা কাকস্নান সেরে অফিসের উদ্দেশ্যে রওনা দিল।

উত্তরঃ

স্বখাত সলিল: (অর্থ: নিজের বিপদ নিজে ডেকে আনা): বন্ধুদের ভালো পরামর্শ না শুনে অনিয়ম করে ব্যবসা ডুবিয়েছ, এ তো তোমারই তৈরি স্বখাত সলিল।

8
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews