বাংলা ভাষায় শব্দ গঠনের কিছু নিয়মঃ
১. সন্ধির মাধ্যমে। যেমনঃ বিদ্যা + আলয় = বিদ্যালয়; আশা + অতীত = আশাতীত ইত্যাদি ।
২. শব্দের শুরুতে উপসর্গ যোগ করে। যেমনঃ বি + কল = বিকল; সু + ফল = সুফল ইত্যাদি ।
৩. শব্দের শেষে প্রত্যয় যোগ করে। যেমনঃ কৃৎ প্রত্যয়- √গম্ + অন = গমন; খেল্ + অনা = খেলনা ইত্যাদি।
৪. পদ পরিবর্তন। যেমনঃ বাদল > বাদলা; ঈশ্বর > ঐশ্বরিক ইত্যাদি।
৫. সমাসের মাধ্যমে। যেমনঃ মা ও বাবা = মা-বাবা; বিদ্যার আলয় = বিদ্যালয় ইত্যাদি।
Related Question
View Allবাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তাঃ 'ধ্বনি' পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি বিশেষ ভূমিকা পালন করে। নতুন শব্দ গঠনের জন্য সন্ধির প্রয়োজন রয়েছে। শব্দের আকার ছোটো করতেও সন্ধির প্রয়োজন পড়ে। সন্ধির ফলে ভাষা সাবলীল ও শ্রুতিমধুর হয়। উচ্চারণ সহজ করার জন্য সন্ধির প্রয়োজন রয়েছে। সর্বোপরি ভাষার উচ্চারণের সৌকর্য ও শ্রুতিমাধুর্য বৃদ্ধি, ভাষাকে প্রাঞ্জল ও সংক্ষিপ্ত করার জন্য সন্ধির প্রয়োজন অপরিসীম।
বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তাঃ শব্দ গঠনের অন্যতম উপায় 'সমাস'। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক পদকে একপদ করলেই তা সমাসগঠিত শব্দ হবে না। যেসব পদ নিয়ে সমাস তৈরি হয় তাদের মধ্যে অর্থের মিল এবং পদগুলোর পরস্পরের মধ্যে সম্বন্ধ থাকতে হয়, যাতে করে পদগুলোর দ্বারা একটি বিশিষ্ট অর্থ প্রকাশ পায় ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!