বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?

Updated: 7 months ago
উত্তরঃ

বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা 'কল্লোল' প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে

100

১৯২৩ সালে আধুনিক লেখকদের সাহিত্যিক মুখপত্র হিসেবে কলকাতা থেকে মাসিক 'কল্লোল' প্রকাশিত হয়। দীনেশরঞ্জন দাশ ছিলেন এর সম্পাদক। এটি রবীন্দ্র-রোমান্টিক সাহিত্যের বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনা হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। এ পত্রিকার লেখকগণ বয়সে তরুণ, সৃষ্টিতে কূলপ্লাবী। প্রথম বিশ্বযুদ্ধের চেতনা, ইউরোপীয় সাহিত্যের প্রভাব এ তরুণ লেখকদের লেখনিতে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, কাজী নজরুল ইসলাম প্রমুখ ছিলেন এ পত্রিকার নিয়মিত লেখক।

Related Question

View All
উত্তরঃ একটি বাংলা সাহিত্য পত্রিকা ও সাহিত্য আন্দোলন

'কল্লোল' ছিল বিশ শতকের বিশের দশকে (১৯২৩-১৯২৯) কলকাতা থেকে প্রকাশিত একটি অত্যন্ত প্রভাবশালী বাংলা সাহিত্য পত্রিকা এবং এর দ্বারা সূচিত আধুনিক বাংলা সাহিত্যের একটি যুগান্তকারী সাহিত্য আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল রবীন্দ্র-প্রভাব থেকে মুক্ত হয়ে নতুন ধারার সাহিত্য সৃষ্টি করা, যেখানে নগরজীবন, প্রেম, মনস্তত্ত্বের জটিলতা এবং প্রথা ভাঙার বিদ্রোহ প্রাধান্য পেত।

দীনেশচন্দ্র দাস এই পত্রিকার সম্পাদক হলেও, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, কাজী নজরুল ইসলাম, জগদীশ গুপ্ত প্রমুখ তরুণ সাহিত্যিকরা ছিলেন এর মূল চালিকাশক্তি। 'কল্লোল' আধুনিক বাংলা কবিতার পথ উন্মোচন করেছিল এবং পরবর্তী প্রজন্মের সাহিত্যিকদের উপর গভীর প্রভাব ফেলেছিল, যা 'কল্লোল যুগ' নামে পরিচিতি লাভ করে।

Satt AI
Satt AI
2 months ago
367
উত্তরঃ

কল্লোল মূলত একটি সাহিত্য-পত্রিকা, যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রথম প্রকাশিত হয়কল্লোল ১৯২৩ থেকে ১৯২৯ খ্রিষ্টাব্দের ভেতরে সংগঠিত প্রভাবশালী বাংলা সাহিত্য বিপ্লবের সমনামিক।

644
উত্তরঃ

১৯২৩ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কে কল্লোল যুগ বলা হয়। আর এই সময়কালকেই ‘ত্রিশোত্তর সাহিত্য' বলা হয়। উল্লেখ্য, ৫ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব/ ত্রিশের কবি/ কল্লোলের কবি বলা হয়। এর হলেনঃ অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত

1.5k
উত্তরঃ

বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা 'কল্লোল' ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয় । 

312
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews