হাতির গলায় ঘণ্টা- (বয়স্ক লোকের বালিকা বধূ) বাবা-মাা বেঁচে থাকলে মেয়েটাকে আজ হাতির গলায় ঘণ্টা হতে হতো না ।
হাতির গলায় ঘণ্টা (বয়স্ক বরের বালিকা বধূ): বাবা বেঁচে থাকলে মেয়েটাকে হাতির গলায় ঘণ্টা হতে দিত না
রাবনের গোষ্ঠী - (বড় পরিবার) বাড়ির বড় বউয়ের ব্যবহার দেখলেই বোঝা যায় সে রাবনের গোষ্ঠীর মেয়ে ।
রাবণের গোষ্ঠী (বড় পরিবার): রাবণের গোষ্ঠীকে পালতে গিয়েই আমার জীবন শেষ।
মাছের মায়ের পুত্রশোক : (মিথ্যা শোক) : গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই।
মাছের মায়ের পুত্রশোক : কপট বেদনা
মাছের মায়ের পুত্রশোক - মিথ্যা শোক।
মাছের মায়ের পুত্রশোক (মিথ্যা শোক): তোমাকে আর মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না, আমার জন্যে তোমার দরদ কত তা জানা আছে।
দু নৌকায় পা (উভয় সংকট) দু নৌকায় পা দিয়ে কোনো কাজেই উন্নতি লাভ করা যায় না।
দু নৌকায় পা -(দুটি সম্পূর্ণ বিপরীত ধরনের কাজে একসাথে হাত দেওয়া) দু নৌকোয় পা দেয়া যার স্বভাব, আমার নৌকো থেকে তাকে পা সরাতে হবে-- এতে আমারই কষ্ট হোক আর তারই কষ্ট হোক।
দুই নৌকায় পা দেওয়া' বাগধারা অর্থ হবে দু'টানায় পড়া।
কাকে যে ভোট দিব বুঝতে পারছি না দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা হয়েছে।
দক্ষিণ হস্তের ব্যাপার -(ভোজন) দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হল না ।
দক্ষিণ হস্তের ব্যাপার (আহার): দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হলো না?
দক্ষিণ হস্তের ব্যাপার (ভোজন): দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হলো না?
দক্ষিণ হস্তের ব্যাপার -খাওয়া/ভোজন – দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হলো না?
Related Question
View Allমাছের মায়ের কান্না বাগধারার অর্থ মিথ্যাশোক।
বাক্য: খেলার সময় একটু আঘাত পেয়েই সে মাছের মার কান্না করছে।
কান পাতলা অর্থ যে সব বিশ্বাস করে
>সে একজন কান পাতলা মানুষ তাকে সব কথা বলতে নেই।
কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ দুর্দিন বা দুঃখের সূত্রপাত।
বাক্য: চাকরি চলে যাওয়ায় তার জীবনে কলির সন্ধ্যা নেমে এসেছে।
লম্বা দেওয়া বাগধারাটির অর্থ: চম্পট দেওয়া
বাক্য: সে অনেক টাকা হাতিয়ে নিয়ে লম্বা দিয়েছে।
চম্পট দেওয়া
সোনায় সোহাগা
অর্থ: উপযুক্ত মিলন
বাক্য: তার সুন্দর চোখ আবার মিষ্টি হাসি যেন সোনায় সোহাগা।
মিছরির ছুরি বাগধারাটির অর্থ হল মুখে মধু অন্তরে বিষ।
বাক্য: সে মিছরির ছুরি দিয়ে অনেকের সাথে প্রতারণা করেছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!