বিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allশহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।
মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।
মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।
উদ্দীপকে উল্লিখিত মি. আব্দুল মঈদ ব্যবসায়ের অবস্থানের উপাদান কাঁচামালের প্রাপ্যতা ও পরিবহন ব্যবস্থার কারণে ব্যবসায়ে সফলতা পেয়েছেন।
যে সকল পণ্য ইতঃপূর্বে প্রক্রিয়াজাতকরণ করা হয়নি, শুধু সম্পূর্ণ প্রথমবারের মতো উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে তাকে কাঁচামাল বলে। একস্থান হতে অন্যস্থানে পণ্যদ্রব্য আনা-নেওয়ার জন্য গৃহীত ব্যবস্থাকে পরিবহন বলে। ব্যবসায়ের অবস্থান নির্বাচনের ক্ষেত্রে কাঁচামালের প্রাপ্যতা ও পরিবহন ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা উচিত।
উদ্দীপকে মি. আব্দুল মঈদ সিলেটে প্রচুর আনারস উৎপাদন হওয়ায় তিনি সেখানে একটি আনারসের জুস কারখানা স্থাপন করেন। কাঁচামালের সহজপ্রাপ্যতা এবং পরিবহন সুবিধা থাকার কারণে সারাদেশে তার উৎপাদিত জুস বাজারজাত করতে সক্ষম হয়েছেন। ফলে অল্পদিনের মধ্যেই তিনি তার ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন। এক্ষেত্রে তার সফলতার অন্যতম প্রধান কারণ হলো উপযুক্ত পরিবহন ব্যবস্থা এবং কাঁচামালের সহজ প্রাপ্যতা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!