বারযাখ কাকে বলে? (জ্ঞানমূলক)

Updated: 10 months ago
উত্তরঃ

মানুষের মৃত্যু থেকে কিয়ামত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বারযাখ বলে।

243

Related Question

View All
উত্তরঃ

শাফাআত শব্দের অর্থ সুপারিশ করা, অনুরোধ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তায়ালার নিকট নবি-রাসুলগণের সুপারিশ করাকে শাফাআত বলে।

121
উত্তরঃ

উদ্দীপকে আল্লাহর বান্দা পরকালে কৃতকর্মের জবাবদিহিতার ভয়ে এমন কথা বলেছেন।

আল্লাহ হিসাব গ্রহণকারী। কিয়ামতের দিন তিনি সস্কল কর্মকান্ডের হিসাব নিবেন। সেদিন তিনি সব মানুষের হাতে আমলনামা প্রদান করবেন। আমলনামায় প্রত্যেকের সব কাজের হিসাব লেখা থাকবে। ছোট-বড়, ইচ্ছায়-অনিচ্ছায়, গোপনে-প্রকাশ্যে কৃত সবধরনের কাজেরই সেদিন হিসাব নেওয়া হবে। আল্লাহ তায়ালা বলেন,

وَإِنْ تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ  অর্থ: যদি তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন রাখ, আল্লাহ তোমাদের কাজ থেকে তারও হিসাব নিবেন। (সূরা আল-বাকারা: ২৮৪) সবাইকে সেদিন আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। পাপ পুণ্যের হিসাব না দিয়ে সেদিন কেউই রেহাই পাবে না। উদ্দীপকের প্রথম বান্দা ভাবেন, পাখিকে তার কৃতকর্মের হিসাব দিতে হবে না। কিন্তু একজন মানুষকে জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। তাই আল্লাহর বান্দা পাখি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তাহলে তাকে তার কৃতকর্মের জবাব দেওয়ার প্রয়োজন হতো না।

143
উত্তরঃ

উদ্দীপকে অন্য জনের বক্তব্যে মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাতের ভয়াবহ পরিণাম তথা জাহান্নামের কথা ফুটে উঠেছে।

আখিরাত হলো কর্মফল ভোগের স্থান। মানুষ দুনিয়ার জীবনে যেমন কাজ করবে আখিরাতে তেমন ফল ভোগ করবে। ভালো কাজের জন্য স্থান হবে জান্নাত। আর খারাপ কাজের জন্য শাস্তি ভোগ করবে জাহান্নামে। জান্নাত যেমন সুখশান্তিময়, জাহান্নাম তেমন কষ্টদায়ক স্থান। জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান। সেখানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সেখানে পাপীরা আগুনে দগ্ধ হবে। বড় বড় সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ মানুষকে দংশন করবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেন-"যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করবে অচিরেই আমি তাদেরকে (জাহান্নামের) আগুনে প্রবেশ করাব। সেখানে যখনই তাদের চামড়া জ্বলে যাবে তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব। যাতে তারা শাস্তি ভোগ করতে পারে।" (সূরা আন-নিসা: ৫৬) আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি উত্তপ্ত। আর জাহান্নামিদের খাদ্য হলো যাক্কুম। পানীয় হলো রক্ত ও পুঁজ।

উদ্দীপকে অন্য বান্দা বলেন যে, মৃত্যুর পরের কথা শুনলে মনে অনেক ভয় 'হয়। গুনাহের শাস্তিস্বরূপ যেখানে সাপ, বিচ্ছু মানুষকে দংশন করবে। তাই উদ্দীপকে অন্যজনের বক্তব্যে আখিরাতের ভয়াবহ পরিণামের কথা ফুটে উঠেছে।

153
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews