বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে।
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allবিক্রয়কর্মীর মধ্যে মিশুকতা, মার্জিত আচরণ, সামাজিক মূল্যবোধ প্রভৃতি গুণের সমষ্টিকে সামাজিক গুণাবলি বলে।
যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকে ব্যক্তিক বিক্রয় বলে।
ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতার নিকট সরাসরি উপস্থিত হয়ে পণ্য বা সেবার নানান তথ্য তাদেরকে প্রদান করে। তাছাড়া পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর বিক্রয়কর্মীরা তাৎক্ষণাৎ মৌখিকভাবে প্রদান করে। কোনো কোনো ক্ষেত্রে লিখিত আকারে পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করা হলেও তা সারসংক্ষেপ মাত্র। এক্ষেত্রে মৌখিক উপস্থাপনাই মূখ্য ভূমিকা রাখে। তাই বলা যায়, ব্যক্তিক বিক্রয় হলো পণ্য বা সেবার মৌখিক উপস্থাপনা।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করেছে।
মানুষের যেসব গুণ জন্মগত এবং প্রকৃতি প্রদত্ত সেসব গুণকে শারীরিক গুণাবলি বলে। শারীরিক গুণাবলি দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।
উদ্দীপকের রকি ফোন কোম্পানি 'একতা' সীম বিক্রয়ের জন্য প্রখর দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যোর অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। এক্ষেত্রে তারা বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে। প্রখর দৃষ্টিশক্তি হলো বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির অন্তর্গত একটি অদৃশ্য গুণ এবং সুন্দর চেহারা ও সুস্বাস্থ্য হলো একটি দৃশ্যমান গুণ। সুতরাং প্রতীয়মান হয় যে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলিকে প্রাধান্য দিয়েছে।
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের মি. মিঠু ও মি. রিমুর কর্মপ্রচেষ্টা শিক্ষালব্ধ।
একজন বিক্রয়কর্মীর মধ্যে যেসব গুণাবলি পরিলক্ষিত হয় সেগুলোর মধ্যে শারীরিক গুণাবলি অন্যতম। বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি জন্মগত এবং প্রকৃতি প্রদত্ত হলেও শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে এর কিছু কিছু উপাদান নিয়ন্ত্রণ করা যায়।
উদ্দীপকের রকি ফোন কোম্পানি 'একতা' সীম বিক্রয়ের জন্য প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী মি. মিঠু ও মি. রিমুকে নিয়োগ দেয়। নিয়োগের পর প্রতিষ্ঠানটি তাদেরকে এক সপ্তাহ প্রশিক্ষণের মাধ্যমে বিক্রয়ের কাজে পারদর্শী করে তোলে। এরূপ প্রশিক্ষণের ফলে তারা অধিক পারদর্শী হয়ে উঠে এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে। উল্লেখ্য যে, তারা যদি সঠিক প্রশিক্ষণ না পেতেন তাহলে দৃষ্টিশক্তি, সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সত্ত্বেও ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে সফলতার সাথে বিক্রয়কার্য সম্পন্ন করতে পারতেন না। কেননা প্রশিক্ষণের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সফল বিক্রয়কর্মী হয়ে ওঠার কলাকৌশল রপ্ত করতে পারেন। পরবর্তীতে এসব কৌশল প্রয়োগ করে সহজেই সফলতা অর্জন করা যায়।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের মি. মিঠু ও মি. রিমু প্রশিক্ষণের মাধ্যমেই বিক্রয়িকতার গুণাবলি অর্জন করেছেন। এ অর্থে তাদের কর্মপ্রচেষ্টা শিক্ষালব্ধ।
যে বিশেষ কৌশল বা প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে বিক্রয়তব্য পণ্য বা সেবা সম্পর্কে আগ্রহী করে তুলে প্রকৃত ক্রেতায় পরিণত করে তাকেই বিক্রয়িকতা বলে।
বিক্রয়িকতা শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ই। বিক্রয়িকতা আশাবাদ, অধ্যাবসায়, শিক্ষা, আন্তরিকতা, বুদ্ধিমত্তা, ভদ্রতা, সামাজিক আচরণ ইত্যাদি কতিপয় গুণের সমাহার। শিক্ষা গ্রহণের মাধ্যমে বিক্রয়কর্মীকে এগুলো অর্জন করতে হয়। তাই বিক্রয়িকতা শিক্ষালব্ধ। আবার, বিক্রয় দক্ষতা অর্জনে অপরিহার্য কতিপয় গুণাবলি যেমন- চেহারা, হাসি, স্বাস্থ্য, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি বিক্রয়কর্মী জন্মগতভাবেই অর্জন করে থাকে। তাই বিক্রয়িকতা জন্মগত। অর্থাৎ বিক্রয়িকতা হলো শিক্ষালব্ধ এবং জন্মগত উভয়ের সমন্বয়।
উদ্দীপকে কোম্পানি মি. Y এর কাজ দ্বারা ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে উপকৃত হবে।
বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় কোনো প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে ক্রেতা সন্তুষ্টি অর্জন অত্যাবশ্যক। একজন বিক্রয়কর্মী ক্রেতা সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখে। বিক্রয়কর্মী নিজস্ব কিছু গুণের মাধ্যমে ক্রেতাদেরকে আকৃষ্ট করে স্থায়ী গ্রাহকে পরিণত করে থাকে।
উদ্দীপকে মি. X একজন ফুড প্রোডাক্টস কোম্পানির মালিক। তিনি খাদ্যজাতীয় পণ্য উৎপাদন করেন। তিনি পণ্যসামগ্রী উপযুক্ত স্থানে ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য একজন সুদক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মী হিসেবে মি. Y কে নিয়োগ দেন। ক্রেতাদের সাথে আলাপ-আলোচনা ও সঠিক আচরণের জন্য বিক্রয়কর্মীর দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন যা মি. Y নিজের মধ্যে ধারণ করেন।
সুতরাং বিক্রয়কর্মী হিসেবে মি. Y এর ক্রেতা সন্তুষ্টি অর্জনের দ্বারাই উদ্দীপকের কোম্পানিটি স্থায়ী ক্রেতা পেয়ে উপকৃত হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!