বিগত তিন দশকে বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ-

খাদ্যশস্য উৎপাদন (লক্ষ মেট্রিক টন)
অর্থবছরউৎপাদনের পরিমাণ

১৯৮০-৮১

১৯৯০-৯১

২০১৩-১৪

১৪৯.৭

১৮৮.৬

৩৭৭.৮২

তথ্য উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ১৯৯৭, ২০১৪

Updated: 10 months ago
উত্তরঃ

যেসব আর্থসামাজিক উপাদানের উপর ভিত্তি করে উন্নয়ন প্রক্রিয়া সচল থাকে, সেগুলোর সমষ্টিকে অবকাঠামো বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজরা বিভিন্ন কূট-কৌশল অবলম্বন করে ক্ষমতা দখল করে নেয় এবং এর ফলে বাংলার ভাগ্যে বিপর্যয় নেমে আসে। এ যুগে ক্লাইভের দ্বৈত শাসন, ছিয়াত্তরের মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত এ অঞ্চলের অর্থনীতিকে দুর্বল করে দেয়। এ সময় বাংলায় উল্লেখযোগ্য কোনো শিল্প স্থাপিত হয়নি বরং বাংলার বিখ্যাত মসলিন কাপড়ের উৎপাদন তাঁতিদের বুড়ো আঙুল কেটে বন্ধ করা হয়। মোটা কাপড়ের বাজারের প্রসারই ছিল এর প্রধান লক্ষ্য। ইংরেজরা এ দেশের কৃষকদের নীল চাষে বাধ্য করে। বাংলার অর্থনীতিকে ইংরেজরা দু'শ বছর পিছিয়ে দিয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের ভিত্তিতে নিচে একটি স্তম্ভচিত্র অংকন করা হলো-

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য উৎপাদনের গতিধারা নিচে বিশ্লেষণ করা হলো-

বাংলাদেশের প্রধান খাদ্যশস্য চাল। অন্যান্য শস্যের মধ্যে পাট, গম, আলু, বিভিন্ন প্রকার ডাল, মরিচ, রসুন, শাকসবজি, আখ, তামাক এবং চা উল্লেখযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে বোরো ধান, গম, ভুট্টা, আলু এবং শাকসবজির আওতায় চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে খাদ্যশস্যের (ধান, গম, ভুট্টা) উৎপাদন হয়েছিল ৩৮৪.১৯ লাখ মেট্টিক টন যা ২০১৫-১৬ অর্থবছরে ৩৮৮.১৭ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
স্বাধীনতার পরবর্তীতে চাল উৎপাদন তিন গুণ বৃদ্ধি পেয়ে ১১ মিলিয়ন মে. টন থেকে ৩২ মিলিয়ন মে. টনে উন্নীত হয়েছে। চাল উৎপাদনের বার্ষিক গড় প্রবৃদ্ধি ১৯৮০ সালে ছিল ২.৮% তা ১৯৯০/৯১ সালে ৩.৫% এ বৃদ্ধি পেয়েছে। এটি সম্ভব হয়েছে উন্নত বীজ ও সেচসুবিধার সম্প্রসারণের জন্য। সাম্প্রতিক সময়ে পোলট্রি খাতের খাদ্য ভুট্টার উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ২০০৬ সালে যেখানে ভুট্টার উৎপাদন ছিল ৫.২২ লাখ মে. টন, ২০১৫-১৬ অর্থবছরে বৃদ্ধি পেয়ে তা ২৭.৫৯ লাখ মে. টনে উন্নীত হয়েছে। গমের উৎপাদন ২০১৩-১৪ অর্থবছরে ছিল ১০.৩৬ লাখ মে. টন যা ২০১৪-১৫ অর্থবছরে ১৩.৪৮ লাখ মে. টনে উন্নীত হয়েছে। নতুন উচ্চ ফলনশীল জাতের বীজের উন্নয়ন এবং বাজারের সম্প্রসারণের কারণে তৈলবীজ ও পাটের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
সবশেষে বলা যায়, বাংলাদেশ খাদ্য উৎপাদনের গতিধারায় ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
150

Related Question

View All
উত্তরঃ

সেচ হলো কৃত্রিমভাবে কৃষিজমিতে পানি দেওয়ার ব্যবস্থা।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
208
উত্তরঃ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মোট শ্রমশক্তির ৪৫.১% কৃষি খাতে নিয়োজিত। কিন্তু এ দেশের অধিকাংশ কৃষক ভূমিহীন ও দরিদ্র। ফলে কৃষিকাজের সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করতে হয়। তাই কৃষকরা বিভিন্ন উৎস থেকে কৃষিঋণ গ্রহণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
210
উত্তরঃ

উদ্দীপকের ঘটনা অনুসারে আব্দুল করিম কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণের সাথে জড়িত। নিচে তা ব্যাখ্যা করা হলো-উৎপাদিত ফসল ভোক্তার নিকট তথা ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যক্রম বা প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণ বলে। এ ধরনের পেশার লোকদের দালাল বা ফড়িয়া বলে। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বা ভোক্তার চাহিদামতো কৃষিপণ্য উৎপাদন করা বাজারজাতকরণের প্রথম ধাপ। বিপুল কৃষিপণ্য একসাথে বিক্রি করা যায় না। ফলে কৃষিপণ্য গুদামজাত ও সংরক্ষণ করতে হয়। বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌছানোর জন্য পরিবহনের প্রয়োজন হয়। ক্ষেত থেকে ফসল ক্রয় করা, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদির জন্য বিপণনের কাজে ব্যবসায়ী/কৃষকের অর্থের যোগান থাকতে হয়। অতঃপর উক্ত কৃষিপণ্যসমূহ বাজারে বিক্রয় করতে হয়। আব্দুল করিমও ফসলের মৌসুমে কৃষকদের অগ্রিম টাকা দিয়ে রাখেন তাদের ফসল কেনার জন্য। কৃষকদের থেকে সংগৃহীত ফসল তিনি শহরের বাজারে সরবরাহ করেন। এই মধ্যপন্থী কার্যক্রম, অর্থাৎ বাজারজাতকরণের মাধ্যমে আয় করে তার সংসার চালান।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
154
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, বাজারজাতকরণ বা বিপণন পেশা আমাদের দেশে প্রয়োজনীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও এ দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত। তারা অনেক পরিশ্রম করে শস্য ফলায়। তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করলে ভালো দাম পায় না। তাই তারা দালাল বা ফড়িয়াদের কাছে সাধারণ দামের চেয়ে একটু বেশি দামে তাদের উৎপাদিত ফসল বিক্রির চেষ্টা করে। দালাল বা ফড়িয়ারা ওই ফসল শহরে আরও বেশি দামে বিক্রি করে। এতে তারা নিজেরাও লাভবান হয়, আবার কৃষকরাও সাধারণের থেকে একটু বেশি লাভবান হয়। এই দালাল বা ফড়িয়াদের মাধ্যমে বাংলাদেশের গ্রাম থেকে গঞ্জে এবং গঞ্জ থেকে শহরে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভোক্তার কাছে আসে। বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করার কাজেও এ ধরনের দালাল বা ফড়িয়াদের অবদান রয়েছে। আমাদের দেশে এই ধরনের দালাল ও ফড়িয়ারা আছে বলেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রি করতে পারছে। তবে বর্তমানে কিছু ভুয়া দালাল ও ফড়িয়া কৃষকদের ঠকিয়ে তাদের কষ্টে উৎপাদিত পণ্য আত্মসাৎ করছে। যার ফলে সরকার ওই দালাল ও ফড়িয়াদের দূর করতে নিজেরাই কৃষকদের কাছ থেকে ধান/চাল কিনছে। কিন্তু এ দেশে কৃষিপণ্য বাজারজাতকরণে দালাল ও ফড়িয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি মনে করি, আমাদের দেশে এ ধরনের পেশা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
187
উত্তরঃ

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তা-ই কৃষি খামার।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
184
উত্তরঃ

কৃষি খামারে একটি মাত্র ফসলের পরিবর্তে একাধিক ফসল উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ। এ ক্ষেত্রে একই জমিতে বছরের নানা সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। ১৯৯০-এর দশকে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ কমানোর উদ্দেশ্যে বাংলাদেশের সরকার শস্য বহুমুখীকরণ কর্মসূচি গ্রহণ করে

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
217
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews