বিজয় চাকমা শহরে যাওয়ার সময় দেখলেন, এক পথশিশু গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়েছে। এ দৃশ্য সহ্য করতে না পেরে তিনি হাসপাতালে নিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। পরে শিশুটি সুস্থ হলে তাকে মায়ের হাতে তুলে দেন।

Updated: 1 year ago
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

সিদ্ধার্থ চতুর্থ দিন নগর ভ্রমণে গিয়ে দেখলেন শান্ত, সৌম্য, গেরুয়া বসনধারী মুন্ডিত মস্তক এক সন্ন্যাসী খুব ধীরে পথ চলেছেন।

উত্তরঃ

দেবরাজ ইন্দ্রের কথামতো ছেলে ও বউয়ের মন-মানসিকতা পরিবর্তন হয়েছিল। দেবরাজ ইন্দ্র বলেছিল, বুড়িমার ছেলের ও বউয়ের ঘরে একটি সন্তান হয়েছে, যার ফলে বউয়ের মনের হিংসা-বিদ্বেষ দূরীভূত হয়েছে। সঙ্গে সঙ্গে ছেলের মনও পরিবর্তন হয়েছিল।

উত্তরঃ

সিদ্ধার্থ গৌতমের বৌদ্ধধর্ম জীবপ্রেমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উদ্দীপকে বিজয় চাকমার আচরণের মধ্যে সিদ্ধার্থ গৌতমের জীবপ্রেমের ঘটনাটি প্রতিফলিত হয়েছে। গৌতম বুদ্ধের জীবন জীবপ্রেমে মুগ্ধ। শুধু মানুষ নয়, ছোটবড় সব জীবের প্রতি বুদ্ধের অপরিসীম ভালোবাসা ছিল। 'সকল প্রাণী সুখী হোক! বৌদ্ধদের প্রধান কামনা। বুদ্ধের প্রতিটি ধর্মবাণীতে আছে জীবপ্রেমের অমিয় আহ্বান। বৌদ্ধধর্মের পাঁচটি শীলের মধ্যে প্রথম শীলটি হচ্ছে জীবহত্যা করব না - এ শিক্ষা গ্রহণ করেছি। এ শীলের মধ্যে শুধু প্রাণীর প্রতি গভীর ভালোবাসাই প্রকাশ পায়নি, বরং সকল প্রাণীর জন্য ভালোবাসা প্রকাশ পেয়েছে। গৌতম বুদ্ধের রাজহংসের জন্য অসীম স্নেহ-মমতাবোধের মতোই বিজয় চাকমা শিশুটির প্রতি আচরণ করেছে।

উত্তরঃ

উদ্দীপকের বিজয় চাকমার আচরণে বুদ্ধের জীবপ্রেমের গুণটি প্রকাশ পেয়েছে। এ গুণের ফলে বিজয় চাকমার মন হতে হিংসা-বিদ্বেষ দূর হতে পারে। হিংসা-বিদ্বেষ মানুষের মধ্যে সন্দেহ ও ঘৃণা জন্মায়। এ কারণে মানুষ হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। ফলে যেকোনো অন্যায়-অবিচার ও জীব হত্যার মতো জঘন্য কাজ করতেও কুণ্ঠাবোধ করে না। পাশাপাশি বিজয় চাকমার মনে মৈত্রী প্রদর্শন সৃষ্টি হতে পারে। মৈত্রী মানুষের হৃদয়কে উদার, শান্ত এবং ঈর্ষামুক্ত রাখে। মৈত্রী হৃদয় থেকে ক্রোধ, হিংসা, হীন মনোবৃত্তি দূরীভূত করে এবং অন্যের প্রতি প্রেম-ভালোবাসা ও মানবতাবোধ জেগে ওঠে।

174

আজ থেকে আড়াই হাজার বছরেরও আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক।
তাঁর ধর্মের অনুসারীদের বৌদ্ধ বলা হয়। আমরা বৌদ্ধধর্মের অনুসারী। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ গৌতম। বুদ্ধত্ব লাভ করে তিনি গৌতম বুদ্ধ নামে খ্যাত হন। ছোটবেলা থেকেই জীবের প্রতি ছিল তাঁর অপরিসীম মমত্ববোধ। ছোট-বড় সকল প্রাণীকে তিনি সমানভাবে ভালোবাসতেন। তাঁর সেবায় ও আদরে অনেক প্রাণী সুস্থ হয়েছে এবং মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে। ত্রিপিটকের গ্রন্থসমূহে গৌতম বুদ্ধের জীবপ্রেমের অনেক কাহিনি পাওয়া যায়। এ অধ্যায়ে আমরা গৌতম বুদ্ধের জীবপ্রেম সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা

  • বুদ্ধের জীবপ্রেম ব্যাখ্যা করতে পারব।
  • গৌতম বুদ্ধের জীবপ্রেমের কাহিনি বর্ণনা করতে পারব।

Related Question

View All
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

সিদ্ধার্থের জন্মের সাত দিন পর তাঁর মাতা রানি মহামায়া মৃত্যুবরণ করেন। তাঁর দায়িত্ব নেন রানি মহাপ্রজাপতি গৌতমী। বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত-পালিত হয়েছিলেন বলে সিদ্ধার্থের অপর নাম হয় গৌতম।

233
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

সিদ্ধার্থ গৌতম চৌষট্টি রকমের লিপি, শাস্ত্রবিদ্যা, অশ্বারোহণ, রথচালনা, অসি-চালনা, যুদ্ধকৌশল এবং অন্যান্য, বিদ্যা শিক্ষালাভকরেন।

255
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

বুদ্ধ সারনাথের ঋষিপতন মৃগদাবে তাঁর পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন।

267
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

গৌতম বুদ্ধ খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শুদ্ধোদন ও মাতা মহামায়া। তিনি ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক। তাঁর বাল্য নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধত্ব লাভ করে তিনি হন গৌতম বুদ্ধ। আশি বছর বয়সে তিনি মহানির্বাণ লাভ করেন।

363
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্মের পর অনেক জ্যোতিষী আগমন করেন। তাঁরা শিশু সিদ্ধার্থের মধ্যে বত্রিশটি সুলক্ষণ দেখতে পান এবং ভবিষ্যদ্বাণী করেন- 'এই রাজকুমার গৃহে থাকলে রাজচক্রবর্তী রাজা হবেন, সন্ন্যাস জীবন ধারণ করলে মহাজ্ঞানী বুদ্ধ হবেন।'

184
বৌদ্ধধর্ম শিক্ষা গৌতম বুদ্ধের জীবপ্রেম ষষ্ঠ শ্রেণি
উত্তরঃ

রাজকুমার সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হলে প্রথমদিন এক জরাজীর্ণ দুর্বল বৃদ্ধ লোককে দেখেন, দ্বিতীয় দিন, ব্যাধিগ্রস্ত যন্ত্রণাকাতর এক লোককে দেখেন তৃতীয় দিন এক মৃত ব্যক্তিতে, দেখেন এবং এই জরা, ব্যাধি, মৃত্যুকে দর্শন করে সিদ্ধার্থ বিষণ্ণ হয়েছিলেন।

174
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews