ভোক্তারা পণ্যদ্রব্য কেনার জন্য যে ঋণ নেয় তাকে ভোক্তা ঋণ বলে
কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার ফলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকেই বিনিয়োগের সুযোগ ব্যয় বলে।
প্রত্যেকটি প্রকল্পেরই সুযোগ ব্যয় থাকে। কেননা, বিনিয়োগকারীকে একটি প্রকল্পে বিনিয়োগ করতে হলে অন্য একটি প্রকল্পের বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হারকে ত্যাগ করতে হয়। অর্থের সময়মূল্যের সূত্র ব্যবহার করে সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা যায়।
বিজয় বাবুর জন্য লাভজনক ব্যাংকটি নির্ণয় করতে দুটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে:

ভবিষ্যৎ অর্থের মূল্যের যে পরিবর্তন হয় বিনিয়োগ সিন্দ্যন্ত গ্রহণ করতে তা নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মুদ্রাস্ফীতি, বাজারমূল্য, অর্থনৈতিক অবস্থা, দ্রব্যের দাম ইত্যাদি কারণে অর্থের সময়মূল্যের পরিবর্তন হয়। সাধারণত আজকের ১ টাকা ১ বছর পরের ১ টাকার সমান মূল্য বহন করে না। তাই অর্থের সময়মূল্য যথাযথভাবে বিবেচনা করতে পারলে বিনিয়োগ সিদ্বান্ত বা আর্থিক সিদ্ধান্ত ফলপ্রস হয়।
উদ্দীপকে বিজয় বাবু তার পেনশনের ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। সেক্ষেত্রে সোনালী ব্যাংক তাকে ৬ বছরের মেয়াদে বার্ষিক ১২.৫০% সুদ দেওয়ার প্রস্তাব দেয়। অপরদিকে, একই মেয়াদে জনতা ব্যাংক ১২% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে জমা রাখার প্রস্তাব দেয়। এক্ষেত্রে লাভজনক প্রস্তাবটি গ্রহণ করতে তিনি প্রস্তাব দুটির ভবিষ্যৎ মূল্য যথাক্রমে ২০,২৭,৩০০ টাকা এবং ২০,১২,২০০ টাকা হিসাব করলেন। সুদের হার ও সময়ের পার্থক্যের কারণে ভবিষ্যৎ মূল্য পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য বের করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। উদ্দীপকের বিজয় বাবুর জন্য সোনালী ব্যাংক-এর প্রস্তাবটি লাভজনক ছিল। সুতরাং বলা যায়, আর্থিক বা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে ভবিষ্যৎ অর্থের মূল্য পরিবর্তন নির্ণয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Question
View Allবছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
