বিডি ফুডস প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী বাজারজাত করে। বাজারে বার্ষিক চাহিদা ১,২০,০০০ প্যাকেট এবং প্রতি প্যাকেটের ক্রয়মূল্য ২২ টাকা। ফরমায়েশপ্রতি ব্যয় ৮০ টাকা। বহন খরচ প্রতি একক ২ টাকা। ক্রয়াদেশ প্রদানের পর গুদামে পণ্য পৌঁছাতে ৪ দিন সময় লাগে। কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে ১,২০০ প্যাকেট পণ্য মজুদের সিদ্ধান্ত গ্রহণ করে। কোম্পানির মোট কার্য দিবস ৩০০ দিন। মজুদ ব্যবস্থাপক ২,০০০ প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যবসায়ের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের ফলে যে অর্থায়ন সৃষ্টি হয়, তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

জামানতবিহীন ঋণের মধ্যে উল্লেখযোগ্য হলো ঋণ রেখা ও ঘূর্ণায়মান ঋণ। এদের মধ্যে পার্থক্য হলো (১) ঋণ রেখা হচ্ছে ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে স্বল্পমেয়াদি ঋণের এমন এক ধরনের চুক্তি যার মাধ্যমে ঋণগ্রহীতাকে একটি নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ ঋণ প্রদান করা হয়। অপরদিকে ঘূর্ণায়মান ঋণচুক্তি হলো ঋণগ্রহীতা এবং ব্যাংকের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি যার মাধ্যমে ব্যাংক তার ঋণগ্রহীতাকে একটি সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে। (২) ঋণ রেখা অনুযায়ী সরবরাহকৃত ঋণের মেয়াদ সাধারণত ১ বছর হয়ে থাকে। অপরদিকে ঘূর্ণায়মান ঋণচুক্তি ১ বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য হয়ে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

বিডি ফুডস লি. এর বার্ষিক মজুদ ব্যয় নির্ণয় :

এখানে

বার্ষিক চাহিদা, (A) = ১,২০,০০০ প্যাকেট
ফরমায়েশ এককপ্রতি ব্যয় (০) = ৮০ টাকা
এককপ্রতি বহন খরচ (C) = ২ টাকা

আমরা জানি,

মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ (EOQ)=2AOC

                                                           = ×,,×

                                                           = ,,

                                                            = ৩,০৯৮ একক

বার্ষিক মজুদ ব্যয় (TC) = AEOQ×O + EOQ2×C

                                    = ,,,× + ,×

                                   = ৩০৯৮ + ৩০৯৮

                                  = ৬,১৯৬ টাকা

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

মজুদ ব্যবস্থাপকের পুনঃফরমায়েশ সিদ্ধান্তের যৌক্তিকতা গাণিতিকভাবে মূল্যায়ন :

এখানে,
নিরাপত্তা মজুদ = ১২০০ প্যাকেট
লিড টাইম = ৪ দিন
বার্ষিক চাহিদা = ১,২০, ০০০ প্যাকেট
কার্য দিবস = ৩০০ দিন

দৈনিক গড় ব্যবহার = ,,= প্যাকেট

পুনঃফরমায়েশ স্তর = নিরাপত্তা মজুদ + (লিড টাইম × দৈনিক গড় ব্যবহার)

                               = ১,২০০ + (৪ × ৪০০)

                              = ১,২০০ + ১,৬০০

                             = ২,৮০০ প্যাকেট

উদ্দীপকে মজুদ ব্যবস্থাপক ২,০০০ প্যাকেট পণ্য মজুদ থাকা-অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করেন যা ২,৮০০ প্যাকেট হতে কম, অর্থাৎ ২,৮০০ প্যাকেট পণ্য থাকা অবস্থায় পুনঃফরমায়েশ দিতে হবে। তা না হলে মজুদ ব্যবস্থাপনায় সমস্যা সৃষ্টি হবে। সুতরাং মজুদ ব্যবস্থাপকের সিদ্ধান্ত যৌক্তিক নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
45
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন এক ফরমায়েশ পরিমাণ যেখানে পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
183
উত্তরঃ

চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে প্রতিষ্ঠানের নগদ, মজুদপণ্য ও প্রাপ্য বিল ব্যবস্থাপনাকে বোঝায়।

প্রতিষ্ঠানের চলতি ব্যয়; যেমন- কাঁচামাল ক্রয়, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন। বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্ট প্রাপ্য বিল দ্রুত আদায় হচ্ছে কিনা সেটা যেমন লক্ষ্য রাখা প্রয়োজন তেমনি মজুদপণ্যের ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখা দরকার। আবার প্রয়োজনের অতিরিক্ত মজুদপণ্য রাখলে অধিক পরিমাণ নগদ অর্থ মজুদপণ্যে বা চলতি সম্পদে আটকে থাকে। ফলে মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়। এ সকল কারণে চলতি সম্পদ ব্যবস্থাপনা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
260
উত্তরঃ

P লি.-এর কাম্য নগদের পরিমাণ নির্ণয় :
এখানে,
প্রতিবার নগদে রূপান্তর ব্যয় (b) = ১৫০ টাকা
মোট নগদ বহিঃপ্রবাহের পরিমাণ (t) = ৪, ৮o, ooo টাকা
প্রয়োজনীয় আয়ের হার (i) = ১২% বা, ০.১২
আমরা জানি,
কাম্য নগদের পরিমাণ (Q) = 2bti
                                            =××, o, ooo.

                                           =, o, , ooo.

                                          =,,,

                                           = ৩৪,৬৪১ টাকা

সুতরাং P লি.-এর কাম্য নগদের পরিমাণ ৩৪,৬৪১ টাকা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
224
উত্তরঃ

Q লি.-এর ন্যূনতম পরিচালন নগদের পরিমাণ নির্ণয় :
এখানে,
গড় উৎপাদন সময় = ৫০ দিন
গড় আদায় সময় = ৪০ দিন
গড় পরিশোধ সময় = ৩০ দিন
বার্ষিক মোট নগদ বহিঃপ্রবাহ = ৩,০০,০০০ টাকা
নগদ রূপান্তর চক্র = গড় উৎপাদন সময় + গড় আদায় সময় –গড় পরিশোধ সময়

                                   = ৫০ + ৪০ – ৩০

                                  = ৬০ দিন

নগদ আবর্তন = ৩৬০ দিন / নগদ রূপান্তর চক্র

                            =

                           = ৬ বার

আমরা জানি,

ন্যূনতম পরিচালন নগদ = বার্ষিক মোট নগদ বহিঃপ্রবাহ / নগদ আবর্তন

                                    = ,,

                                    = ৫০,০০০ টাকা

লক্ষণীয় যে, Q লি.-এর ন্যূনতম পরিচালন নগদের পরিমাণ ৫০,০০০ টাকা এবং নগদ আবর্তন ৬ বার। এক্ষেত্রে ন্যূনতম নগদ ৬০,০০০ টাকা স্থির করা হলে নগদ আবর্তন হ্রাস পাবে। কারণ নগদ আবর্তন ও ন্যূনতম পরিচালন নগদের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
154
উত্তরঃ

পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে ব্যবসায় ঋণ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
188
উত্তরঃ

বাণিজ্যিক কাগজ হলো স্বল্পমেয়াদি জামানতবিহীন অঙ্গীকারপত্র যা মুদ্রাবাজারে বিক্রি করে বৃহৎ নামকরা প্রতিষ্ঠান স্বল্পমেয়াদি অর্থায়ন করে থাকে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকের ঋণের ব্যয়ের তুলনায় বাণিজ্যিক কাগজের ব্যয় কম হওয়ায় বৃহৎ প্রতিষ্ঠান বাণিজ্যিক কাগজ ব্যবহার করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
210
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews