বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধ

নারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধ

শত্রুসেনারা হত্যার অভিযানে-

মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।

মুক্তির পথ যুদ্ধের রথ জেনে

ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।

স্মৃতিসৌধের প্রতিটি কণায় গাঁথা

মুক্তিসেনারা রক্ত দানের গাথা।

Updated: 11 months ago
উত্তরঃ

'ক্রান্তি' শব্দের অর্থ পরিবর্তন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

একুশে ফেব্রুয়ারিকে কবি রক্তে রাঙানো বলেছেন, কারণ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এদেশের তরুণরা তাদের বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন।

এদেশের অধিকাংশ মানুষের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও তৎকালীন শাসকগোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এতে এদেশের ছাত্র-জনতা প্রতিবাদ জানায় এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করে বাংলা ভাষা আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। আন্দোলনকারীরা ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে মিছিল করে। ঐ মিছিলে পুলিশ গুলি চালালে ছাত্র-জনতার অনেকেই শহিদ হন। কবি এই বিষয়টি বোঝাতে একুশে ফেব্রুয়ারিকে রক্তে রাঙানো বলেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

উদ্দীপক এবং 'একুশের গান' কবিতার মধ্যে পার্থক্য হলো উদ্দীপকের আবহ মুক্তিযুদ্ধের আর 'একুশের গান' কবিতার আবহ ভাষা আন্দোলনের।

নিরীহ মানুষের ওপর শোষণ, পীড়ন-নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন শোষকের বিরুদ্ধে আন্দোলন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করে নেয় শোষিত জনতা। কারণ অধিকার কেউ ইচ্ছা করে দিতে চায় না। বাঙালি জাতিও তাদের অধিকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আদায় করে নিয়েছে।

উদ্দীপকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে বাঙালির আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে। শত্রুসেনার নির্মম নির্যাতনের বিরুদ্ধে মুক্তিসেনারা প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিসেনাদের রক্তের দানে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। 'একুশের গান' কবিতায় ভাষা আন্দোলনের জন্য যারা সংগ্রাম করেছেন এবং শহিদ হয়েছেন তাঁদের কথা বলা হয়েছে। পাকিস্তানি শাসকদের অন্যায় দাবি আন্দোলনের মাধ্যমে প্রতিহত করেছেন তাঁরা। এখানেই উদ্দীপকের আবহ ও 'একুশের গান' কবিতার মধ্যে পার্থক্য লক্ষ করা যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
উত্তরঃ

"বাঙালির অধিকার আদায়ের কাব্যগাথা 'একুশের গান' কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই প্রতিফলিত হয়েছে।" উক্তিটি যথার্থ।

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। স্বাধীনতা বা ভাষার অধিকার কোনোকিছুই বাঙালি এমনি এমনি অর্জন করেনি। এ সবকিছু অর্জন করতে যুদ্ধ করতে হয়েছে, জীবন দান করতে হয়েছে। লাখো শহিদের জীবনের বিনিময়ে বাঙালি পেয়েছে তাদের প্রিয় স্বাধীনতা।

উদ্দীপকে মুক্তিসেনার আত্মত্যাগের কথা বর্ণিত হয়েছে। এই মুক্তিসেনারাই ছিনিয়ে এনেছেন বাংলাদেশের স্বাধীনতা। 'একুশের গান' কবিতায় এই পর্যায়ক্রমিক আন্দোলনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা বর্ণিত হয়েছে। ভাষা আন্দোলন বাঙালির স্বাধিকার আদায়ের প্রথম ধাপ। এই আন্দোলনে বাঙালির আত্মত্যাগের সূচনা।

'একুশের গান' কবিতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাঙালি ছাত্র-জনতার আত্মোৎসর্গের স্মৃতিতর্পণ করা হয়েছে। এই আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েই বাঙালি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে। নিজের প্রিয় দেশে প্রিয় মাতৃভাষায় কথা বলে বাঙালিরা। উদ্দীপকের কবিতাংশেও অধিকার আদায়ের চেতনা ও বাংলাদেশের স্বাধীনতার কথা বর্ণিত হয়েছে। তাই বলা যায়, বাঙালির অধিকার আদায়ের কাব্যগাথা 'একুশের গান' কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই প্রতিফলিত হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
99

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি 

ছেলেহারা শত মায়ের অঙ্গ-গড়া এ ফেব্রুয়ারি 

আমি কি ভুলিতে পারি 

আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
 

আমি কি ভুলিতে পারি

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা 

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা, 

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি 

দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি? 

না, না, না, না, খুন-রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই 

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ॥
 

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে 

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনিগন্ধা অলকানন্দা যেন, 

এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো॥

 

সেই আঁধারের পশুদের মুখ চেনা

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা 

ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে 

ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয় 

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ॥

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি 

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী 

আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে 

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে 

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি 

একুশে ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি ॥

Related Question

View All
উত্তরঃ

'সেই আঁধারের পশুদের মুখ চেনা' চরণটিতে কবি পাকিস্তানি সেনাদের কথা বলেছেন।

১৯৪৮ সালে যখন সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা করা হয় তখনই আঘাত লাগে বাঙালির বুকে। সঙ্গে সঙ্গে প্রতিবাদমুখর হয়ে ওঠে তারা, শুরু হয় বাংলা ভাষা আন্দোলন। আন্দোলন ক্রমেই সংগঠিত হয়ে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তা প্রবল আকার ধারণ করে। সেদিন ছাত্র-জনতার মিছিলে তৎকালীন সরকারের পুলিশ গুলি চালায়। এতে ছাত্র-জনতার অনেকে শহিদ হন। তাই কবি সেই শত্রুদের 'অন্ধকারের পশু' বলে অভিহিত করেছেন যাদের বাঙালি জাতি চেনে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
406
উত্তরঃ

দ্বিতীয় উদ্দীপকের আলোকে বলা যায় 'একুশের গান' কবিতায় বর্ণিত 'ওরা এদেশের নয়' চরণটি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ এই দিনেই বাঙালি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ভাষার জন্য জীবন দিয়েছেন বাংলার বীর সন্তানরা।

দ্বিতীয় উদ্দীপকে বর্ণিত হয়েছে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্মম অত্যাচার ও নির্যাতনের কথা। তারা বাঙালির ভাষার ওপর আঘাত করার মধ্য দিয়ে কেড়ে নিতে চায় বাঙালির বুকের স্বপ্ন। নির্মমভাবে গুলি করে হত্যা করে বাঙালি সন্তানদের। তাঁদের রক্তে রঞ্জিত হয় রাজপথ। 'একুশের গান' কবিতায় কবি বলেছেন, 'ওরা' এদেশের নয়। উদ্দীপকের 'ওরা' এবং আলোচা কবিতার 'ওরা' একই। ওরা পাকিস্তানি শাসকগোষ্ঠী। ওরা হত্যা করে এদেশের মানুষকে, ওরা এদেশের নয় বলেই এদেশের মানুষের রক্ত ঝরিয়েছে নির্বিকার চিত্তে। তাই আমরা বলতে পারি যে, দ্বিতীয় উদ্দীপকের আলোকে 'একুশের গান' কবিতায় বর্ণিত 'ওরা এদেশের নয়' চরণটি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
266
উত্তরঃ

প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনিই 'একুশের গান' কবিতার ভাষা-শহিদ- মন্তব্যটি যথার্থ।

জাতীয় জীবনকে একটি স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য অমর একুশের সীমাহীন অবদানের কথা অবশ্য স্বীকার্য। বিশ্বে অকুতোভয় জাতির পরিচয়ে মাথা তুলে স্থান লাভের জন্য এ অনন্য দিনটির গুরুত্ব সর্বাধিক।

উদ্দীপকে দুঃসাহসিক অভিযাত্রিক দলের কথা বলা হয়েছে। তারা - সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। তারা নির্ভীক, সাহসী, তারা তরুণ তাজা প্রাণ। তাদের চলার শেষ নেই। এ অভিযাত্রিকরা 'একুশের গান' কবিতার ভাষাশহিদের অনুরূপ। কারণ তারা পাকিস্তানিদের বুলেটের ভয় উপেক্ষা করে সামনে এগিয়ে গিয়েছে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় অধিষ্ঠিত করতে।
পাকিস্তানিদের রুদ্র মূর্তি তাদের আন্দোলনকে স্তব্ধ করতে পারেনি। আত্মত্যাগের মাধ্যমে তারা মাতৃভাষা বাংলার অধিকার অর্জন করেছে।

ভাষাশহিদরা নির্ভীক। তাঁরা জাতির গর্বিত সন্তান। তাঁদের মহান আত্মত্যাগেই বাংলা ভাষা আজ রাষ্ট্রভাষার সম্মান লাভ করেছে। পাকিস্তানি পুলিশের বাধার মুখে জীবন বাজি রেখে তারা এগিয়ে গিয়েছে। উদ্দীপকের অভিযাত্রিক দলেরও সেই বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাই আমরা বলতে পারি যে, প্রথম উদ্দীপকের যিনি অভিযাত্রিক তিনিই 'একুশের গান' কবিতার ভাষাশহিদ- মন্তব্যটি যথার্থ

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
188
উত্তরঃ

'দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি'- লাইনটিতে অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে।

'একুশ' বাঙালির সংগ্রামী চেতনার প্রথম ধাপ। একুশের অর্জন বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের পথে প্রেরণা জুগিয়েছে। বাঙালি একুশের চেতনা বুকে ধারণ করে স্বাধিকার আন্দোলন, স্বায়ত্তশাসন ইত্যাদি ধাপ পার হয়ে স্বাধীনতা অর্জন করেছে। একুশের চেতনার আগুন দিয়েই কবি সমস্ত অন্যায়, অবিচার নির্মূল করার কথা ব্যক্ত করেছেন প্রশ্নোক্ত লাইনটিতে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
197
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews