বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো।

Updated: 11 months ago
উত্তরঃ

৫ জানুয়ারি ২০২৫

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল

বিষয়: বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন।

জনাব
আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সবিনয় নিবেদন এই যে, আসন্ন বিজ্ঞান সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী হিসেবে এসময়ে আমরা একটি বিজ্ঞান ক্লাব গঠনের প্রয়োজনীয়তা দারুণভাবে অনুভব করছি। এতে বিজ্ঞান বিষয়ে আলোচনা, তথ্য আদানপ্রদান ও বিজ্ঞান প্রজেক্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। সব শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহী করার ক্ষেত্রেও ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রেক্ষাপটে বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব গঠনের জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। আশা করি, এ ব্যাপারে অনুমতি ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসন্ন বিজ্ঞান সপ্তাহ উদ্যাপনে আরও তৎপর হতে আমাদের উৎসাহিত করবেন।

নিবেদক
এহসানুল করিম (রোল নম্বর: ২)
রাকিব হাসান (রোল নম্বর: ৪)
আদনান মোস্তফা (রোল নম্বর: ৭)
নবনীতা বিশ্বাস (রোল নম্বর: ১৭)
সুফিয়া হায়াত (রোল নম্বর: ১৮)
দীপেন দাস (রোল নম্বর: ২১)
অনিল চক্রবর্তী (রোল নম্বর: ২৫)
শ্রেণি: সপ্তম, শাখা: ক ও খ

1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews