মে ১৩, ২০২৫
প্রধান শিক্ষক
মিশন বালিকা উচ্চ বিদ্যালয়
রাজশাহী
বিষয়: বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি প্রদানের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আসছে ১ জুন বিজ্ঞান সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় আমরা একটি বিজ্ঞান ক্লাব গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি। ক্লাব গঠনের ফলে সব কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে ও বৈজ্ঞানিক প্রজেক্ট তৈরির কাজ সহজ হবে। এ অবস্থার প্রেক্ষিতে, আমাদের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি।
অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, আমাদের প্রয়োজন বিবেচনা করে স্কুলে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি দিয়ে বাধিত করবেন।
বিনীত
আপনার একান্ত অনুগত শিক্ষার্থী
রুবাইয়া রহমান (রোল নম্বর: ০১)
জিনাত ইসলাম (রোল নম্বর: ০২)
ফারিয়া তারাননুম (রোল নম্বর: ০৩)
আননূর ইব্রাহিম (রোল নম্বর: ০৪)
সুজাতা বিশ্বাস (রোল নম্বর: ০৫)
জেরিন চৌধুরী (রোল নম্বর: ০৬)
৬ষ্ঠ শ্রেণি, ক ও খ-শাখা
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!