৪ মার্চ ২০২৫
প্রধান শিক্ষক
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
বিষয়: বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি এই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ি। ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় আমার ফল বেশ ভালো। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমার মা গৃহিণী। আমার বড়ো আরও দুই ভাই-বোন স্কুল ও কলেজে লেখাপড়া করেন। বাবার স্বল্প আয়ের উপর পরিবারের সম্পূর্ণ খরচ ও আমাদের লেখাপড়া চলছে। সাম্প্রতিক বন্যায় ফসল নষ্ট হওয়ায় পারিবারিক খরচ মেটানোর পর আমাদের তিন ভাই-বোনের লেখাপড়ার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
এ অবস্থায় বিনীত প্রার্থনা এই যে, আমার বাবার আর্থিক সংকট বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।
নিবেদক
আপনার অনুগত শিক্ষার্থী
শরিফ হাসান
শ্রেণি: সপ্তম, শাখা: ক
রোল নম্বর: ৩
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!