পৃথিবীর সকল ধর্মেই মাতা-পিতার স্থান অনেক উপরে। ইসলাম ধর্মে, মহানবি হযরত মুহাম্মদ (স) বলেছেন, 'মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।' হিন্দু শাস্ত্রে আছে, 'পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা।' জননী ও জন্মভূমিকে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। ধর্ম মত অনুসারে, পিতা-মাতাকে উপযুক্ত সম্মান ও সেবা করার মাধ্যমে আমরা পুণ্য লাভ করতে পারি।
Related Question
View Allসন্তানদের প্রতি মাতা-পিতার যেমন দায়িত্ব আছে তেমনি মাতা-পিতার প্রতি সন্তানদেরও দায়িত্ব-কর্তব্য আছে। সব ধর্মেই মাতা-পিতার প্রতি দায়িত্ব পালনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পিতা-মাতা আমাদের আদর-যত্ন দিয়ে বড়ো করে তোলেন, তাই বৃদ্ধ বয়সে তাঁদের সেবা করা আমাদের কর্তব্য। তাঁরা আমাদের গুরুজন, তাই তাঁদের সম্মান করতে হবে। তাঁদের সব প্রকার আদেশ-নিষেধ আমাদের যথাযথভাবে পালন করতে হবে।
সন্তানেরা মাতা-পিতার কাছে ঋণী, কারণ-
১. মাতা-পিতার কারণেই আমরা পৃথিবীর আলো-বাতাস দেখতে পেরেছি।
২. তাঁদের আদর-যত্নে আমরা বেড়ে উঠি।
৩. আমাদের সুশিক্ষা দানের ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম।
৪. মাতা-পিতা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে থাকেন।
৫. অসহায় অবস্থা থেকে মাতা-পিতাই আমাদের পরম যত্নে স্বাবলম্বী হওয়ার শক্তি জোগান।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!