বিমা ব্যবস্থার আলোকে অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন কোম্পানির ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামতা দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

ভবিষ্যতে অফিস কর্মচারীদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণে পরিবহন কোম্পানি গোষ্ঠী বিমা করতে পারে।

কর্মীদের জন্য গৃহীত ভবিষ্যৎ নিরাপত্তা বিমাই হলো গোষ্ঠী বিমা। নিয়োগকারী ও বিমা কোম্পানির সাথে এ চুক্তি করা হয়। এ ধরনের বিমাপত্র সাময়িক বা মেয়াদি হতে পারে।

উদ্দীপক নিরা পরিবহন লিমিটেডের অফিসে আগুন লেগে পাঁচ জন অফিস কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বিমা কোম্পানি অফিস ভবনের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিলেও নিহত কর্মচারীদের কোনো ক্ষতিপূরণ দেয়নি। পরবর্তীতে নিরা পরিবহন লিমিটেডের পক্ষ থেকে প্রত্যক কর্মচারীর পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। গোষ্ঠী বিমা ব্যবস্থায় একটি বিশেষ গোষ্ঠীর জীবনকে একক বিমাপত্রের অধীনে বিমা করা হয়। সাধারণত, একই স্থানে কর্মরত কর্মীদের জন্য এ বিমা করা হয়। নিয়োগকর্তা এ বিমার মাধ্যমে কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারে। এ বিমায় কর্মীদের মৃত্যু ঝুঁকি, অসুস্থতা, পঙ্গুত্ব বরণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তাই বলা যায়, নিরা লিমিটেড কোম্পানি তার কর্মীদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে বিমা ব্যবস্থার আলোকে গোষ্ঠী বিমা চুক্তি করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
175

Related Question

View All
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
432
উত্তরঃ

যে নীতি অনুযায়ী বিমাচুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ কারণে ক্ষতি হলে বিমা দাবি পরিশোধ করা হয় তাই হলো প্রত্যক্ষ কারণের নীতি।

একাধিক কারণে বিমার বিষয়বস্তুর ক্ষতি হতে পারে। তাই ক্ষতি হলে চুক্তিতে উল্লিখিত কোন কারণের প্রত্যক্ষ প্রভাবে ক্ষতি হয়েছে কিনা বিমা কোম্পানি তা যাচাই করে। পরোক্ষ কোনো কারণে ক্ষতি হলে এ নীতি অনুযায়ী বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকেনা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
284
উত্তরঃ

উদ্দীপকে জনাব রেজা দূর্ঘটনা বিমা করেছেন।

মানুষ তার সম্পদের ক্ষতি নিয়ে সর্বদা উদ্বিগ্ন। দুর্ঘটনার কারণে বিমাগ্রহীতা বা তার সম্পত্তির কোনো ক্ষতি হলে বিমাকারী ক্ষতিপূরণ করবে এ শর্তে দুর্ঘটনা বিমা করা হয়। বিমাকারী ও তার সম্পত্তি উভয়ই বিমার অন্তর্ভুক্ত।

উদ্দীপকে জনাব রেজা তার ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির কাছে তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। ব্যক্তিগত গাড়ি বা সম্পত্তির জন্য এরূপ বিমার সাথে দুর্ঘটনা বিমার বৈশিষ্ট্য মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রেজা দুর্ঘটনা বিমা করেছিলেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
253
উত্তরঃ

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক জনাব রেজার সর্বশেষ দাবি প্রত্যাখ্যাত করা যৌক্তিক হয়েছে।

দুর্ঘটনা বিমার ক্ষেত্রে সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে এবং বিমাকারী পূর্ণ বিমা দাবি পরিশোধ করলে উক্ত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিকানা বিমাকারী পায়। বিমাগ্রহীতার কাছ থেকে সম্পত্তির অধিকারটি বিমাকারীর কাছে চলে যাওয়া সংক্রান্ত নীতিকে স্থলাভিষিক্ততার নীতি বলা হয়।

উদ্দীপকে জনাব রেজা আর ব্যক্তিগত গাড়ির জন্য পনের লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি হঠাৎ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিমা কোম্পানির নিকট তিনি বিমা দাবি উপস্থাপন করার পর সম্পূর্ণ ক্ষতিপূরণ পান। অতঃপর বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত গাড়িটি দুই লক্ষ টাকায় বিক্রি করে দেয়। জনাব রেজা বিমা কোম্পানির নিকট গাড়ি বিক্রির টাকা দাবি করলে বিমা কোম্পানি তা প্রদান করতে অস্বীকৃতি জানায়।

স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজার বিমা দাবি পরিশোধ করার সাথে সাথে ক্ষতিগ্রস্ত গাড়িটির সব অধিকার বিমা প্রতিষ্ঠানের হয়ে গেছে। সুতরাং গাড়িটির বিক্রয়লব্ধ অর্থের মালিকও বিমা প্রতিষ্ঠান। স্থলাভিষিক্ততার নীতি অনুযায়ী জনাব রেজা সর্বশেষ দাবিটি করতে পারেন না। তাই বলা যায়, উদ্দীপকের বিমা কোম্পানির সিদ্ধান্ত যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
238
উত্তরঃ

যে বিমাপত্রের মাধ্যমে দুর্ঘটনাজনিত সৃষ্ট আর্থিক ক্ষতি পূরণের নিশ্চয়তা দেওয়া হয় তাকেই দুর্ঘটনা বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
268
উত্তরঃ

কৃষকের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে শস্য বিমা করা হয়।

প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন কারণে শস্যের ক্ষতি হতে পারে। শস্য বিমা কৃষকদের এরূপ অনিশ্চিত ক্ষতি থেকে রক্ষা করে। অর্থাৎ শস্য বিনষ্টের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকিসমূহ মোকাবিলার জন্য এ বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
295
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews