চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন।
ডেবিট কার্ড হচ্ছে ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড।
এ কার্ডের মাধ্যমে গ্রাহক কেনা-কাটা ও নগদ উত্তোলন করতে পারে।
তবে এক্ষেত্রে হিসাবে টাকা থাকতে হয়। ব্যাংকের আধুনিক সেবার একটি পণ্য হলো এই ডেবিট কার্ড। যেমন: Visa Card, DBBL
Shoping Card.
জনাব আলীর স্বাক্ষরকৃত চেকটি 'বাহক চেক' ছিল।
যে চেকে প্রাপকের নামের শেষে 'অথবা বাহককে' উল্লেখ থাকে তাকে বাহক চেক বলে। ব্যাংক এই ধরনের চেকের বাহককে চেকের অর্থ নগদে পরিশোধ করতে বাধ্য থাকে। এ ধরনের চেক তুলনামূলকভাবে কম নিরাপদ।
উদ্দীপকে জনাব আলী একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যাংক থেকে টাকা ওঠানোর উদ্দেশ্যে তিনি একটি চেকে স্বাক্ষর করেন। তবে ভুলবশত চেকটি তার টেবিলের ড্রয়ারে রেখে বাইরে যান। তার বাড়ির চাকর চেকটি পেয়ে নির্দিষ্ট ব্যাংকে জমা দেয়। ব্যাংক সাথে সাথে উক্ত চেকের টাকা পরিশোধ করে। সাধারণত বাহক চেকের ক্ষেত্রে চেক ব্যাংকে জমা দেওয়া মাত্রই ব্যাংক তা নগদ পরিশোধে বাধ্য থাকে। সুতরাং, জনাব আলীর স্বাক্ষর করা চেকটি বাহক চেক হওয়াতেই ব্যাংক তার চাকরকে টাকা পরিশোধ করেছে।
জনাব আলীর চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার জন্য 'দাগকাটা চেক' সবেচেয় উত্তম বলে আমি মনে করি।
দাগকাটা চেকের অর্থ ব্যাংক নগদে পরিশোধ করেনা। ব্যাংক হিসাবে চেক জমা দেওয়ার মাধ্যমে এই চেকের টাকা উত্তোলন করা যায়।
লেনদেনের ক্ষেত্রে এই ধরনের চেক অপেক্ষাকৃত বেশি নিরাপদ
উদ্দীপকে জনাব আলী তার স্বাক্ষরকৃত একটি চেক ভুলবশত টেবিলের ড্রয়ারে রেখে বাইরে যান। বাড়ির চাকর চেকটি পেয়ে ব্যাংকে জমা দেয়। ব্যাংক চেকের টাকা জনাব আলীর চাকরকে নগদে দিয়ে দেয়। এক্ষেত্রে জনাব আলী বাহক চেক তৈরি করায় এই ধরনের ক্ষতির মুখোমুখী হন। তবে পরবর্তীতে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে তিনি নিরাপত্তার কথা চিন্তা করছেন।
জনাব আলী চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে ভবিষ্যৎ দাগকাটা চেক ব্যবহার করতে পারেন। তার পূর্বের তৈরি করা চেকটি যদি দাগকাটা চেক হতো তবে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন না। কারণ সেক্ষেত্রে উক্ত চেকটি নির্দিষ্ট প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে জমা দিতে হতো। আবার ব্যাংক এই চেকের টাকা হিসাবের মাধ্যমেই পরিশোধ করত। ফলে চেকের প্রাপক ছাড়া এর অর্থ অন্য কেউ ওঠাতে পারতো না। এই বিষয়টিকে বিবেচনা করে জনাব আলীর উচিত চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দাগকাটা চেক ব্যবহার করা।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
