বিশ্ববিজয়ী বীর আলেকজান্ডার ছিলেন মেসিডোনের রাজা ফিলিপের পুত্র। সারা বিশ্ব জয় করতে অভিযানে নেমেছিলেন তিনি। অভিযানের একপর্যায়ে তিনি ভারতবর্ষে আসেন।

একদিন ঘোড়ায় চড়ে তিনি শিকারে বের হন। বনের মধ্যে পথ হারিয়ে তিনি বনের সর্দারের বাড়িতে আশ্রয় নেন।

পরদিন সকালে মহাবীর আলেকজান্ডার সর্দারের সাথে বসে আছেন তাঁর বৈঠকখানায়। এমন সময় দুইজন লোক এসে সেখানে হাজির হলো। তারা সর্দারের প্রজা। সর্দার তাদের দিকে খেয়াল করতেই একজন বলল, 'হুজুর, আমি এর কাছ থেকে একখণ্ড জমি কিনেছিলাম। আজ সকালে সে জমিতে চাষ দিতে গিয়ে এক হাঁড়ি মোহর পেয়েছি। হাঁড়িটা মাটির তলায় পোঁতা ছিল। ছুটে গেলাম এর কাছে মোহরের হাঁড়ি দিতে। কিন্তু কিছুতেই মোহরের হাঁড়ি নিতে রাজি হচ্ছে না, হুজুর! আমি তো শুধু জমি বা মাটি কিনেছি, মোহর তো কিনিনি। কাজেই এ মোহরের উপর আমার দাবি নেই। কোনো লোভও নেই।'

অপর লোকটিও বিনীত ভঙ্গিতে বলল, 'হুজুর! জমির সাথে জমিতে যা ছিল সবই তো আমি বিক্রি করেছি। আমি কেন এ মোহর নিয়ে পাপের ভাগী হব, হুজুর! আপনি ন্যায়বিচার করুন।' 

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও:

ক. 'ঘোড়া' শব্দের একটি সমার্থক শব্দ লেখো। 

খ. 'বিনীত' শব্দের বিপরীত শব্দ কী? 

গ. 'বনের মধ্যে পথ হারিয়ে তিনি বনের সর্দারের বাড়িতে আশ্রয় নেন'- যৌগিক বাক্যে রূপান্তর করো। 

ঘ. দুইজন প্রজা কেমন প্রকৃতির লোক? 

ঙ. ভারতবর্ষে এসে বীর আলেকজান্ডারের কীরূপ অভিজ্ঞতা হয়েছিল?

Updated: 11 months ago
উত্তরঃ

ক. 'ঘোড়া' শব্দের একটি সমার্থক শব্দ হলো- 'অশ্ব'।

খ. 'বিনীত' শব্দের বিপরীত শব্দ হলো- দুর্বিনীত।

গ. তিনি বনের মধ্যে পথ হারান এবং বনের সর্দারের বাড়িতে আশ্রয় নেন।

ঘ. দুইজন প্রজাই ছিলেন অত্যন্ত সৎ ও নির্লোভ।

ঙ. ভারতবর্ষে এসে বীর আলেকজান্ডারের এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছিল। তিনি এখানকার মানুষের সহজসরল ও পরোপকারী মানসিকতার দিকটি সম্পর্কে ধারণা লাভ করেছিলেন।

176
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews