বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ায় বিশ্বস্বাস্থ্য সংস্থা সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, সাবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার পরামর্শ দিচ্ছে। মুদি দোকানদার ওসমান উক্ত স্বাস্থ্যবিধিগুলো মেনেই তার নিত্য পণ্যের দোকান খোলা রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে। কিন্তু তার পাশের ব্যবসায়ী রতন দেশের এই সংকটকালে নকল মাস্ক ও জীবাণুনাশক উচ্চদামে বাজারে বিক্রি করছে।

Updated: 9 months ago
উত্তরঃ

আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব ঘটে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। নাগরিককে সুনাগরিক হতে হলে তাকে কতগুলো গুণাবলি অর্জন করতে হয়।
সুনাগরিকের প্রধানত তিনটি গুণ রয়েছে। যথা- বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। নাগরিকদের মধ্যে যে বুদ্ধিমান সে সব সমস্যা অতি সহজে সমাধান করে। যার বিবেক আছে সে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। আর যে আত্মসংযমী সে সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। আর এ গুণাবলি অর্জনের মাধ্যমেই একজন নাগরিক সুনাগরিক হতে পারেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের রতন সুনাগরিক নয়।
রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। সুনাগরিক হতে হলে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম এই তিনটি গুণ থাকতে হয়। কেননা বুদ্ধিমান নাগরিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের বহুমুখী সমস্যা চিহ্নিত করে সহজে সমাধান করতে পারে। সুনাগরিক বিবেকবান হয়। সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে এবং মন্দ ও অসৎ কাজ হতে বিরত থাকে। এছাড়া সুনাগরিক আত্মসংযমী হয়। সে নিজেকে সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করে, সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে। আর এমন গুণসম্পন্ন নাগরিকই সুনাগরিক।
কিন্তু উদ্দীপকের রতনের মধ্যে সুনাগরিকের উপরোক্ত গুণাবলি অনুপস্থিত। কেননা সে করোনার সংকটকালে নকল মাস্ক ও জীবাণুনাশক উচ্চ দামে বিক্রি করেছে। এতে যেমন তার অসৎ কাজ করে অতিরিক্ত অর্থ উপার্জনের লোভ-লালসা প্রকাশ পেয়েছে তেমনি নকল মাস্ক বিক্রি করার মতো বিবেকহীন চরিত্রও প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের রতন সুনাগরিক নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বাংলাদেশের উন্নয়নের জন্য জনাব ওসমানের মতো নাগরিকের গুরুত্ব অপরিসীম।
একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। বাংলাদেশকে," একটি উন্নত দেশে পরিণত করতে হলে এসব সমস্যার সমাধান অপরিহার্য। আর এসব সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি নাগরিকদেরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে। আর একমাত্র সুনাগরিকগণই এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। কেননা, একজন সুনাগরিক তার বুদ্ধি, বিবেক ও আত্মসংযম প্রভৃতি গুণাবলি দ্বারা বিভিন্ন সমস্যা অনুধাবন এবং তা সমাধান করতে পারেন। আত্মসংযম গুণের কারণে তিনি লোভ-লালসার ঊর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করেন।
উদ্দীপকে উল্লেখিত মুদি দোকানদার জনাব ওসমান করোনার সংকটকালে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে তার নিত্য পণ্যের দোকান চালু রাখেন এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করেন। জনাব ওসমানের স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে যেমন বুদ্ধিমানের পরিচয় ফুটে উঠেছে তেমনি সংকটকালে পণ্যের দাম না বাড়িয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করায় তার বিবেকবান ও আত্মসংযমী গুণের প্রকাশ ঘটেছে। অর্থাৎ জনাব ওসমানের কর্মকাণ্ডে সুনাগরিকের গুণাবলি ফুটে উঠেছে। আর রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সুনাগরিক অপরিহার্য।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধান করে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে জনাব ওসমানের মতো সুনাগরিকের গুরুত্ব অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
132

আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে কিছু অধিকার ভোগ এবং কর্তব্য পালন করি। আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হতে পারি । সুনাগরিক রাষ্ট্রের সম্পদ । আমাদের প্রত্যেকের সুনাগরিকতার শিক্ষা লাভ করা অত্যাবশ্যক । এ অধ্যায়ে নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের উপায়, দ্বৈত নাগরিকতা, সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য, নাগরিক অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে । এ অধ্যায় পড়া শেষে আমরা-
♦ নাগরিক ও নাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিকতা অর্জনের উপায় বর্ণনা করতে পারব
♦ দ্বৈত নাগরিকতা ব্যাখ্যা করতে পারব
♦ সুনাগরিকতার ধারণা ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিকের অধিকার ও কর্তব্যের ধারণা বর্ণনা করতে পারব
♦ নাগরিক অধিকার ও কর্তব্যের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব
♦ নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনে আগ্রহী হব ।

Related Question

View All
উত্তরঃ

একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে দ্বৈত নাগরিকতা বলে। সাধারণত একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পায়।
তবে জন্মসূত্রসহ নাগরিকতা অর্জনের একাধিক নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন- বাংলাদেশ নাগরিকতা নির্ধারণে জন্মনীতি অনুসরণ করে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র জন্ম ও জন্মস্থান উভয় নীতি অনুসরণ করে। কাজেই বাংলাদেশি কোনো পিতা-মাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মস্থান নীতি অনুযায়ী সে ঐ রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। আবার জন্মনীতি অনুযায়ী সে বাংলাদেশের নাগরিকতাও অর্জন করবে। বিনিয়োগ, অভিবাসন ইত্যাদি উপায়ে অনুমোদনসূত্রেও এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে। এভাবে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
471
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'ক' ইউনিয়নের নাগরিকদের মধ্যে নাগরিকের নৈতিক কর্তব্য পালনের বিষয়টি লক্ষ করা যায়।'
অধিকার ভোগ করতে হলে রাষ্ট্রের নাগরিকদের যেসব দায়িত্ব পালন করতে হয় সেগুলোই কর্তব্য হিসেবে বিবেচিত। নাগরিকের কর্তব্য প্রধানত দুই ভাগে বিভক্ত। যথা- নৈতিক ও আইনগত কর্তব্য। ব্যক্তির বিবেক এবং সামাজিক নৈতিকতা বোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় এবং যা নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে পালন করে, তাকে নৈতিক কর্তব্য বলে। যেমন: নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, সততার সাথে ভোট দেওয়া, রাষ্ট্রের সেবা করা, বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে যাওয়া ইত্যাদি।
উদ্দীপকের 'ক' ইউনিয়নের নাগরিকরা নৈতিক কর্তব্য পালন করেছেন। কেননা তারা ইউনিয়নের নির্বাচনে 'X' ও 'Y' ব্যক্তির মধ্য থেকে 'X' ব্যক্তিকে সৎ ও যোগ্য বলে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তাদের এই কাজের সাথে নাগরিকের অন্যতম নৈতিক কর্তব্য সততার সাথে ভোট দেওয়ার সাদৃশ্য রয়েছে। সুতরাং বলা যায়, 'ক' ইউনিয়নের নাগরিকদের মধ্যে নাগরিকের নৈতিক কর্তব্য পালনের প্রতিফলন ঘটেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
904
উত্তরঃ

উদ্দীপকের 'ক' ইউনিয়নের চেয়ারম্যান 'X' ব্যক্তি যে সততা ও কর্তব্যপরায়ণতা দেখিয়েছেন তার আলোকে তাকে সুনাগরিক বলা যুক্তিসঙ্গত।
রাষ্ট্রের সব নাগরিককে সুনাগরিক বলা যায় না। এর জন্য কিছু নির্দিষ্ট গুণের অধিকারী হতে হয়। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদ লর্ড ব্রাইস (Lord James Bryce) 'The Hindrances to Good Citizenship' (১৯০৯) গ্রন্থে সুনাগরিকের তিনটি মৌলিক গুণের কথা উল্লেখ করেছেন। যথা: বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। খ্যাতিমান এ রাষ্ট্রবিজ্ঞানীর মতে, একজন ব্যক্তিকে সুনাগরিক হতে হলে এ তিনটি গুণের অধিকারী হতে হবে। একজন নাগরিক বুদ্ধিমান, বিবেকবান ও সংযমী হলেই কেবল রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে এর উন্নয়নে অবদান রাখতে পারে।
উদ্দীপকের 'ক' ইউনিয়নের চেয়ারম্যান 'X' ব্যক্তির মধ্যে বুদ্ধি, বিবেক ও আত্মসংযম এ তিনটি গুণই উপস্থিত। বুদ্ধিমান বলেই স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিনি যোগ্য লোককে বেছে নিয়েছেন। পাশাপাশি বিবেকবোধসম্পন্ন হওয়ার কারণে তিনি নিজের ভাইয়ের ছেলে প্রার্থী হওয়া সত্ত্বেও সৎ ও যোগ্য প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে তার আত্মসংযমেরও প্রমাণ পাওয়া যায়। কেননা চেয়ারম্যান ইচ্ছা করলেই নিজের ভাইয়ের ছেলেকে শিক্ষক পদে নিয়োগ দিতে পারতেন। কিন্তু তিনি নিজের ক্ষুদ্র স্বার্থকে উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেন। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকের 'X' ব্যক্তি একজন সুনাগরিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
811
উত্তরঃ

বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক গৃহীত তথ্য অধিকার আইনটি ৫ এপ্রিল, ২০০৯ তারিখে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.2k
উত্তরঃ

নাগরিকের অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ-সুবিধা, যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে।
অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। অধিকারের মূল লক্ষ্য ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2.7k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews