বিয়ে বাড়িতে বিরিয়ানী খাওয়ার পর খোকনের পাকস্থলীতে HCI এর মাত্রা বেড়ে পেট ব্যথা ও বদহজম শুরু হলো।

Updated: 9 months ago
উত্তরঃ

বিশুদ্ধ পানির pH এর মান ৭।

উত্তরঃ

আমরা খাবার গ্রহণের পর তা পাকস্থলিতে জমা ও হজম শুরু হয়। খাবার হজমের জন্য নির্দিষ্ট মাত্রার এসিডিক পরিবেশ থাকতে হয়। এজন্য খাবার গ্রহণের পর পাকস্থলি হতে HCI এসিড নির্গত হয়। তেল যুক্ত বেশি ভাজা ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করলে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণে HCI নিঃসৃত হয়। ফলে পাকস্থলীতে HCI এর মাত্রা বৃদ্ধি পায়।

উত্তরঃ

খোকনের বদহজম ও পেট ব্যথা কমাতে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিশিষ্ট ট্যাবলেট গ্রহণ করতে হবে।
পাকস্থলিতে HCI এসিডের পরিমাণ বৃদ্ধি পেলে পেট ব্যথা বা বদ হজম হয়। খোকন বিরিয়ানী খেয়েছিল। এই খাবারে অতিরিক্ত তেল ও চর্বি থাকে যা এসিডিটির অন্যতম কারণ। যেহেতু এসিডিটির কারণ HCI। তাই একে প্রশমিত করতে পারে এমন ক্ষারক জাতীয় ঔষধ গ্রহণ করতে হবে খোকনকে। এন্টাসিড নামক ঔষধে অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, যা HCI এর

ক্রিয়াকে প্রশমিত। করে। যেমন-
2HCl+Mg(OH), MgCl2 + 2H₂O

3HCI + Al(OH), AlCl3+3H2O

উত্তরঃ

উদ্দীপকে HCI এসিডের সম্পর্কে বলা হয়েছে। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এসিডের ব্যবহার রয়েছে।
আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য হাইড্রোক্লোরিক এসিড কাজ করে। লেবু, পেয়ারা, কমলা, আপেল, আমলকি প্রভৃতি ফলে বিদ্যমান জৈব অ্যাসিড দেহের ক্ষত নিরাময়ে ও রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে। জলপাই, পেয়ারা প্রভৃতি ফলের আচার সংরক্ষণে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে দই বা বোরহানি খাওয়ার মাধ্যমে হজমে যে সহায়তা করে তাতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান থাকে। বেকারিতে কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানোর জন্য বেকিং সোডা ব্যবহার করা হয় যা পাকস্থলীর অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। বাসাবাড়িতে আইপিএস চালানোর জন্য ও গাড়িতে ব্যাটারি ব্যবহার করার জন্য সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়। টয়লেটের জীবাণু দূর করতে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড

ব্যবহার করা হয়। কৃষিকাজে জমিতে প্রয়োগকৃত বিভিন্ন রাসায়নিক সারের মূল উপাদান হিসেবে নানা ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়।
সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে এসিডের ব্যবহারের গুরুত্ব অপরিসীম।

122

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews