অর্থের সময়মূল্যের মূল কারণ সুদের হার।
ঋণদাতা প্রকৃতপক্ষে ঋণগ্রহীতার কাছ থেকে যে হারে ঋণের ওপর সুদ আদায় করে তা হলো প্রকৃত সুদের হার।
ঋণদাতা ও ঋণগ্রহীতার মাঝে চুক্তিবদ্ধ সুদের হার হলো নামিক সুদের হার। বছরে একবার চক্রবৃদ্ধি ঘটলে নামিক সুদের হার ও প্রকৃত সুদের হার সমান হয়। অন্যদিকে, একাধিকবার চক্রবৃদ্ধি ঘটলে ঋণগ্রহীতাকে নামিক সুদের হারের চেয়ে বেশি হারে সুদ প্রদান করতে হয়। এটি প্রকৃত সুদের হার নামে পরিচিত।
রুমা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে প্রকল্প মূল্যায়ন করায় সুযোগ ব্যয় সম্পর্কে জানেন।
কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্যকোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়। এটি অর্থায়নে বিনিয়োগের সুযোগ ব্যয় নামে পরিচিত।
উদ্দীপকের রুমা একজন বিনিয়োগকারী। তিনি বিনিয়োগের সুযোগ ব্যয় সম্পর্কে জানেন। কারণ তিনি বিনিয়োগের জন্য প্রকল্প মূল্যায়ন করেন। আর প্রকল্প মূল্যায়ন করে একাধিক লাভজনক প্রকল্প পাওয়া যেতে পারে। তবে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার মতো অর্থ নাও থাকতে পারে। সেক্ষেত্রে একটি প্রকল্পে বিনিয়োগ করা হয়। ফলে অন্য প্রকল্প থেকে আয়ের সুযোগ হারাতে হয়। রুমাও একইভাবে প্রকল্প মূল্যায়ন করেন। সুতরাং বলা যায়, প্রকল্প মূল্যায়নের মাধ্যমে রুমা বিনিয়োগের সুযোগ ব্যয় সম্পর্কে জানেন।
রুমা ব্যবসায়ে অর্থের সময়মূল্য বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অর্থের সময়মূল্য বলতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হওয়াকে বোঝায়। ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য জড়িত।
উদ্দীপকে রুমা একজন বিনিয়োগকারী। তিনি প্রকল্প মূল্যায়ন করে বিনিয়োগ সিদ্ধান্ত নেন। প্রয়োজনে ঋণ নেওয়ার সিদ্ধান্তও নেন। এক্ষেত্রে তিনি সুযোগ ব্যয় বিবেচনা করেন।
রুমা কারবারের সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্য ব্যবহার করেছেন। কারণ তিনি সুযোগ ব্যয়, প্রকল্প মূল্যায়ন ও ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। আর এসব সিদ্ধান্ত অর্থের সময়মূল্যের উপর ভিত্তি করে নেওয়া হয়। ফলে বিনিয়োগ সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি লাভজনক হয়। এ থেকে বলা যায়, কারবারে রুমার সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা অপরিসীম
Related Question
View Allবছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
