ব্যাংকের ব্যস্ততম পরিবেশ ছোট শিশুদের জন্য খুবই অসহনীয়। তাদেরকে সাথে নিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে অভিভাবকদের প্রায়ই ঝামেলা পোহাতে হয়। এ সমস্যার সমাধানে এগিয়ে আসেন ঢাকা ব্যাংক-এর বৈদেশিক মুদ্রা বিনিময় শাখার ব্যবস্থাপক ফখরুল আবেদীন মিলন। তিনি ব্যাংকটির একটি নির্দিষ্ট স্থানে 'শিশু কর্ণার' গড়ে তোলেন। এখানে শিশুদের ছবি আঁকার জন্য বিভিন্ন উপকরণ সাজানো আছে। তাদের ছবি আঁকার এ সময়ের মধ্যে অভিভাবকরাও প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেন। ফখরুল আবেদীন মিলন বলেন, আজকের শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্যই তার এ কর্মপ্রচেষ্টা ।

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যবসায় পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ-সুবিধা (বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত ব্যবস্থা) পর্যাপ্ত পরিমাণে থাকার অবস্থা হলো উন্নত অবকাঠামোগত উপাদান।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

অনুকূল পরিবেশ বিবেচনায় ব্যবসায়ের জন্য কাঠামো নির্ধারণ হলো সঠিক ক্ষেত্র নির্বাচন।

ব্যবসায় শুরুর আগে বাজার গবেষণার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয়। এতে উদ্যোক্তা বুঝতে পারেন, বাজারে কোন পণ্য বা সেবার চাহিদা বেশি। উপযুক্ত তথ্যের আলোকে তিনি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করেন। ফলে ব্যবসায়ের ঝুঁকি মোকাবেলা করে সফলতা অর্জন সহজ হয়। কিন্তু ক্ষেত্র নির্বাচন সঠিক না হলে উদ্যোক্তা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই সুবিধা-অসুবিধা যাচাই করে ব্যবসায়ের জন্য সঠিক ক্ষেত্র নির্বাচন প্রয়োজন হয়।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

ফখরুল আবেদীন মিলনের কর্মপ্রচেষ্টাটির মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। 

উদ্যোগ যেকোনো বিষয়ে হয়ে থাকে। এটি একটি সাধারণ কর্মপ্রচেষ্টা। এক্ষেত্রে কোনো ব্যক্তি দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে কাজ শুরু করেন। এ কাজে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। বরং, এর উদ্দেশ্য হয় জনকল্যাণসাধন। উদ্দীপকে বলা হয়েছে, ব্যাংকের ব্যস্ততম পরিবেশ ছোট শিশুদের জন্য অসহনীয়। তাদের সাথে রেখে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে অভিভাবকদের ঝামেলা পোহাতে হয়। ঢাকা ব্যাংক-এর বৈদেশিক মুদ্রা শাখার ব্যবস্থাপক এ সমস্যার সমাধান করেন। শিশুদের সময় কাটানোর জন্য তিনি ব্যাংকে 'শিশু কর্ণার' গড়ে তোলেন। এতে শিশুরা বিভিন্ন উপকরণ (রঙ, পেন্সিল প্রভৃতি) ব্যবহার করে ছবি আঁকতে পারে। আর এ সময়ে অভিভাবকরা ব্যাংকিং কাজ শেষ করতে পারেন। কিন্তু, এ সুবিধা দেওয়ার বিনিময়ে ব্যাংকটির অর্থ উপার্জনের কোনো উদ্ধেশ্য নেই। শুধু শিশুদের কল্যাণসাধন ও অভিভাবকদের সমজে ব্যবহার এ উদ্যোগের উদ্দেশ্য। তাই বলা যায়, যথাস্থল আবেদীন মিলন ব্যাংকে আসা শিশুদের কল্যাণের জন্য শিশু কর্ণার' গড়ে তোলার উদ্যোগ নেন

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

'শিশু কর্ণার' তৈরি ঢাকা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ- উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক বলে আমি মনে করি ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। 

সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধ নিয়েই এটি গঠিত ও পরিচালিত হয়। তাই ব্যবসায়ীকে সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকের ফখরুল আবেদীন মিলন ঢাকা ব্যাংক-এর বৈদেশিক মুদ্রা বিনিময় শাখার ব্যবস্থাপক। তিনি ব্যাংকটির একটি নির্দিষ্ট স্থানে 'শিশু কর্ণার' গড়ে তোলেন। এখানে শিশুদের ছবি আঁকার ব্যবস্থা করা হয়েছে। শিশুদের একটি সুন্দর ভবিষ্যত উপহার দেওয়ার জন্য ফখরুল আবেদীন মিলন এ ধরনের উদ্যোগ নিয়েছেন। এতে শিশুদের সৃজনশীলতা বিকাশ হবে।

 অন্যদিকে, শিশুদের ছবি আঁকার সময়ের মধ্যে তাদের অভিভাবকরা স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং কাজ করে নিতে পারবে। এতে কং সময়ে, নিশ্চিন্তে ও ঝামেলামুক্তভাবে ব্যাংকিং কাজ করা সম্ভব হবে। ফখরুল আবেদীন মিলনের এ জনহিতকর কাজের উদ্যোগে কোনে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। কার্যক্রম ঐ অভিভাবক এবং শিশুদের উপকার করছে। এটি সামাজিক দায়িত্বের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত এ দায়িত্ব পালনের ফলে তার ব্যবসায় প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদ বাড়বে। সুতরাং, তার কার্যক্রমে সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ হয়েছে।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
236

সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারা অবদান রেখে চলেছে। বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার দেশে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এ অধ্যায়ে আমরা ব্যবসায় উদ্যোগের বিভিন্ন দিক, আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব, সফল উদ্যোক্তার গুণাবলি ও উদ্যোগ উন্নয়ন পথে বাধা দূরীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় শেষে আমরা:

  • উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের ধারণা, বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা করতে পারব।
  • একজন সফল উদ্যোক্তার গুণাবলি শনাক্ত করতে পারব।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারব।
  • ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার অনুকূল পরিবেশ বর্ণনা করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন পথে বাধাসমূহ চিহ্নিত করতে পারব।
  • বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়ন পথে বাধাসমূহ দূরীকরণে করণীয়গুলো শনাক্ত করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews