চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ডেবিট কার্ড ইত্যাদি ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা ইস্যু করে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। পক্ষান্তরে বাণিজ্যিক ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, পে-অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড প্রভৃতির প্রচলন করে। এগুলো নগদ অর্থের মতই আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তিতে ব্যবহৃত হয়। আর এভাবেই ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে।
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
