রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে।
রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বাংলাদেশে সরকারি মালিকানায় যে আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাজ করছে তাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলে।
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য রপ্তানি বাণিজ্যের উন্নয়ন আবশ্যক। কারণ এ বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রপ্তানি বৃদ্ধি তথা বাণিজ্যকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত পণ্যের লেনদেনে ভারসাম্য আনয়ন করাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
উদ্দীপকে বিসিক কর্তৃপক্ষের সমর্থনমূলক সেবা সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।
সমর্থনমূলক সহায়তার মাধ্যমে শিল্প স্থাপনে উৎসাহী কোনো উদ্যোক্তাকে এবং তার আশা বাস্তবে রূপদানে বিশেষভাবে উৎসাহিত করে। শিল্প স্থাপন, সুষ্ঠু পরিচালন, নিয়ন্ত্রণ, সম্পদের সঠিক ব্যবহার ও বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা প্রদান করে সহায়তা প্রদান করা হয়।
উদ্দীপকে ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্প নগরীতে জনাব রহমত উল্লাহর একটি জুতা তৈরীর কারখানা রয়েছে। তার কারখানায় বিভিন্ন ধরনের জুতা তৈরী হয়। সম্প্রতি বিসিক কর্তৃপক্ষের সহায়তায় তিনি অন্য কোম্পানির সাথে পাঁচ হাজার জুতা তৈরি করে দেয়ার চুক্তিতে আবদ্ধ হয়েছেন। তাকে বিসিক কর্তৃপক্ষ যে সহায়তা প্রদান করেছে তা হলো সমর্থনমূলক সহায়তা। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করে সফল করতে বিসিক কর্তৃপক্ষ সমর্থনমূলক সহায়তা করে থাকে।
উদ্দীপকে মেলা আয়োজনকারী প্রতিষ্ঠানটি হলো এসএমই ফাউন্ডেশন। এই অনুষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বিভিন্ন। কার্যক্রম করে থাকে।
ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানই হলো। এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন মহিলা উদ্যোক্তাসহ সকল উদ্যোক্তাদের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাহায্য করে থাকে।
উদ্দীপকে ব্রাহ্মণবাড়িয়ার বিসিক শিল্প নগরীতে এসএমই ফাউন্ডেশন মেলার আয়োজন করে উদ্যোক্তাদের সহায়তা করেছে। এছাড়াও এই ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম করে থাকে। তা হলো-
- উদ্যোক্তাদেরকে বাজার, পণ্য প্রযুক্তি ও অন্যান্য তথ্য সরবরাহ করে সহায়তা করে।
- বর্ধিত ও পরিবর্তনশীল পরিবেশের মধ্য দিয়ে দেশের এসএমই ব্যবসায় সাচ্ছন্দে পরিচালনায় সহায়তা করা।
- বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণদান কর্মসূচি গ্রহণ করে সহায়তা করা।
- এসএমই সহযোগী নীতিমালা উন্নয়নের জন্য সুপারিশ করা, ইত্যাদি।
সুতরাং বলা যায়, এসএমই ফাউন্ডেশন উপরোক্ত কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের উন্নয়ন করে থাকে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!