ব্লুসি জাহাজটি চিটাগং পোর্ট থেকে ১৯ জুন ২০ কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজের মালিক ঐ যাত্রায় জাহাজ ও জাহাজের মাশুলের জন্য বিমা করেন। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়। 

Updated: 9 months ago
উত্তরঃ

সমুদ্রপথে যেসব বিপদের কারণে জাহাজ, জাহাজস্থিত পণ্য ও মাশুলের ক্ষতি হয় তাকে নৌ-বিপদ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

নৌ বিমা চুক্তিতে যেসব শর্ত উহ্য থাকে এবং তা পালন না করলে সাধারণত বিমা চুক্তি বাতিল হয় তাকে নৌ বিমার অব্যক্ত শর্ত বলে।

নৌ বিমার ক্ষেত্রে অব্যক্ত শর্তাবলিকে চুক্তির নিয়ন্ত্রণকারী শর্ত হিসেবে বিবেচনা করা হয়। এ শর্তগুলোর মধ্যে জাহাজের সমুদ্রে চলাচল যোগ্যতা, যাত্রার বৈধতা, বিপথে গমন না করা, বিলম্বে যাত্রা, অপরিবর্তনীয় যাত্রা প্রভৃতি উল্লেখযোগ্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

ব্লু সি জাহাজটির জন্য যাত্রা বিমাপত্র নেওয়া হয়েছিল।

যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে তাকে যাত্রা বিমাপত্র বলে। বিমা কোম্পানি উল্লিখিত যাত্রাপথে ঝুঁকির বিপরীতে নিরাপত্তা দেয়। এর মধ্যে জাহাজ, জাহাজের পণ্য ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।উদ্দীপকে ব্লু সি জাহাজটি যাত্রা করবে। এজন্য মালিক জাহাজ এবং জাহাজের মাশুলের বিমা করেন। জাহাজটি চিটাগং পোর্ট থেকে যাত্রা করে টোকিও বন্দরের উদ্দেশ্যে যাবে। অর্থাৎ, জাহাজটির নির্দিষ্ট যাত্রাপথ উল্লেখ রয়েছে। বিমা প্রতিষ্ঠান এই নির্দিষ্ট যাত্রাপথে কোনো ক্ষতির বিপরীতে ক্ষতিপূরণ দিবে। বৈশিষ্ট্য বিচারে দেখা যাচ্ছে, বিমাপত্রটি ছিল যাত্রা বিমাপত্র।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

"উদ্দীপকে উল্লিখিত পণ্য নিক্ষেপণ জাহাজকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে"- উক্তিটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

জাহাজ বা জাহাজস্থিত পণ্যকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে নিক্ষেপ করা হয়। পণ্যবাহী জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এরূপ পণ্য ফেলা হয়। এরূপ ক্ষতির ঝুঁকি বিমাযোগ্য।

উদ্দীপকে ব্লু সী নামের একটি জাহাজ চিটাগাং পোর্ট থেকে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয়। এর ফলে পণ্য মালিকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। মূলত বিপদগ্রস্ত জাহাজকে হালকা করার জন্যই পণ্য নিক্ষেপ করা হয়। এটি এক ধরনের আংশিক ক্ষতি। বিপদের সময় পণ্য নিক্ষেপ করে জাহাজ হালকা না করলে পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হতে পারে। জাহাজ ডুবে গেলে উক্ত জাহাজের মালিক বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। আবার পণ্য মালিকরাও তাদের সব পণ্য হারাবেন। তাই বলা যায়, প্রয়োজনের প্রেক্ষিতে আংশিক ক্ষতিটি জাহাজকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে- উক্তিটি সঠিক হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
80
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

জাহাজ ও জাহাজস্থিত পণ্যকে সামুদ্রিক বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াই পণ্য নিক্ষেপণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
415
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

পণ্য পরিবহনকালে জাহাজের কর্মচারীদের অসততা বা অবহেলার কারণে ক্ষতি হলে তার দায়ভার জাহাজ বা মালিকের ওপর পড়ে। এছাড়াও, নৌ-বিপদের কারণে জাহাজে কর্মকর্তা কর্মীদের শারীরিক ক্ষতি, জাহাজ বন্দরে ভিড়ানোর সময় অন্য জাহাজ বা সম্পত্তির ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। এ সব ঝুঁকি থেকে জাহাজ মালিকদের রক্ষা করার জন্য নৌ-দায় বিমা করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
218
উত্তরঃ

উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

সমুদ্রপথে জাহাজ চলাকালে প্রাকৃতিক লকারণে সংঘটিত বিপর্যয়কে প্রাকৃতিক নৌবিপদ বলে। এরূপ বিপদে মানুষের কোনো হাত নেই। সতর্ক হওয়ার আগেই অনেক সময় এরূপ বিপদ ঘটে থাকে।

উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ ০১-০৯-১৮ তারিখে যাত্রা শুরু করে। পথিমধ্যে একটি ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। সামুদ্রিক ঝড়, সমুদ্রগর্ভে নিমজ্জিত পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগা, ভাসমান বরফ খণ্ডের সাথে ধাক্কা লাগা, প্রভৃতি প্রাকৃতিক নৌবিপদের অন্তর্ভুক্ত। সুতরাং, উদ্দীপকে জাহাজটিকে প্রাকৃতিক নৌবিপদ মোকাবিলা করতে হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
119
উত্তরঃ

উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুল বা ভাড়া বিমা না করায় মাশুল আদায়ে ব্যর্থ হয়েছে।

জাহাজ ভাড়াজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিমা করা হয় তাকে মাশুল বিমা বলা হয়। জাহাজের মালিক আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য এ বিমা গ্রহণ করে থাকে। জাহাজ ও পণ্য বিমার মত এটিও নৌ-বিমার আওতাভুক্ত। উদ্দীপকে তানিন শিপিং লি.-এর একটি পণ্য বোঝাই জাহাজ যথাসময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় জাহাজের ধাক্কাজনিত বিপদের জন্য বিমাচুক্তি করা হয়। পথিমধ্যে একটি ভাসমান বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজটি নিমজ্জিত হয়। পরবর্তীতে, প্রতিষ্ঠানটি জাহাজ ও পণ্যের জন্য ক্ষতিপূরণ পেলেও মাশুল আদায় করতে পারেনি।

জাহাজ পরিবাহিত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজ ভাড়া পরিশোধ করতে চায় না। ফলে জাহাজ মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তারা মাশুল বিমা করে। উদ্দীপকে তানিন শিপিং লি. মাশুলের জন্য বিমা না করে শুধু জাহাজ ও পণ্যের জন্য বিমা করে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পক্ষে মাশুল আদায়ে ব্যর্থতা যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
142
উত্তরঃ

নৌ-বিপদের কারণে জাহাজ ও পরিবহন কোম্পানির সম্ভাব্য দায়ের বিপরীতে যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
238
উত্তরঃ

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে ফেলে দেওয়াকে পণ্য নিক্ষেপণ বলে।

এর মুখ্য উদ্দেশ্য পণ্যবাহী জাহাজকে কিছুটা হালকা করে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করা। এটি একটি সাধারণ আংশিক ক্ষতি। বিমাকারী আনুপাতিক হারে এ ক্ষতি পূরণ করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
179
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews