বড় বোনের সহযোগিতায় ফারহানা সেলাইয়ের কাজটি কিছুটা শিখেছে এবং সে খুবই আগ্রহী। এখন তার ইচ্ছা, সে নিজে পোশাক তৈরি করবে। সেলাই কাজের জন্য নির্ধারিত. সরঞ্জাম প্রয়োজন। এজন্য সে একটি হাত-মেশিন এবং মাপ নেওয়ার ও কাটার 'সরঞ্জাম কিনল।

Updated: 11 months ago
উত্তরঃ

চর্চার মাধ্যমে নিখুঁত ফোঁড় সৃষ্টি করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

রান সবচেয়ে সহজ ফোঁড়
সুতাসহ সুচ কাপড়ের নকশার মধ্যে ঢুকিয়ে কয়েকবার উপর-নিচ করে ছোট ছোট ফোঁড় দিয়ে বের করে এনে রান ফোঁড় সম্পন্ন করা হয়। ফোঁড়গুলো সর্বত্র প্রায় সমান আকৃতির হতে হয়। এই ফোঁড়ের সাহায্যে সাধারণ পোশাক তৈরি করা ছাড়াও নকশি কাঁথা, কুশন কভার, সোফা ব্যাক ইত্যাদিতে নকশা করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

ফারহানা সেলাইয়ের জন্য হাত মেশিন কিনল। সেলাইয়ের জন্য বিভিন্ন সরঞ্জামের মধ্যে সবচেয়ে প্রধান হলো সেলাই মেশিন। সেলাইয়ের অন্যান্য সরঞ্জামের তুলনায় এই মেশিন বড় এবং দামি।
সাধারণত তিন ধরনের সেলাই মেশিন পাওয়া যায়। যথা: হাত মেশিন, পা মেশিন ও বৈদ্যুতিক মেশিন। ফারহানা সেলাইয়ের কাজ শেখার পর একটি হাত: মেশিন এবং মাপ নেওয়ার ও কাটার সরঞ্জাম কিনল। হাত মেশিন চালাতে বিদ্যুৎশক্তির প্রয়োজন হয় না। বাম হাত দিয়ে কাপড় ধরে ডান হাত দিয়ে হাতল ঘুরিয়ে এ মেশিনে সেলাই করতে হয়। 'অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিনের দাম কম এবং যত্ন নেওয়াও সহজ। সহজেই এই মেশিন চালানো যায় বলে ফারহানা এই মেশিন কিনেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

সেলাই করার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে ফারহানা তার সেলাইয়ের য়ান, বৃদ্ধি করতে এবং সফলতা লাভ করতে পারবে। যে কোনো ফিটিং পোশাক তৈরির জন্য পরিধানকারীর দেহের মাপ সঠিকভারে নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হলো- মাপের ফিতা, স্কেল, গজ কাঠি ইত্যাদি। কাপড় কাটার জন্য ধারালো কাঁচি, সুতা কাটার জন্য ছোট কাঁচি, পোশাকের প্রান্তধার কাটার জন্য পিংকিং শিয়ার প্রয়োজন। পোশাকের নকশা আঁকা ও বিভিন্ন স্থানে প্রয়োজনীয় দাগ দিতে পেন্সিল, টেইলারিং চক, কার্বন পেপার ইত্যাদি প্রয়োজন হয়। এছাড়া পোশাকের বিভিন্ন অংশ ছাঁটার আগে ও সেলাই করার পর তাদের আকৃতি ঠিক রাখার জন্য ইস্ত্রি করার বা চাপ দেওয়ার প্রয়োজন হয়। এছাড়াও পোশাকের কিছু কিছু অংশের কাজ পরিপাটিভাবে শেষ করার জন্য প্রয়োজন বিভিন্ন সাইজের সুচ, নানা রঙের সুতা, ফ্রেম ইত্যাদি। ফারহানা শুধু কাটার ও মাপ নেওয়ার সরঞ্জাম কিনেছে। কিন্তু তার সেলাইয়ের মান বৃদ্ধি করতে ও সফলতা লাভ করতে উপরিউক্ত
সরঞ্জামগুলোও প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
65

Related Question

View All
উত্তরঃ

পোশাকের নকশা আঁকা ও বিভিন্ন স্থানে প্রয়োজনীয় দাগ বা মাপের চিহ্ন দেওয়ার জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলোকে দাগ দেওয়ার সরঞ্জাম বলে। যেমন-পেন্সিল, টেইলারিং চক, কার্বন পেপার ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
107
উত্তরঃ

সেলাই কাজের জন্য রুমার মেশিন নির্বাচন সঠিক হয়নি। কারণ পোশাক সেলাইয়ের কাজ করেই রুমাকে সংসার চালাতে হয়। কিন্তু সে এ কাজে হাত মেশিন ব্যবহার করে। এ. মেশিনে বাম হাত দিয়ে কাপড় ধরে ডান হাত দিয়ে হাতল ঘোরাতে হয়। ফলে কাপড়ের মাপ অনেক সময় ঠিক হয় না। যদি সে পা মেশিন নির্বাচন করত তবে দুই হাতের সাহায্যে কাপড় নিয়ন্ত্রণ করতে পারত। এছাড়া পোশাকের কলার, কাফ, পকেট, প্লিট, বোতাম ঘর ইত্যাদির ফিনিশিং ভালো করার জন্য দুই হাতের প্রয়োজন হয়। উৎপাদন ক্ষমতা কম হওয়ায় হাত মেশিন ব্যবহার করলে দ্রুত ক্রেতাদের পোশাক তৈরি করে দেওয়া কষ্টকর হয়ে যায়। এছাড়া বেশি অর্ডার নেওয়াও সম্ভব হয় না। যেহেতু রুমা এ কাজ করেই সংসার চালান তাই তার মেশিনের উৎপাদন ক্ষমতা বেশি হওয়া উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
73
উত্তরঃ

রুমা সেলাইয়ের জন্য হাত মেশিন ব্যবহার করে যার উৎপাদন ক্ষমতা কম। আবার সেলাইয়ের জন্য সে শুধু কাঁচি ও গজ ফিতা ব্যবহার করে। কিন্তু এ কাজে তার আরো সরঞ্জাম প্রয়োজন। যেমন- কাপড় কাটার জন্য বডকিন, ছোট-বড় বিভিন্ন কাঁচি, দাগ দেওয়ার জন্য চক, কার্বন পেপার, রাবার ইত্যাদি। এসব সরঞ্জাম ব্যবহার করলে রুমার কাজের মান ভালো হতো। এছাড়া তার তৈরি পোশাকের কলার, কাফ, বোতাম ইত্যাদির ফিনিশিং সুন্দর হতো। এটি করলে বুটিক শপের দোকানিরা তার কাপড় ফেরত দিত না। এছাড়া পা মেশিনের সাহায্যে সে দ্রুত কাপড় সেলাই করতে পারত। এর ফলে সে আরও বেশি অর্ডার পেত। তাই বলা যায়, উপযুক্ত সরঞ্জামের অভাবেই রুমা লাভবান হতে পারছে না।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
76
উত্তরঃ

পরিধানকারীর পরিধানকারীর দেহের মাপ নেওয়া বলতে বোঝায় পোশাকের নকশাটি কীরূপ হবে সেজন্য ফিতার মাধ্যমে তার উচ্চতা, হাত, গলা, কাঁধ, কোমর ইত্যাদি অংশের মাপ নেওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
101
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews