ববি বলেন বাজেট অনুযায়ী খরচ করা হলে তা সদস্যদের চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দেয়। তার উক্তিটি যথার্থ।'
মানবজীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। গৃহ ব্যবস্থাপনার জন্য অর্থ ব্যবস্থাপনা করা জরুরি। এজন্য অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিকল্পনা ও তা বাস্তবায়ন এবং মূল্যায়ন করা জরুরি।
বাজেট তৈরির সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে তা স্থির করে গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে নিতে হয়। প্রত্যেকটি খাতে প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করতে হয়। বাজেট তৈরি করা থাকলে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা যায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ চাহিদাগুলোর প্রাধান্য দেওয়া হয় বলে সঞ্চয়ের খাত নির্দিষ্ট থাকায় প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করা সম্ভব হয়। বাজেটে প্রত্যেকটি বিষয়ে নির্দিষ্ট খাত থাকায় সদস্যদের কোনো চাহিদাই অপূরণীয় থাকে না।
তাই ববির উক্তিটি যথার্থ বলে আমি মনে করি।
Related Question
View Allনির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট।
পারিবারিক জীবনযাপনের যেসব ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয়, সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত। বাজেটের খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয়।
তানজীল সাহেবের পরিবারের মাসিক মোট আয় ১০,০০০ টাকা এবং সদস্য সংখ্যা ৫ জন। তার পরিবারের জন্য একটি সুষম বাজেট তৈরি করা হলো-
তানজীল সাহেবের সংসারে বাজেট করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি।
বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেট অনুযায়ী সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না এবং চাহিদাগুলোও পূরণ হয়ে থাকে।
বাজেট করার ফলে তানজীল সাহেব বিভিন্ন দিক থেকে উপকৃত হবেন। তা হলো-
১. বাজেট করার ফলে তানজীল সাহেব পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা পাবেন।
২. বাজেট তার পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করবে।
৩. ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে পারবেন।
৪. গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ হবে।
৫. বাজেটের ফলে তার পরিবারের সদস্যরা মিতব্যয়ী হতে শিখবে। ফলে অপচয় হ্রাস পাবে।
৬. বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয়।
৭. বাজেট করে সংসার পরিচালনার ফলে সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারবেন।
সুতরাং বাজেট করার ফলে তানজীল সাহেব উল্লিখিত সুবিধাগুলো পাবেন। তাই তার বাজেট করার প্রয়োজনীয়তা আছে।
সময় কখনো সঞ্চয় করা যায় না।
পারিবারিক মানবীয় সম্পদগুলোর মধ্যে সময় অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। যে ব্যক্তি যত বেশি অর্থবহ কর্মসূচি দিয়ে যথাযথভাবে নিজেকে সময়ের সাথে সম্পৃক্ত করতে পারে জীবনে সে তত বেশি সফলতা অর্জন করতে পারে। সময়কে যথাযথ ব্যবহার করতে মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!