Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Related Question
View Allহেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে।
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক।
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক
হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ।
জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক।
কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন
আমার তো সব পাখপাখালি বনের সাধারণ।
'নোলক' কবিতায় কবি বনের কাছে গিয়েছিলেন তাঁর মায়ের সোনার নোলক ফিরে পাওয়ার আকুতি জানাতে। মায়ের সোনার নোলক খুঁজতে প্রথমে তিনি নদীর কাছে যান। কিন্তু নদী এ বিষয়ে নিজের প্রতিবন্ধকতা ও অপারগতা প্রকাশ করেন। এরপর তিনি জল ছাড়িয়ে দল হারিয়ে বনের কাছে যান। কারণ তিনি পণ করেছিলেন, যেভাবেই হোক তাঁর মায়ের গয়না না নিয়ে তিনি ঘরে ফিরবেন না।
'নোলক' কবিতায় সারা বাংলাদেশ তন্ন তন্ন করে তাঁর মায়ের সোনার নোলক খুঁজেছেন। এরই একটি পর্যায়ে তিনি তা খুঁজতে সবুজ বনের কাছে যান। তাঁর আকুতি শুনেও সবুজ বন সোনার নোলক দিতে পারে না কারণ বনে আছে পাখপাখালি, ফুল প্রভৃতি। কবির মায়ের হারিয়ে যাওয়া ধন তার কাছে নেই।
কবি সারা বাংলাদেশে মায়ের হারিয়ে যাওয়া নোলক খোঁজেন। কবি নদীর কাছে যান তাঁর মায়ের গয়নার খোঁজে। কবি বনের কাছে মিনতি করেন গয়না ফেরত দেওয়ার জন্য। এছাড়াও কবি পাখপাখালি, পশুপাখির কাছেও যান মায়ের গয়নার খোঁজে।
কবি সারা বাংলাদেশ তন্ন তন্ন করে মায়ের সোনার নোলক খুঁজে বেড়িয়েছেন। এজন্য তিনি গিয়েছেন নদীর কাছে। সেখানে না পেয়ে জল ছাড়িয়ে দল হারিয়ে গিয়েছেন বনের দিকে। তিনি তাঁর মায়ের নোলক নিয়ে ঘরে ফেরার জন্য বনের কাছে গভীর আকুতি জানিয়েছেন। এছাড়াও তিনি পাহাড়, বনের হরিণ প্রভৃতির কাছে একই আকুতি জানিয়েছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!