ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধী ছিলেন একজন মানবতাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়েই তিনি দলিত হরিজন সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন। কারণ, তাঁর উদ্দেশ্যই ছিল বর্ণবিভেদহীন মানবসমাজ বিনির্মাণ।

Updated: 4 months ago
উত্তরঃ

জীবনানন্দ দাশের মায়ের নাম কুসুমকুমারী দাশ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

'ভালো মানব-সমাজ' বলতে কবি জীবনানন্দ দাশ সেই মানবসমাজকে বুঝিয়েছেন, যেখানে মানুষ সফলতা-বিফলতা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে শুভ চেতনার আলো জ্বেলে আলোকিত পৃথিবী নির্মাণ করবে।
কবি দেখেছেন, সমকালের নানা সংকটে মানবসমাজ বিপর্যস্ত। সকলেই অর্থ-ক্ষমতা-আধিপত্য চিন্তায় মগ্ন। ভালোবাসার পরিণতিতে পৌছাতেও ঘটে অনেক রক্তপাত। এমন অবস্থাতেও কবি বিশ্বাস করেন মানুষ সত্য ও মঙ্গলচিন্তার আলোকিত পথে পৃথিবীর ক্রমমুক্তি ঘটাবে। সমাজের এই শুভ ও মঙ্গলকামী মানুষের দ্বারা যে মানবিক বোধসম্পন্ন সমাজ নির্মিত হবে, তা-ই কবির কাছে 'ভালো মানব-সমাজ' রূপে বিবেচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকটি 'সুচেতনা' কবিতায় কবির 'ভালো মানব-সমাজ' গড়ার প্রত্যয়ের দিকটিকে নির্দেশ করে।
'সুচেতনা' কবিতায় কবি পৃথিবীর গভীরতর অসুখ থেকে ক্রমমুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁর বিশ্বাস শুভ, কল্যাণ ও মঙ্গলচিন্তার আলোকিত পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে। তার জন্য সামষ্টিক মানুষের দীর্ঘকালের সাধনা আবশ্যক। কবির প্রত্যয় শুভ চিন্তায় প্রভাবিত মানুষ ক্লান্তিহীন মনে আলোকিত মানবসমাজ গড়ে দেবে। সে সমাজে প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা পাবে।'
উদ্দীপকে একটি বর্ণবিভেদহীন আলোকিত মানবসমাজ নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে। মানবতাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধী সচেষ্ট ছিলেন দলিত হরিজন সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায়। জীবনানন্দ দাশ যেমন একটি উন্নত মানবসমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর 'সুচেতনা' কবিতায়, তেমনি মহাত্মা গান্ধীরও উদ্দেশ্য ছিল ভারতে বর্ণবিভেদহীন মানবসমাজ বিনির্মাণ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপক ও 'সুচেতনা' কবিতা উভয়ক্ষেত্রেই সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন নিহিত রয়েছে।
'সুচেতনা' কবিতায় কবি জীবনানন্দ দাশ সুচৈতন্যর উদ্বোধন প্রত্যাশা করেছেন। তিনি দেখেছেন যুদ্ধ-রক্ত-সফলতার দ্বন্দ্বে বিপর্যস্ত মানবসমাজ। মানুষের ভালোবাসার মাঝেও স্বার্থের হিসাব, হিংসা-দ্বেষ, দাঙ্গা-যুদ্ধ চলে আসে। কিন্তু আশাবাদী কবি বিশ্বাস করেছেন শুভচেতনার আলো প্রজ্বালনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। মানবতাবাদী দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়ে তিনি প্রত্যাশা করেছেন পৃথিবীতে নির্মিত হবে এক 'ভালো মানবসমাজ'।
উদ্দীপকে বর্ণিত ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধী সারা বিশ্বে একজন মানবতাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। তাঁর নিকট সমাজে সকল মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাই ভারতের স্বাধীনতা আন্দোলনে উত্তাল সময়েও তিনি দলিত হরিজনদের অধিকার প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছেন। নির্মাণ করতে চেয়েছেন বর্ণবিভেদহীন মানবসমাজ।
'সুচেতনা' কবিতা ও উদ্দীপক উভয়ক্ষেত্রে একটি আলোকিত মানবসমাজ নির্মাণের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। 'সুচেতনা' কবিতায় কবি তাঁর মানবতাবাদী দৃষ্টিতে এমন এক উত্তম মানবসমাজ নির্মাণ করতে চেয়েছেন যা পরম সূর্যকরোজ্জ্বল; অর্থাৎ যেখানে বিভেদ, কৃত্রিমতা, ধ্বংসপ্রবণতার সংকট নেই। অন্যদিকে মহাত্মা গান্ধীও যে তেমনই একটি সুন্দর মানবসমাজ নির্মাণপ্রত্যাশী ছিলেন উদ্দীপকে তার প্রমাণ পাওয়া যায়। বস্তুত জীবনানন্দ দাশ কিংবা মহাত্মা গান্ধীর মতো সকল মানবতাবাদী মানুষের ওই একই প্রত্যাশা। আলোচ্য কবিতা ও উদ্দীপকে তাঁরা পৃথিবীর সমস্ত শান্তিকামী আলোকিত মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন। তাই উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার আলোকে প্রশ্নে উল্লিখিত মন্তব্যকে যথার্থ বলা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
18

সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ 

বিকেলের নক্ষত্রের কাছে;

সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে 

নির্জনতা আছে। 

এই পৃথিবীর রণ রক্ত সফলতা 

সত্য; তবু শেষ সত্য নয়।

আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ

পৃথিবীর মানুষকে মানুষের মতো 

ভালোবাসা দিতে গিয়ে তবু, 

দেখেছি আমারি হাতে হয়ত নিহত

ভাই  বোন বন্ধু পরিজন প'ড়ে আছে; 

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন 

মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে।

সুচেতনা, এই পথে আলো জ্বেলে- এ-পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে; 

সে অনেক শতাব্দীর মনীষীর কাজ:

Related Question

View All
উত্তরঃ

'সুচেতনা' কবিতাটি জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
196
উত্তরঃ

পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন'- উক্তিটিতে কবির সমসাময়িক পৃথিবীতে বিরাজমান ধ্বংসোম্মুখ অবস্থার দিকটি প্রকাশ পেয়েছে।
মানবপ্রেমী কবি তাঁর সমকালীন পৃথিবীতে মানুষে মানুষে বিরাজমান অসহিষ্ণুতার ভয়ংকর রূপ প্রত্যক্ষ করেছেন। অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা তাঁকে মর্মাহত করেছে। এই ধ্বংসাত্মক রূপকে তিনি পৃথিবীর 'গভীর গভীরতর অসুখ' হিসেবে চিহ্নিত করেছেন; যার পরিসমাপ্তিই কবির একমাত্র প্রত্যাশা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
592
উত্তরঃ

উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতায় বর্ণিত পৃথিবীতে বিদ্যমান অশুভ চেতনার দিকটি প্রতিফলিত হয়েছে।
'সুচেতনা' কবিতাটিতে কবি অশুভ চেতনার স্থলে শুভ চেতনার প্রত্যাশা ব্যক্ত করেছেন। কবি প্রত্যক্ষ করেছেন পৃথিবীতে অন্ধকার তথা অশুভ শক্তির ভয়ংকর বিস্তার। স্বার্থের দ্বন্দ্বে মানুষ লিপ্ত, ভালোবাসার পরিণামে পৌছাতে স্বীকার করতে হয় বহু আত্মত্যাগ। পৃথিবীব্যাপ্ত এ গভীর অসুখ বা বিপর্যয় থেকে মানুষের মুক্তি প্রয়োজন। আর একমাত্র শুভচেতনার আলো প্রজ্বালনের মাধ্যমেই তা সম্ভব।
উদ্দীপকের কবিতাংশে পৃথিবীব্যাপী অশুভ শক্তির প্রতাপ পরিলক্ষিত হয়। সমাজের সর্বস্তরে অযোগ্য দুশ্চরিত্র লোকেরাই সর্বেসর্বা। পক্ষান্তরে জ্ঞানী-গুণীরা অবহেলিত। পৃথিবীর বৈষম্যময় সমাজব্যবস্থাই মূলত এর জন্য দায়ী। 'সুচেতনা' কবিতার বিষয়বস্তুতেও আমরা পৃথিবীতে এমন অশুভ শক্তির বিস্তার লক্ষ করি। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকটিতে আলোচ্য কবিতায় বর্ণিত পৃথিবীতে বিদ্যমান অশুভ চেতনার দিকটিই প্রতিফলিত হয়েছে

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
131
উত্তরঃ

উদ্দীপকে কেবল পৃথিবীব্যাপী অশুভ শক্তির বিস্তারের বিষয়টি উঠে এলেও 'সুচেতনা' কবিতার আশাবাদের দিকটি উন্মোচিত হয়নি।
'সুচেতনা' কবিতাটিতে কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। যে চেতনা পৃথিবীতে বিরাজিত সকল অন্যায়, অনিয়ম, যুদ্ধ, মৃত্যুসহ যাবতীয় গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখবে। কবির মতে, জীবন্মুক্তির এই চেতনাগত সত্যই পৃথিবীতে ক্রমমুক্তির আলোকে প্রজ্বালিত রাখবে, মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে। ইতিবাচক এ আলো প্রজ্বালনের মাধ্যমেই সকল অশুভ শক্তি থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উদ্দীপকে, পৃথিবীতে এক অদ্ভুত আঁধারের বিস্তার দেখানো হয়েছে। যে আঁধারে অযোগ্যরাই যোগ্যতর হিসেবে মর্যাদা লাভ করে আর যোগ্য ব্যক্তিরা হয় অবমূল্যায়িত। পৃথিবী যেন আজ অযোগ্য মানুষদের পরামর্শ ও নেতৃত্বেই চলছে। যোগ্য, জ্ঞানী, মহৎ মানুষদের মর্যাদা আজ নেই। উদ্দীপকের মতো সামাজিক সংকটের প্রতিচ্ছবি 'সুচেতনা' কবিতায়ও বিদ্যমান। তবে কবিতায় এ সংকট উত্তরণে মুক্তির পথের দিশারও অনুসন্ধান করা হয়েছে।
উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার বিষয়বস্তু পর্যালোচনা শেষে বলা যায়, উদ্দীপকে কেবল পৃথিবীতে বিরাজমান অশুভ শক্তির প্রভাবের দিকটি প্রকাশ পেয়েছে, যা 'সুচেতনা' কবিতার একটি মাত্র দিক। 'সুচেতনা' কবিতায় এ বিষয়টি ছাড়া আরও তাৎপর্যপূর্ণ বিষয়ের সমাবেশ ঘটেছে। অশুভ শক্তির স্থলে শুভশক্তির বা শুভ চেতনার বিজয় কবিতাটিতে তাৎপর্যপূর্ণ রূপ লাভ করেছে। ইতিবাচক এ চেতনার মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে- এমন আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, "উদ্দীপকটিতে 'সুচেতনা' কবিতার সমগ্র দিক উন্মোচিত হয়নি।" উক্তিটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
104
উত্তরঃ

কবি জীবনানন্দ দাশের মায়ের নাম কুসুমকুমারী দাশ

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
148
উত্তরঃ

কবির সুচেতনা মূলত শুভচেতনা বা শুভবোধের স্মারক।
সুচেতনা মূলত কবির এক ধরনের চেতনাজাত বিশ্বাস, যা সমস্ত নেতিবাচকতা ধ্বংস করে এবং ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায়। কবির দৃষ্টিতে এটি তাঁর চেতনাগত সত্য। সংগত কারণেই পৃথিবীর নানা অভিঘাতে বা রক্তপাতের ঘটনায় এর কোনো পরিবর্তন হয় না। এ সত্যই শেষ পর্যন্ত আমাদের এক আলোয় ভরা, সুখী ও শান্তিপূর্ণ পৃথিবীর স্বপ্ন দেখায়। তবে এই চেতনা দূরবর্তী এক দ্বীপের মতোই অধরা। এর বিস্তার সর্বত্র হলেও সব জায়গায় এটি উপস্থিত নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
133
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews