ভূগোল ক্লাসে শিক্ষক বায়ুমণ্ডলীয় গোলযোগ আলোচনায় বললেন-মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন অঞ্চলে একজাতীয় ঘূর্ণিঝড় সংঘটিত হতে দেখা যায়। সমুদ্রের অল্প এলাকা নিয়ে যখন অধিক উষ্ণতার সৃষ্টি হয় তখন এ ধরনের ঘূর্ণিঝড় সংঘটিত হতে থাকে। তিনি আরও বললেন জলবায়ুর ভিন্নতার কারণে এমন হয়।

Updated: 7 months ago
উত্তরঃ

উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্বে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে উষ্ণ ও. শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

আফগানিস্তানের অধিকাংশ এলাকাতেই অধ: সুমেরুদেশীয় পার্বত্য শীতকাল শুষ্ক। আফগানিস্তানে মূলত দুটি ঋতু। গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং শীতকাল অত্যন্ত শীতল। উত্তরের উপত্যকায় ° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। আবার কোনো সময়   °সেলসিয়াস তাপমাত্রা হয়। তাই আফগানিস্তানের জলবায়ুকে চরমভাবাপন্ন বলা হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত দেশসমূহ হলো মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন যা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অন্তর্ভুক্ত।

নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখার উভয় পার্শ্বে ° থেকে° অক্ষাংশে অবস্থিত। তবে পৃথিবীর ঘূর্ণন গতির জন্য এটি °থেকে ° উত্তর দক্ষিণে সরে যায়, যা প্রায় ৩২ কি.মি. পর্যন্ত বিস্তৃত। এ বলয়ের অন্তর্ভুক্ত দেশসমূহে সারাবছর লম্বভাবে কিরণ দেয় বলে এখানকার বায়ু উত্তপ্ত ও হালকা হয়, এ অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি। এ অঞ্চলে বেশিরভাগ পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। এ অঞ্চলের উচ্চ স্তরে উষ্ণ ও হালকা বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য উত্তর-দক্ষিণে উভয় দিকে ছিটকে পড়ে। এসব কারণে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার মতো দেশে বায়ুর চাপ নিম্ন হয় এবং বায়ু সর্বদা ঊর্ধ্বগামী হয়। ভূপৃষ্ঠে সমান্তরালভাবে প্রবাহিত হয় না বলে এসব অঞ্চলে বায়ুর প্রবাহ বোঝা যায় না।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
উত্তরঃ

উদ্দীপকে শিক্ষক উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিয়েছেন।
উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় একটি শক্তিশালী ও সম্পদ ধ্বংসকারী ঘূর্ণিঝড়। এটি ক্রান্তীয় নিম্নচাপজনিত ঘূর্ণিঝড় নামেও পরিচিত।
উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় প্রধানত সমুদ্র থেকে উৎপত্তি লাভ করে এবং তথা হতে মহাদেশীয় স্থলভাগের দিকে অগ্রসর হয়। সমুদ্রের স্বল্প পরিসর স্থানে অধিক তাপের জন্য নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে এ জাতীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। সাধারণত সমুদ্রের কোনো স্থানে ° থেকে ° সেলসিয়াস তাপ থাকলে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় এবং ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এ সময় ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বায়ুর চাপ কম থাকে এবং এর চারিদিকে ক্রমশই বেশি থাকে।
এ ধরনের ঘূর্ণিঝড় জনজীবনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। এ ঘূর্ণিঝড়ের ফলে বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস হয়। পশুপাখি, মানুষ, শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহুলোক তাদের সম্পদ ও স্বজন হারিয়ে অসহায় হয়ে পড়ে। অনেক লোক বেকারত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করে। এককথায় ঘূর্ণিঝড়ের কারণে একটি দুটি নয় অগণিত সুখি পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে অমানবিক জীবনের সফরসঙ্গি হয়। শুধু তাই নয় এ ধরনের দুর্যোগের ফলে সমুদ্রের জোয়ারের পানি অভ্যন্তরীণ নদীতে প্রবেশ করে মিঠা পানির গুণাগুণ নষ্ট করে ফেলে ফলে কৃষি জমি ধ্বংস হয়। এভাবে ঘূর্ণিঝড় জনজীবনে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
34

Related Question

View All
154
উত্তরঃ

সমুদ্রস্রোত এবং বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এ বেঁকে যাওয়াই ফেরেলের সূত্র নামে পরিচিত।
ফেরেলের সূত্র দ্বারা প্রমাণ করে যে, আহ্নিক গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। এ সূত্র অনুসারে অয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর গতি বেঁকে দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়। অর্থাৎ দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
158
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রবাহ-২ এ স্থানীয় বায়ুর কথা বলা হয়েছে।
পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানীয় ও বিবিধ ভৌগোলিক কারণে এক ধরনের বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, একে স্থানীয় বায়ু বলে। উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্বপার্শ্বের উষ্ণ ও শুষ্ক প্রবাহিত চিনুক বায়ু; পার্বত্য অঞ্চলের শীতল বায়ু পাহাড়ের উপত্যকার মধ্য দিয়ে সমভূমির দিকে প্রবাহিত ফন বায়ু; ফ্রান্সের রোন নদীর উপত্যকা দিয়ে শীতকালে দক্ষিণে সমভূমি ও দ্বীপ এলাকার দিকে প্রবাহিত মিস্টাল বায়ু; ভূমধ্যসাগরের ওপর দিয়ে যে নিম্নচাপ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় তার পুরাভাগের সিরক্কো বায়ু এবং মিসরের দক্ষিণ দিক হতে মিশরে প্রবাহিত খামসিন বায়ু প্রভৃতি স্থানীয় বায়ু।
প্রত্যেকটি বায়ু স্থানীয় ও বিবিধ ভৌগোলিক কারণ দ্বারা প্রভাবিত হয়। তেমনি উদ্দীপকে উল্লিখিত প্রবাহ-২ স্থানীয় বায়ুর বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত। সুতরাং উল্লিখিত প্রবাহ-২ স্থানীয় বায়ু।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
132
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রবাহ-১ দ্বারা নিয়ত বায়ুকে নির্দেশ করে।
যেসব বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো নিয়ন্ত্রিত হয়ে বছরের সবসময় একই দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ু বলে। ভূপৃষ্ঠের চাপবলয়গুলোর অবস্থান লক্ষ্য করলে বায়ুপ্রবাহের দিক সহজেই জানা যায়। বায়ুপ্রবাহ উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময়, উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।  নিরক্ষীয় নিম্নচাপ বলয় হতে উষ্ণ ও হালকা বায়ু উপরে ওঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় হতে অয়ন নিয়ত বায়ু শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে, কর্কটীয় ও মকরীয় বলয় হতে আরও দুটি বায়ুপ্রবাহ সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা নিয়ত বায়ু প্রবাহিত হয়। আবার, মেরু অঞ্চলের উচ্চচাপ বলয় হতে অতি শীতল ও ভারী বায়ু উত্তর গোলার্ধে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
123
উত্তরঃ

কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০ – ৪০ বছরের আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
162
উত্তরঃ

বায়ুর উষ্ণ ও শীতল অবস্থাকে বায়ুর তাপমাত্রা বলে।
তাপমাত্রার পরিমাপের উপর কোনো স্থানের জলবায়ু বহুলাংশে নির্ভরশীল। তাপমাত্রা বেশি হলে অঞ্চলটিতে উষ্ণ জলবায়ু বিরাজ করে। আবার তাপমাত্রা খুব কম বা মধ্যম হলে অঞ্চলটিতে যথাক্রমে মেরুদেশীয় অথবা নাতিশীতোষ্ণ বায়ুর সৃষ্টি হয়। এজন্য তাপমাত্রা জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান।হসেবে বিবেচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
6 months ago
157
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews