ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। 

বা ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।

(ভাবসম্প্রসারণ করুন)

Updated: 11 months ago
উত্তরঃ

ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

বা ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।

মূলভাব: ভোগবাদিতা মানবজীবনের আদর্শ নয়। ভোগ ও ত্যাগ-মানবজীবনের দুটি পরস্পরবিরোধী পথ। ভোগ মানুষকে ইন্দ্রিয়পরায়ণ করে আর ত্যাগ মানুষের জীবনকে অর্থবহ করে।

সম্প্রসারিত ভাব: ভোগপ্রবণতা কখনো মানুষকে সুখী করে না বা মনুষ্যত্বেরও বিকাশ ঘটায় না বরং ত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায়। পরার্থে আত্মত্যাগই মনুষ্যত্বের আদর্শ। পৃথিবীর মানুষ প্রবৃত্তির দাস। প্রবৃত্তি মানুষকে ভোগপ্রবণ করে। প্রবৃত্তির হাত থেকে মুক্তির মাধ্যমে মানুষের আত্মমুক্তি ঘটে। আর এ মুক্তির মাধ্যমে মহৎ জীবনের আস্বাদ পাওয়া যায়। ভোগের কারণে মানুষ সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। ফলে ভোগ করতে হয় সীমাহীন দুঃখদুর্দশা। ভোগপ্রবণতা মানুষকে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর করে তোলে। ভোগের বশবর্তী মানুষের দ্বারা পৃথিবীতে কোনো মহৎ কাজ করা সম্ভব হয় না। স্বার্থপর ভোগী মানুষকে জগৎ মনে রাখে না। অপরের জন্য নিজের সুখ বিসর্জন দেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি পাওয়া যায়। আর ত্যাগী মানুষ তার মহৎ গুণের জন্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকে। ত্যাগের মাধ্যমে তারা পৃথিবীতে অমরত্ব লাভ করে। যুগে যুগে গুণীজ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিরা ত্যাগের মাধ্যমেই মানবকল্যাণ সাধনে ব্রতী হয়েছেন। মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রমুখ মানবজাতির কল্যাণের জন্য বহু ত্যাগ স্বীকার করে গেছেন। তবে ত্যাগ মানে নিজের জীবন ও পরিবারকে বিসর্জন দেওয়া নয়। অন্যের কল্যাণের জন্য ত্যাগই হলো যথার্থ। এর মাধ্যমে প্রকৃত সুখ লাভ করা যায় এবং যথার্থ মনুষ্যত্বের পরিচয় ঘটে।

মন্তব্য: জীবনকে সুন্দর ও অর্থবহ করতে হলে আত্মস্বার্থ ত্যাগ করা উচিত। ভোগী মানুষ বাঁচে তার পরিবার-পরিজনের মধ্যে আর ত্যাগী মানুষ বাঁচে কালের অনন্ত প্রবাহে। তাই ত্যাগই আমাদের চরিত্রের আদর্শ হওয়া উচিত।

174
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews