ভোলা জেলার লালমোহনে জাগরণ সমবায় সমিতি একটি দুগ্ধ খামার গড়ে তুলে। এ খামারে গাভীর পাশাপাশি মহিষ পালন করা হয়। খামারে উৎপাদিত দুধের মান অক্ষুণ্ণ রেখে প্যাকেটজাত তরল দুধ এবং মহিষের দুধের দধি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ করে। মানসম্মত দুধ ও দধি বিধায় এর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রতিষ্ঠানের সফলতা দেখে নতুন নতুন খামার গড়ে তোলায় স্থানীয়রা উৎসাহিত হচ্ছে।

Updated: 1 year ago
উত্তরঃ

কোনো বস্তুর মধ্যে যদি স্পর্শনীয় বা অস্পর্শনীয় উপলব্ধিযোগ্য। গুণ থাকে ও তা মানুষের অভাব পূরণ বা সন্তুষ্টি বিধানে সমর্থ হয় এবং বিক্রেতা কর্তৃক বিক্রয়ের উদ্দেশ্যে বা ক্রেতাদের নিকট বিক্রয়ের নিমিত্তে উপস্থাপন করা যায় তবে তাকে দ্রব্য বলে।

উত্তরঃ

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাই হলো কাস্টমাইজেশন।
সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উৎপাদন ও বণ্টনের সাথে ক্রেতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। কোনো বিশেষ ক্রেতা বা ক্রেতাগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তাদের মর্যাদার প্রতি লক্ষ রেখে নির্দিষ্ট বাজারে, বিশেষ বাজারে, বিশেষ ধরনের পণ্য সরবরাহ করার কৌশলই হলো কাস্টমাইজেশন

উত্তরঃ

উদ্দীপকের ব্যবসায়টি শিল্প খাতের অন্তর্ভুক্ত।

প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টির সকল প্রয়াস সংশ্লিষ্ট খাতকেই শিল্পখাত বলে। কুটিরশিল্প থেকে শুরু করে ছোট, মাঝারি ও বৃহদায়তন সকল শিল্প এর অন্তর্ভুক্ত। শিল্পখাতের প্রধান | বৈশিষ্ট্য হচ্ছে এখানে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা হয়।
উদ্দীপকে জাগরণ সমবায় সমিতি ভোলা জেলার লালমোহনে একটি দুগ্ধ খামার গড়ে তোলে। উক্ত খামারে গাভী ও মহিষ উভয়ই পালন করা হয়। খামারে উৎপাদিত দুধের মান অক্ষুন্ন রেখে প্যাকেটজাত করে এবং মহিষের দুধ থেকে দধি তৈরি করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এখানে লক্ষ্যণীয়, গাভী ও মহিষ থেকে প্রাপ্ত দুধের রূপ পরবর্তন করে প্যাকেটজাত আকারে এবং দধি তৈরি করে বাজারজাত করা হয়। অর্থাৎ উক্ত সমবায় সমিতি রূপগত উপযোগ সৃষ্টি করে।
সুতরাং উদ্দীপকের ব্যবসায়টি শিল্পখাতের অন্তর্ভুক্ত।

উত্তরঃ

মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে" বিষয়টিতে আমি একমত।
ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষমতাসম্পন্ন পণ্যই হলো মানসম্মত পণ্য। অর্থাৎ যেসব পণ্য ভোক্তার চাহিদা মেটায়, সন্তুষ্টি বিধান করে এখন যার উপযোগিতা বা কার্যকারিতা ভোস্তার প্রত্যাশার সমান বা তার চেয়েও বেশি তাকে মানসম্মত পণ্য বলে।
উদ্দীপকে উল্লিখিত সমবায় সমিতির দুগ্ধ খামারে উৎপাদিত দুধের -মান অক্ষুন্ন রেখে প্যাকেটজাত তরল দুধ এবং মহিষের দুধের দধি দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে সরবরাহ করা হয়। মানসম্মত দুধ ও দধি

বিধায় এর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিক্রয়ও বৃদ্ধি পাচ্ছে যা অধিক মুনাফা অর্জনে সহায়ক। এছাড়া মানসম্মত পণ্য উৎপাদনের ফলে ক্রেতা-ভোক্তারা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট হয়। এতে ক্রেতারা প্রতিষ্ঠানের স্থায়ী ক্রেতায় পরিণত হয়। এর ফলেও প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়, প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন হয়, ব্যবসায় সম্প্রসারণ সম্ভব হয় এবং অধিক মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। এসকল বিষয় একটি প্রতিষ্ঠানকে সফলতা অর্জনের দিকে ধাবিত করে। এক্ষেত্রে উদ্দীপকের খামারটিও সফলতা অর্জন করে বলেই নতুন নতুন খামার গড়ে তোলায় স্থানীয়রা উৎসাহিত হচ্ছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দুগ্ধ খামারটি মানসম্মত দ্রব্য উৎপাদনের মাধ্যমেই সফলতা অর্জন করেছে বলে আমি মনে করি।

173

Related Question

View All
উত্তরঃ

মানুষের অভাব পূরণের ক্ষমতা আছে অথচ দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাকে সেবা বলে।

304
উত্তরঃ

খচূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা সম্পূর্ণই ক্রেতাকেন্দ্রিক। আর তাই ক্রেতার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন করাই উৎপাদন ব্যবস্থাপনার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে পণ্যের ডিজাইন প্রণয়ন, মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা উৎপাদন ব্যবস্থাপনার মূল কাজ হিসেবে গণ্য হয়। তাই বলা যায়, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা হলো ক্রেতাকেন্দ্রিক।

498
উত্তরঃ

উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।
যা দেখা যায় না, স্পর্শ করা যায় না অথচ মানুষের প্রয়োজন ও অভাব মেটানোর ক্ষমতা রাখে তাকে সেবা বলে। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথেই ভোগ ও ব্যবহার করা হয়ে যায়। তাই সেবাকে সেবা প্রদানকারী ব্যক্তি অথবা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না।

উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী ■ এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো - খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুব্যবস্থা করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। হোটেল পদ্মার এসব কার্যক্রম সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্গত।

341
উত্তরঃ

শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এ বক্তব্যের সাথে আমি একমত।

ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বণ্টন করাকে কাস্টমাইজেশন বলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই কাস্টমাইজেশনের ধারণা প্রয়োগ করে ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জন করছে এবং একই সাথে দীর্ঘমেয়াদে ক্রেতার আনুগত্য ধরে রাখতে সক্ষম হচ্ছে।
উদ্দীপকে রাজশাহীর 'হোটেল পদ্মার' সেবার মান বেশ উন্নত। তাই এ হোটেলে দেশি ও বিদেশি ভ্রমণপিপাসুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি জার্মানির একদল শিক্ষার্থী শিক্ষা সফরে রাজশাহী এসে হোটেল পদ্মায় ওঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদামতো খাবার ও যাতায়াতের জন্য পরিবহনের সুবিধা প্রদান করে। শিক্ষার্থিগণ তাদের পছন্দমতো সেবা পেয়ে উপকৃত হয়। ফলে এ হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে।
কাস্টমাইজেশনের মাধ্যমে প্রত্যেক ক্রেতার স্বতন্ত্র প্রয়োজন ও চাহিদা অনুসারে পণ্য ও সেবা উৎপাদন এবং বিপণন করা হয়। এতে করে প্রতিষ্ঠানের প্রতি ক্রেতার আনুগত্য বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই কাস্টমাইজেশন পদ্ধতি ব্যবহার করে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। এতে প্রতিষ্ঠানটির সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ছে। তাই শুধু কাস্টমাইজেশনের কারণেই উদ্দীপকের ব্যবসায়টি যথাযথ সাফল্য অর্জন করেছে এই বক্তব্যের সাথে আমি একমত।

237
উত্তরঃ

চূড়ান্ত পণ্য তৈরির উদ্দেশ্যে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণকার্যকে উৎপাদন ব্যবস্থাপনা বলে।

297
উত্তরঃ

মানুষের অভাব পূরণে সক্ষম ঐসকল বস্তুগত পণ্যসামগ্রী যেগুলো দেখা যায় ও স্পর্শ করা যায় সেগুলোকে পণ্য বলে।
পণ্য স্পর্শযোগ্য এবং এর আকার-আকৃতি, ওজন এবং স্বাদ ও গন্ধ আছে। এটি মানুষের প্রয়োজন মেটায় ও অভাব পূরণ করে। পণ্যকে একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা যায় এবং একে ধরা যায়।
যেমন- গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি। যার বস্তুগত কোনো অবয়ব নেই অথবা ওজন, আকার-আকৃতি নেই তাকে পণ্য বলা যাবে না।

581
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews