ভৌগলিক নির্দেশক পণ্য কি? এ পর্যন্ত কি কি পণ্য ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, লিখুন ।

Updated: 11 months ago
উত্তরঃ

GI এর পূর্ণ রূপ Geographical Indication (বাংলা “ভৌগলিক নির্দেশক”)। GI হলো একটি নাম বা সাইন যেটা নির্দিষ্ট একটি পণ্যের জন্য ব্যবহার করা হয়, যা কোনো একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকার (শহর বা দেশ) পণ্যের পরিচিতি বহন করে। এতে পণ্যটি ঐ দেশের পণ্য হিসেবে খ্যাতি পায় এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয় । মেধাস্বত্ব-বিষয়ক বৈশ্বিক সংস্থা World Intellectual Property Organization (WIPO) সাধারণত ভৌগলিক নির্দেশক নিবন্ধন দেয়। তবে বাংলাদেশে WIPO'র হয়ে স্থানীয়ভাবে কাজটি করে থাকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT)। বাংলাদেশ ৬ নভেম্বর ২০১৩ ভৌগলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন করে। আর ২ আগস্ট ২০১৫ বিধিমালা জারি করে।

বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ১৭ নভেম্বর ২০১৬ সালে জামদানি স্বীকৃতি পায়।

৬ আগস্ট ২০১৭ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে বাংলাদেশী পণ্য হিসাবে বিশ্ব স্বীকৃতি অর্জনের কথা ঘোষণা করে। এর ফলে ইলিশ বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়।

২৭ জানুয়ারি ২০১৯ তারিখে খিরসাপাত আমকে বাংলাদেশের ৩য় ভৌগোলিক নির্দেশক পণ্য (খাদ্যদ্রব্য) হিসেবে ঘোষণা করা হয়।

২০২০ সালের ২৮ ডিসেম্বর মসলিনকে বাংলাদেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।

২০২১ সালের ২৬ এপ্রিল রাজশাহী সিল্ককে ৫ম, শতরঞ্জিকে ৬ষ্ট, চিনিগুঁড়া চালকে ৭ম, দিনাজপুরের কাটারিভোগকে ৮ম এবং বিজয়পুরের সাদা মাটিকে ৯ম জিআই পণ্য বলে স্বীকৃতি দেওয়া হয়।

২০২২ সালের ২৪ এপ্রিল বাগদা চিংড়িকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়। এটি বাংলাদেশের দশম জিআই পন্য। 

বাংলাদেশের একাদশতম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য রাজশাহীর বিখ্যাত ফজলি আম ( ১১ তম জিআই পণ্য,২০২২)

সর্বশেষ ২০২৩ সালের ৫ই জুলাই আরোও ৪টি পণ্যকে জি আই পণ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। পণ্যগুলা যথাক্রমে, বগুড়ার বিখ্যাত দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম ও চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম।

এই দিয়ে বর্তমানে বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্যের সংখ্যা দাঁড়ালো মোট ১৫টি।

1.5k

বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মূলত তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া, ওষুধ, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্যের উপর নির্ভরশীল, যেখানে তৈরি পোশাক খাত রপ্তানির প্রধান চালিকাশক্তি এবং অর্থনীতির অন্যতম ভিত্তি; পাট শিল্প ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং বর্তমানেও বিশ্ব বাজারে এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, এছাড়াও কৃষিভিত্তিক শিল্প ও সেবা খাতও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের প্রথম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হলো জামদানি শাড়ি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
300
উত্তরঃ

A bill of lading is a type of document that is used to acknowledge the receipt of a shipment of goods. A transportation company or carrier issues this document to a shipper. In addition to acknowledging the receipt of goods, a bill of lading indicates the particular vessel on which the goods have been placed, their intended destination, and the terms for transporting the shipment to its final destination.

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
150
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, মীরসরাই, চট্টগ্রাম।

বাংলাদেশের প্রথম গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar - BSMSN) প্রতিষ্ঠা করা হচ্ছে। এটি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA) কর্তৃক পরিচালিত একটি প্রকল্প, যার লক্ষ্য হলো পরিবেশবান্ধব এবং টেকসই শিল্পায়ন নিশ্চিত করা। এই পার্কে শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ সুরক্ষা নীতি, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং সবুজ প্রযুক্তির প্রয়োগে উৎসাহিত করা হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

Satt AI
Satt AI
1 week ago
282
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews