মকবুল মিয়া একজন দরিদ্র কৃষক। তার আট সন্তান। অভাবের কারণে প্রায়ই তারা অর্ধাহারে, অনাহারে দিন কাটায়। মকবুলের ছেলে-মেয়েরা বেশিরভাগ সময়ই নানারকম অসুখে ভোগে। এছাড়া মকবুলের মেজাজও সব সময় খিটখিটে থাকে। 

Updated: 10 months ago
উত্তরঃ

ভিটামিন A-এর অভাবে রাতকানা রোগ হয়।

উত্তরঃ

সামাজিক সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টা প্রয়োজন। কেননা, যখন কোনো সমস্যা সমাজের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সমস্যা হয়ে দাঁড়ায় তখন তা সামাজিক সমস্যারূপে অ্যাখ্যায়িত হয়। আর সমাজের অধিকাংশ মানুষের সমস্যা শুধুমাত্র ব্যক্তিগত বা একক প্রচেষ্টার মাধ্যমে সমাধান করা সম্ভব হয় না। এজন্য সামাজিক সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার প্রয়োজন হয়। যেমন- একসময় সমাজে সতীদাহ প্রথা নামক সামাজিক সমস্যা বিদ্যমান ছিল। এ সমস্যা সমাধানে রাজা রামমোহন রায় সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন। পাশাপাশি এ সমস্যা সমাধানে ব্রিটিশ সরকারের ব্যাপক সহায়তা প্রয়োজন হয়েছিল।

উত্তরঃ

কুসুমের পরিণতি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা বাল্যবিবাহের প্রতিচ্ছবি।

বাল্যবিবাহ একটি সামাজিক কু-প্রথা। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বিবাহের ক্ষেত্রে ছেলের বয়স কমপক্ষে ২১ এবং মেয়ের বয়স কমপক্ষে ১৮ হতে হবে। ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে ২১ ও ১৮ হওয়ার আগে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে তা বাল্যবিবাহ হিসেবে অভিহিত হবে। উদ্দীপকে কুসুমের ক্ষেত্রে তাই ঘটেছে।
উদ্দীপকের কুসুম জেএসসি পরীক্ষা দিয়েছে। অর্থাৎ কুসুমের বয়স ১৮ বছরের কম। তাকে এলাকার বখাটে ছেলেরা স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে ও অপহরণের হুমকি দেয়। এতে ভীতসন্ত্রস্ত হয়ে কুসুমের বাবা-মা তাকে চল্লিশ ঊর্ধ্ব রহমতের সাথে বিয়ে দিয়ে দেন। এক্ষেত্রে কুসুমের ১৮ বছর পূর্ণ না হওয়ায় তার বিবাহটি বাল্যবিবাহের অন্তর্ভুক্ত। তাই বলা যায় যে, কুসুমের পরিণতি বাংলাদেশের বাল্যবিবাহের প্রতিচ্ছবি।

উত্তরঃ

পড়াশোনায় কুসুমকে মনোযোগী করে তুলতে সমাজকর্মের। অন্যতম শাখা বিদ্যালয় সমাজকর্ম সহায়ক হতে পারে।

সমাজকর্মের অন্যতম প্রয়োগিক শাখা হলো বিদ্যালয় সমাজকর্ম। সাধারণত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা যেমন- পড়াশোনায় অমনোযোগিতা, স্কুল পালানো, অপরাধ প্রবণতা, বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থতা, বিশেষ দৈহিক ও আবেগীয় বা আর্থিক সমস্যা প্রভৃতি সমাধানে বিদ্যালয় সমাজকর্ম কাজ করে। উদ্দীপকের কুসুমকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে সমাজকর্মের এ শাখা সহায়ক হতে পারে।

উদ্দীপকের কুসুম জেএসসি পরীক্ষা দিয়েছে। তাকে স্কুলে যাওয়ার পথে এলাকার বখাটেরা উত্ত্যক্ত করায় সে স্কুলে যাওয়া কমিয়ে দেয় এবং ধীরে ধীরে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। এক্ষেত্রে একজন বিদ্যালয় সমাজকর্মী তাকে পড়াশোনায় মনোযোগী করে তুলতে ভূমিকা রাখতে পারে। বিদ্যালয় সমাজকর্মের নীতি ও কৌশল ব্যবহারের মাধ্যমে কুসুমের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। একজন বিদ্যালয় সমাজকর্মী অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সহায়তায় কুসুমের নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে। পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শসেবা প্রদানের মাধ্যমে পড়াশোনায় তাকে মনোযোগী করে তুলতে পারে।

ওপরের আলোচনা থেকে বলা যায়, পড়াশোনায় কুসুমকে মনোযোগী করে তুলতে বিদ্যালয় সমাজকর্মের জ্ঞান সহায়ক হতে পারে'।

 

107

Related Question

View All
উত্তরঃ

সামাজিক সমস্যা সমাজের অধিকাংশ জনগোষ্ঠীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে বিধায় একে সর্বজনীনভাবে ক্ষতিকর বিবেচনা করা হয়।
বিচ্ছিন্ন বা ব্যক্তিগত কোনো সমস্যাকে সামাজিক সমস্যা বলা যায় না। যখন কোনো বিচ্ছিন্ন বা ব্যক্তিগত সমস্যা সমাজের অধিকাংশ মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে তখন বা সামাজিক সমস্যারূপে গণ্য হয়। এটি সমাজের সামগ্রিক মঙ্গলের পরিপন্থী। এছাড়া সামাজিক সমস্যা সব দেশের সব সময়ের সমাজের মানুষের জন্যই ক্ষতিকর। কোনো সমাজের মানুষই সামাজিক সমস্যার ক্ষতিকর প্রভাব থেকে রেহাই পায়নি। তাই সামাজিক সমস্যাকে সর্বজনীন ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়।

270
উত্তরঃ

আনিসা পুষ্টিহীনতায় ভুগছে।

যে খাদ্যে খাবারের ছয়টি গুণ, যেমন- আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, পানি, খনিজ লবণ ও ভিটামিন বিদ্যমান সেই খাবার হলো পুষ্টিসম্মত খাবার। এ ধরনের খাবারের অভাবে শরীরে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাই হলো অপুষ্টি বা পুষ্টিহীনতা। আনিসার ক্ষেত্রে এ অস্বাভাবিক অবস্থাই দৃষ্টিগোচর হয়।
বস্তিবাসী আনিসা চোখে সমস্যা, মুখে ঘা, ঠোঁট ফাঁটা সমস্যাগুলোতে ভুগছে। এছাড়া রক্তস্বল্পতার জন্য তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেছে।
এসব সমস্যার কারণে সে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা মূলত অপুষ্টির কারণেই হয়। মানবদেহের স্বাভাবিক অবস্থা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় খাদ্যের গুণগত ও পরিমাণগত অভাবজনিত অবস্থাকে অপুষ্টি বলা হয়। দৈনন্দিন জীবনে একজন মানুষের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম থাকার জন্য প্রয়োজন পর্যাপ্ত ও গুণগত খাবার। এ ধরনের খাবারের ঘাটতিই অপুষ্টির সৃষ্টি করে। এ অবস্থা শরীরে নানা ধরনের রোগের জন্ম দেয়, স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত করে, কর্মশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। এছাড়া পুষ্টিহীনতার কারণে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। যার ফলে স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়। উদ্দীপকের আনিসার ক্ষেত্রেও এমনটি ঘটার কারণে বলা যায়, সে পুষ্টিহীনতায় ভুগছে।

220
উত্তরঃ

উক্ত সমস্যা অর্থাৎ পুষ্টিহীনতা সৃষ্টি হওয়ার জন্য মৌলিক মানবিক চাহিদার অপূরণকে দায়ী করা যায়।

মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করা অপরিহার্য। কিন্তু বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে দারিদ্র্য, অধিক জনসংখ্যা প্রভৃতি কারণে অনেকেই মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারে না। ফলে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক সমস্যা। এ সমস্যাগুলোর মধ্যে পুষ্টিহীনতা অন্যতম। আমাদের দেশের অনেক মানুষ ঠিকমতো খাবার পায় না। আর পুষ্টিকর খাবারের সংস্থান দরিদ্র লোকের জন্য প্রায় অসম্ভব। এছাড়া খাদ্যের গুণাগুণ সম্পর্কেও এদেশের বেশিরভাগ মানুষ অজ্ঞ। ফলে পরিমিত ও পুষ্টিকর খাবারের অভাবে তারা স্বাস্থ্যহীনতায় বা পুষ্টিহীনতায় ভোগে। এ কারণে এদেশের মানুষ রক্তশূন্যতা, চক্ষুরোগ, রাতকানা, রিকেটসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

আবার সুস্বাস্থ্যের জন্য শুধু খাবারই পর্যাপ্ত নয়, ভালো আবাসন, পোশাক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাও থাকা প্রয়োজন। কিন্তু এদেশের মানুষ পর্যাপ্ত বাসস্থান, পোশাক এবং চিকিৎসা সেবা পাচ্ছে না। শহর এলাকায় বস্তি সমস্যা, গ্রাম এলাকায় চিকিৎসা সুবিধার অপ্রতুলতার কারণে অনেকেই অস্বাস্থ্যকর অবস্থায় দিন পার করছে। এসব কারণে পুষ্টিহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ আলোচনা থেকে তাই বলা যায় অপুষ্টি নামক সমস্যাটি সৃষ্টি হওয়ার জন্য মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়াই বেশি দায়ী।

252
উত্তরঃ

জেলা সমাজসেবা অফিসের প্রধান কর্মকর্তা শহর সমাজসেবা কর্মসূচি তত্ত্বাবধান করেন।

202
উত্তরঃ

সন্তান উৎপাদন ও লালন-পালন বিবাহের অন্যতম কাজ। বিবাহের মাধ্যমে পরিবার গঠিত হয়। আর পরিবার সন্তান উৎপাদন ও লালন-পালনের সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান। মানব শিশুর লালন-পালনের দায়িত্ব বাবা-মার ওপরই বর্তায়। বিবাহের মাধ্যমে পরিবার গঠন করায় শিশুর রক্ষণাবেক্ষণ ও লালন-পালনে কোনো সমস্যা হয় না।

223
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews