পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল' সংজ্ঞাটি অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের।
জীব উপাদান বলতে পরিবেশের ঐসব উপাদানকে বোঝায় যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম ও মৃত্যু আছে। মানুষ, পশুপাখি, গাছপালা ইত্যাদি পরিবেশের জীব উপাদান।
ভূগোলের প্রাকৃতিক ভূগোল শাখার মৃত্তিকা ভূগোল উপশাখা সম্পর্কে জ্ঞান থাকলে মজনু মিয়া আশানুরূপ ফল পেতেন।
মৃত্তিকা ভূগোল অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস, বিভিন্ন অঞ্চলের মাটির গুণাগুণ, বৈশিষ্ট্য, সমস্যা ও এর সমাধান ইত্যাদি নিয়ে আলোচনা করে। মৃত্তিকা ভূগোল সম্পর্কে জ্ঞান থাকলে মজনু মিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তার জমিতে আশানুরূপ ফসল উৎপাদন করতে পারতেন।
মজনু মিয়ার কাজগুলো হচ্ছে কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করা এবং কৃষিকাজ। তার এ কাজগুলো মানব ভূগোল শাখার অন্তর্গত অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তু।
প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। মজনু মিয়া তার জমিতে আশানুরূপ ফসল ফলাতে না পেরে বেঁচে থাকার তাগিদে কৃষিকাজ ছেড়ে কয়লা খনিতে কাজ নেয়। কৃষি ও কয়লা খনিতে কাজ দুটোই অর্থনৈতিক ভূগোলে আলোচনা করা হয়। তাই বলা যায়, মজনু মিয়ার কাজগুলো অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়।
Related Question
View Allভূগোল শব্দটি সর্বপ্রথম ইরাটসথেনিস ব্যবহার করেছেন।
পৃথিবীর প্রায় চারভাগের তিনভাগই সমুদ্র। তাই সমুদ্রবিদ্যার বিষয়বস্তুও ব্যাপক।
সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপৃষ্ঠের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার বিষয়বস্তুর অন্তর্গত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!