মঞ্জুর কাদের নিজের এবং স্ত্রীর নামে জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
জীবন বিমা এমন এক ধরনের চুক্তি যেখানে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার মৃত্যুতে তার মনোনীত ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেন।
উদ্দীপকে মঞ্জুর কাদের তার মৃত্যুতে তার স্ত্রী ও সন্তানেরা যাতে বিপদের সম্মুখীন না হয় সেজন্য তার নামে যে বিমা করা হয় এবং স্ত্রীর মৃত্যুতে যেন সন্তানেরা বিপদের সম্মুখীন না হয় সেজন্য স্ত্রীর নামে যে বিমা করা হয় দুইটিই জীবন বিমা। মানুষের জীবন অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। কখন, কী ধরনের দুর্ঘটনার শিকার হয় তা বলা যায় না। এরূপ দুর্ঘটনার ফলে মানুষ জীবন হারাতে পারে আবার শারীরিক প্রতিবন্ধিত্বকে বরণ করতে পারে। এতে তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের জীবনে বড় ধরনের বিপদ নেমে আসে। এ ধরনের বিপদ থেকে তার পরিবার বা নির্ভরশীল ব্যক্তিবর্গকে রক্ষার জন্য উপার্জনকারী কর্তৃক জীবন বিমা করা হয়।
সুতরাং মঞ্জুর কাদের নিজের এবং স্ত্রীর নামে জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!