বজলুর সৎ ও দায়িত্বশীল আচরণের জন্য মতিন মণ্ডলের মধ্যে যে অনুশোচনার জন্ম হয়, সেই বিষয়টিই পারে 'প্রতিদান' কবিতার কবির ভালোবাসাপূর্ণ পৃথিবীর স্বপ্ন পূরণ করতে।
'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে তুচ্ছ করে সমষ্টির জন্য কাজ করতে আগ্রহী। সমাজ-সংসারে বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় পরিবেশ সৃষ্টির বাসনা ব্যক্ত হয়েছে। কবির মতে, ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে নিরাপদ পৃথিবী। মানুষ যদি হিংসা, লোভ, ঈর্ষা, হিংস্রতা না ছড়িয়ে ভালোবাসার প্রসার ঘটায় তবেই পৃথিবীতে শান্তি বিরাজ করবে।
উদ্দীপকের মতিন মণ্ডল সামান্য দুটি চায়ের কাপ ভাঙার জন্য বজলুর ওপর নির্যাতন করে। তার বিনিময়ে বজলু সৎ ও দায়িত্বশীলতার পরিচয় দেয় টাকা ফিরিয়ে দিয়ে। তখন মতিন মণ্ডলের মধ্যেও শুভবোধের উদয় ঘটে। সে সামান্য কারণে বজলুকে শাস্তি দিয়েছে বলে অনুতপ্ত বোধ করে এবং বজলুর সততায় মুগ্ধ হয়ে তার বেতন বাড়িয়ে দেয়। ভালোবাসার শক্তিতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যস্ত হয়েছে 'প্রতিদান' কবিতায়ও।
উদ্দীপকের বজলু যদি সততার পরিচয় না দিত তবে হয়তো মতিন মণ্ডলের মানসিক পরিবর্তন হতো না। সে অন্ধকারেই পড়ে থাকত। তাই ক্ষমা ও ভালোবাসা দিয়ে অমঙ্গলকে দূর করা যায়। মূলত 'প্রতিদান' কবিতায় কবির ভাবনায় এই বিষয়টিই ফুটে উঠেছে। কবি অকল্যাণের প্রতিদানস্বরূপ কল্যাণ দিয়ে পৃথিবীতে শান্তির আকাঙ্ক্ষা করেছেন। তিনি বলতে চেয়েছেন হিংসার জবাবে হিংসা প্রদর্শন করলে পৃথিবীতে অস্থিরতা আরও বাড়বে। এর বিপরীতে প্রীতি পরিচয় দিলে সুদিন একদিন আসবেই। উদ্দীপকের বজলু ও মতিন মণ্ডলের দৃষ্টান্তে বিষয়টি স্পষ্টতা লাভ করেছে। তাই বলা যায়, মতিন মণ্ডলের মতো প্রত্যেকের মানসিক পরিবর্তনই পারে পৃথিবীকে অধিক সুন্দর ও নিরাপদ রাখতে
Related Question
View Allকি
অবিরাম,অনবরত। ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!