মতিন সাহেবের কেনা বস্তু দুইটি হলো বেলুন ও খেলনা গাড়ি যা প্লাস্টিক জাতীয় পদার্থ। এগুলো পচনশীল নয়। এর ফলে পুনঃব্যবহার না করে বর্জ্য হিসেবে অপসারণ করলে এগুলো পরিবেশে জমা হতে থাকে এবং নানারকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভারসাম্য নষ্ট করে।
ফলে দেখা যায়, সামান্য বৃষ্টিপাত হলেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা পরিবেশের ভারসাম্যহীনতা ঘটায়। একইভাবে প্লাস্টিক ও বর্জ্য পরিকল্পিত উপায়ে ব্যবস্থাপনা না করায় এর বড় একটি অংশ নদ-নদী, হ্রদ বা জলাশয়ে গিয়ে পড়ে। এভাবে জমতে থাকলে একসময় নদীর গভীরতা কমে যায়, যা নাব্যতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আবার ফেলে দেওয়া প্লাস্টিক বা রাবারের বর্জ্য অনেক সময় মাটিতে থাকলে তা মাটির উর্বরতা নষ্ট করতে পারে।
প্লাস্টিক ও পলিথিন যত্রতত্র রাস্তাঘাটে ফেলে রাখলে সামান্য বৃষ্টিপাতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্লাস্টিক সাধারণত দাহ্য হয়। আগুনে পোড়ালে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং অনেক ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ পিভিসি পোড়ালে HCI গ্যাস, পলিইউরেথান পোড়ালে CO ও হাইড্রোজেন সায়ানাইড গ্যাস পরিবেশে নির্গত হয়। উৎপন্ন হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন ক্লোরাইড ও কার্বন মনোক্সাইড গ্যাস স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করে।
উপরের আলোচনা হতে বলা যায়, উল্লিখিত প্লাস্টিক জাতীয় দ্রব্যসামগ্রী বেশি ও অপরিকল্পিত ব্যবহার-প্ররিবেশের ভারসাম্য নষ্ট করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!