মধ্যবিত্ত পরিবারের গৃহিণী সীমা গৃহ পরিচালনায় সম্পদের গুরুত্ব উপলব্ধি করেন। তিনি বুদ্ধি দিয়ে খাবার শেষে ডাইনিং টেবিলকে ছেলেমেয়েদের পড়ার টেবিল হিসেবে ব্যবহার করেন। তিনি ছেলেমেয়েদের ব্যবহৃত বই-খাতা দিয়ে প্যাকেট বানিয়ে বাড়তি আয় করেন। এছাড়াও তিনি উঠানে সবজি চাষ করেন।

Updated: 1 year ago
উত্তরঃ

যা ব্যবহার করে আমরা তৃপ্ত হই, যা আমাদের চাহিদা মেটাতে পারে, অভাব দূর করতে পারে এবং লক্ষ্য অর্জনে সহায়তা করে তাই সম্পদ।

উত্তরঃ

গৃহ ব্যবস্থাপনার পর্যায়গুলো হলো- পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ।

লক্ষ্য অর্জনের জন্য কী কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে, কাকে দিয়ে করতে হবে, কখন কোন কাজ করতে হবে ইত্যাদি বিষয় আগে থেকেই চিন্তাভাবনা করাকে পরিকল্পনা বলে। আগে থেকেই সবকিছু নির্ধারণ করতে হয় বলে পরিকল্পনাকে পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম বলে।

উত্তরঃ

নসীমার গৃহ পরিকল্পনার প্রতিটি কাজ সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। 

সম্পদের বৈশিষ্ট্যগুলো হলো- ১. উপযোগ, ২. আয়ত্তাধীন, ৩. সীমাবদ্ধতা, ৪. পরস্পর পরিবর্তনশীলতা ও ৫. পরিচালনা যোগ্যতা। সম্পদ পরস্পর পরিবর্তনশীল। পরস্পর পরিবর্তন কয়েকটি ভাবে করা যায়। যেমন- বিকল্প সম্পদ ব্যবহার, বহুবিধ ব্যবহার, বিনিময়, রূপান্তর ও সৃষ্টি। সীমার কাজে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতার বহুবিধ ব্যবহার, রূপান্তর ও সৃষ্টি এই তিনটি উপায় লক্ষ করা যায়। একই সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করা যায়। যেমন- খাবার টেবিলকে পড়াশোনা, আলোচনা, কাপড় ইস্ত্রি করা ইত্যাদি কাজে ব্যবহার করা যায়। একটি সম্পদকে অন্য একটি সম্পদে রূপান্তর করা যায়। যেমন- পুরনো শাড়ি দিয়ে কাঁথা, ঘরের পর্দা, পাপোস, শিশুর জামা ইত্যাদি তৈরি করা যায়। এর ফলে সম্পদের ব্যবহার বৃদ্ধি পায়। এছাড়া একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায়। যেমন- জমিতে চাষ করে ফসল উৎপাদন, বাড়ির আঙিনায় বা ছাদে সবজি বাগান করা ইত্যাদি। সীমা তার ডাইনিং টেবিলটি সন্তানদের পড়ার টেবিল হিসেবে ব্যবহার করেন। এটি সম্পদের বহুবিধ ব্যবহার। সীমা ছেলেমেয়েদের ব্যবহৃত বই-খাতা দিয়ে প্যাকেট বানিয়ে বাড়তি আয় করেন। এটি - সম্পদের রূপান্তরের অন্তর্ভুক্ত। এছাড়া তিনি বাড়ির উঠানে সবজি চাষ করেন; যা সম্পদ সৃষ্টির উদাহরণ। এভাবেই সীমার কাজে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে।

উত্তরঃ

সীমা যাবতীয় চাহিদা পূরণে সকল সম্পদের ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন বলে আমি মনে করি।

সম্পদ দুই প্রকার। যথা: মানবীয় ও বস্তুগত সম্পদ। মানবীয় সম্পদ মানুষের গুণ, চর্চা বা অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি পায়। এগুলো অস্পর্শনীয়, ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলি। যেমন- শক্তি, জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, ধৈর্য ইত্যাদি। অন্যদিকে, যেসব বস্তু ও সেবা মানুষের চাহিদা পূরণে সহায়ক সেগুলো বস্তুগত সম্পদ। যেমন- অর্থ, জমিজমা, বাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ, আসবাবপত্র ইত্যাদি।

সীমা যাবতীয় চাহিদা পূরণে সকল সম্পদ অর্থাৎ, মানবীয় ও বস্তুগত সম্পদ ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন। অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। এর ফলে পরিবারের আয় বাড়ে, ব্যয় হ্রাস পায় ও অর্থ সঞ্চয় করা যায়। পরিবারের সদস্যদের সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করে পরিবারের আয় বাড়ানো এবং ব্যয় হ্রাস করা যায়। যেমন- বাড়ির আঙিনায় সবজি উৎপাদন, হাঁস-মুরগি পালন, ঘরে পোশাক তৈরি ইত্যাদি। মধ্যবিত্ত পরিবারের গৃহিণী সীমা তার মানবীয় সম্পদ বুদ্ধি, শক্তি, দক্ষতা, সময়, আগ্রহকে কাজে লাগিয়ে সম্পদের অপচয় হ্রাস করেন ও আয় বাড়ান। তিনি খাবার টেবিলকে ছেলেমেয়েদের পড়ার টেবিল হিসেবে ব্যবহার করেন। ছেলেমেয়েদের ব্যবহৃত বই-খাতা দিয়ে প্যাকেট বানিয়ে সেগুলো বিক্রি করে বাড়তি আয় করেন। এছাড়া তিনি উঠানে সবজি চাষ করেন। এর ফলে তিনি খাদ্য খাতে ব্যয় হ্রাস করতে পারেন। এছাড়া সবজির উৎপাদন বেশি হলে তিনি সেগুলো বিক্রি করে বাড়তি আয়ও করতে পারেন।

সুতরাং, আমি মনে করি, সীমা চাহিদা পূরণে সকল সম্পদের সুষ্ঠু ব্যবহারে পারদর্শিতা দেখিয়েছেন।

178

Related Question

View All
উত্তরঃ

বস্তুগত সম্পদ হস্তান্তরযোগ্য। এদের বিনিময় মূল্য আছে এবং এগুলো দুর্লভ ও পরিমাপযোগ্য। যেমন- অর্থ, জমি, বাড়ি, অলংকার ইত্যাদি বস্তুগত সম্পদ। এগুলোর মালিকানা হস্তান্তর করা যায়।

1.5k
উত্তরঃ

আয়শা বেগমের কাজের মাধ্যমে সম্পদের পরস্পর পরিবর্তনশীলতা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে।

সম্পদের পরস্পর পরিবর্তন কয়েক ভাগে করা যায়। যেমন- বিকল্প সম্পদ ব্যবহার। এক্ষেত্রে ভাতের পরিবর্তে রুটি খাওয়ার মাধ্যমে সম্পদের বিকল্প ব্যবহার করা যায়। একই সম্পদকে বহুবিধ কাজে ব্যবহার করা যায়। যেমন- খাবার ঘরের চেয়ার টেবিলকে পড়াশোনা, আলোচনা প্রভৃতি কাজে ব্যবহার করা যায়। এছাড়া একটি সম্পদ ব্যবহার করে অন্য সম্পদ সৃষ্টি করা যায়। যেমন- জমিতে চাষ করে ফসল উৎপাদন করা।

আমাদের সম্পদ সীমিত। এ সীমিত সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় অভাব মেটাতে হয়। সম্পদের সুষ্ঠু পরিচালনায় অভাব মোকাবিলা করা যায় ও অর্থনৈতিক উন্নয়ন করা যায়। আয়েশা বেগম তার পুরাতন শাড়ি দিয়ে ঘরের পর্দা, পাপোস তৈরি করেন। এর ফলে একটি সম্পদ অন্য একটি সম্পদে রূপান্তরিত হয়েছে। সুতরাং বলা যায়, আয়েশা বেগমের কাজের মাধ্যমে সম্পদ রূপান্তরযোগ্য এই বিষয়টি ফুটে উঠেছে।

909
উত্তরঃ

সম্পদ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো এর ব্যবহার দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ এবং লক্ষ্য অর্জন করা। 

অসীম চাহিদাকে সীমিত সম্পদ দ্বারা পূরণ করতে হলে সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। তাই আয়েশা বেগম তার নিজস্ব প্রচেষ্টার ফলে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে পরিবারের চাহিদা মেটান।

তিনি যেভাবে সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন তা নিচে দেওয়া হলো- 

১. তিনি পরিবারের আয় বাড়াতে ও ব্যয় হ্রাস করার উদ্দেশ্যে সদস্যদের সময়, শক্তি, ক্ষমতা, দক্ষতা, বুদ্ধি ইত্যাদি মানবীয় সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করেন। 

২. তিনি সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে অনেক কাজ সম্পাদন করেন। প্রয়োজনে তিনি পুরাতন কাপড়কে নানাভাবে ব্যবহার করেন। 

৩. আয়েশা বেগম বাজেট ও সময় তালিকা করে চলেন। ফলে মানবীয় ও বস্তুগত সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয় এবং অল্প সম্পদ দ্বারাই অধিক তৃপ্তি লাভ করা যায়। 

৪. তিনি গৃহের বিভিন্ন সরঞ্জামাদি বিশেষ করে রেফ্রিজারেটর, ইস্ত্রি, প্রেসারকুকার, ওভেন ইত্যাদির সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন। ফলে এগুলো দ্রুত নষ্ট হয় না, যা পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। 

পরিশেষে বলা যায়, পরিবারকে সুচারুরূপে পরিচালিত করতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আয়েশা বেগম এই কাজটি সুনিপুণ হাতে অত্যন্ত সহজভাবে সম্পন্ন করে থাকেন। তাই তার পরিবারের সকল সদস্য তার কাজে সন্তুষ্ট।

791
উত্তরঃ

মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাই হলো উপযোগ।

809
উত্তরঃ

সীমাবদ্ধতা সম্পদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

সম্পদ গুণগত ও পরিমাণগত দিক দিয়ে সীমাবদ্ধ। যেমন- শক্তি গুণগত দিক দিয়ে সীমাবদ্ধ এবং সময় পরিমাণগত দিক থেকে সীমাবদ্ধ। সময়ের সীমাবদ্ধতা সার্বজনীন। আবার শক্তির সীমাবদ্ধতা ব্যক্তি বিশেষে তারতম্য ঘটে।

2.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews