সমাজের শ্রমশ্রেণির কতিপয় ব্যক্তি, স্বেচ্ছাকৃতভাবে যৌথ প্রচেষ্টায় আইন অনুযায়ী যে বৈধ ব্যবসায় গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে।
সমশ্রেণিভুক্ত কতিপয় উৎপাদক উৎপাদন ও বিক্রয়কার্যকে ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।
ক্ষুদ্র পুঁজির উৎপাদকগণ তাদের সীমিত সামর্থ্যের অধিক উৎপাদনের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে না। আবার কাঁচামাল ক্রয় থেকে শুরু করে উৎপাদিত পণ্য বিক্রয়ের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের পারস্পরিক প্রতিযোগিতার জন্য নানা অসুবিধার সম্মুখীন হয়। এসব অসুবিধা দূর করে নিজেদের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে উৎপাদন ও বণ্টনকার্য সম্পাদনের জন্য এ ধরনের সমবায় সমিতি গঠিত হয়ে থাকে।
উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি একটি উৎপাদক সমবায় সমিতি।
কতিপয় উৎপাদক শ্রেণির মানুষ নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে, তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণত কৃষক, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৃৎশিল্পী, দুগ্ধ উৎপাদনকারী ইত্যাদি ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে নিজেদের স্বার্থ রক্ষায় উৎপাদক সমবায় সমিতি গঠন করে থাকে।
উদ্দীপকের আনন্দপুরের তাঁতশিল্পীরা নিজেদের কল্যাণে একটি সমবায় সমিতি গঠন করেন। তারা মূলত মহাজন, দালাল, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতি ব্যক্তিবর্গের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে এরূপ সমবায় সমিতি গঠন করেন। আর উক্ত সমবায় সমিতির মূল উদ্দেশ্য উৎপাদকদের স্বার্থ সংরক্ষণ করা। সুতরাং তাদের কার্য বিবেচনায় নিঃসন্দেহেই আনন্দপুরের তাঁতশিল্পীদের সংগঠনকে উৎপাদক সমবায় সমিতি হিসেবে বিবেচনা করা যায়।
উদ্দীপক অনুসারে ২০,০০০ টাকা দিয়ে একটি নতুন তাঁতকল কেনার জন্য সঞ্চিতি তহবিলের টাকা যথেষ্ট হবে না অর্থাৎ উদ্দীপকের সিদ্ধান্তটি বাস্তবায়ন সম্ভব নয়।
সমবায় সমিতির অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করতে হয়।
বিগত তিন বছরে তাদের মুনাফার টাকা থেকে ১৫% হারে সঞ্চিতি তহবিলের পরিমাণ হবে নিম্নরূপ:
| সাল | মুনাফার পরিমাণ | শতকরা হার | সঞ্চিতি তহবিল |
| ২০১০ | ৩০,০০০ | ১৫% | ৪,৫০০ |
| ২০১১ | ৩৫,০০০ | ১৫% | ৫,২৫০ |
| ২০১২ | ৪০,০০০ | ১৫% | ৬,০০০ |
| মোট = ১৫,৭৫০ |
সুতরাং দেখা যাচ্ছে, তাদের সঞ্চিতি তহবিলে জমার পরিমাণ ১৫,৭৫০ টাকা। কিন্তু তারা যে নতুন তাঁতকল কিনবে তার দাম ২০,০০০ টাকা। এখন তারা যদি ২০,০০০ টাকা দিয়ে নতুন তাঁতকল কিনতে চায় তাহলে তাদেরকে সঞ্চিতি তহবিলের পাশাপাশি অন্যান্য উৎস থেকেও অর্থের সংস্থান করতে হবে। তাই বলা যায়, তহবিলের টাকায় তারা নতুন তাঁতকল ক্রয় করতে পারবে না অর্থাৎ, উদ্দীপকের সিদ্ধান্তটি বাস্তবায়ন সম্ভব নয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!