মনসুর, মাহতাব ও মমতাজ তিন ভাই। রাজনীতির ক্ষেত্রেও একই অবস্থা। মনসুর সমাজতান্ত্রিক রাষ্ট্রের আদলে একদলীয় ব্যবস্থায় বিশ্বাসী। মাহতাব দ্বিদলীয় ব্যবস্থায় বিশ্বাসী। মমতাজের পছন্দ বহুদলীয় ব্যবস্থা। তবে তারা তিন জনই একমত যে, সব ধরনের শাসনব্যবস্থাতেই রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম।

Updated: 10 months ago
উত্তরঃ

বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত রয়েছে।

উত্তরঃ

চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য সংগঠিত হয় না। এর লক্ষ্য হলো সরকারের নীতি ও আচরণকে প্রভাবিত করা। চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহ আইনসভার সদস্যগণকে প্রভাবিত করে আইনকে নিজেদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করে, শাসন বিভাগকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাবিত করে এবং পছন্দের ব্যক্তিকে নির্বাচনে সহযোগিতা করে।

উত্তরঃ

উদ্দীপকে মনসুর একদলীয়, মাহতাব দ্বিদলীয় এবং মমতাজ বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাস করে। কিন্তু এ তিন ধরনের দলীয় ব্যবস্থায় বেশকিছু পার্থক্য রয়েছে। কোনো দেশে একটি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলে তাকে একদলীয় ব্যবস্থা, দুটি দলের অস্তিত্ব থাকলে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলা হয় এবং দুটির বেশি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা গেলে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে। এ তিনটি দলীয় ব্যবস্থার গঠন ও প্রকৃতি ভিন্ন ভিন্ন। একদলীয় ব্যবস্থায় একটি মাত্র দলের উপস্থিতি লক্ষ করা যায়। এ দল হচ্ছে শাসক দল। এখানে কোনো প্রকার বিরোধী দল ও বিরোধী মতামতকে স্বীকার করা হয় না। বর্তমানে চীনের সংবিধানে মাত্র একটি রাজনৈতিক দল স্বীকৃত। এটির নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি। অন্যদিকে, দ্বিদলীয় ব্যবস্থায় প্রধানত দুটি রাজনৈতিক দলের অস্তিত্ব লক্ষ করা যায়। এ ব্যবস্থায় দুটি রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা হয়। দ্বিদলীয় ব্যবস্থায় দুটির বেশি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলেও সুসংবদ্ধ দল থাকে মাত্র দুটি এবং এ দুটি দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়। উদাহরণ হিসেবে গ্রেট ব্রিটেনের রক্ষণশীল দল এবং শ্রমিক দলের কথা বলা যায়। আবার বহুদলীয় ব্যবস্থায় দুটির বেশি রাজনৈতিক দল ক্ষমতার লড়াইয়ে অবতীর্ণ হয়। বহুদলীয় ব্যবস্থায় কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কোয়ালিশন সরকার গঠিত হয়।

উত্তরঃ

উদ্দীপকে মনসুর একদলীয়, মাহতাব দ্বিদলীয় এবং মমতাজ বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাস করে। কিন্তু তারা তিন জনই একমত যে, সব ধরনের শাসনব্যবস্থাতেই রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। কেননা বর্তমান সময়ের বিশালায়তন রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ সম্ভব নয়। তাই বর্তমানে জনগণ প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। রাজনৈতিক দলের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে দল যাতে কোনো গণবিরোধী কাজে লিপ্ত না হতে পারে সেজন্য বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। যে দেশে একদলীয় শাসনব্যবস্থা বিদ্যমান সেখানে সরকারের ভুলত্রুটিগুলো ধরার জন্য সমালোচক গোষ্ঠী থাকে। তারা বিরোধী দলের ভূমিকা পালন করে। নির্বাচনের রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রকাশ করে। জনগণের মধ্য থেকে সবচেয়ে কল্যাণকর ও বাস্তবমুখী কর্মসূচিসম্পন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা ও সমর্থন প্রদান করে। রাজনৈতিক দল শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলে সাহায্য করে। কোনো রকম রক্তপাত বা বিদ্রোহের প্রয়োজন হয় না। এজন্যই উদ্দীপকে তিন জন সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থা নিয়ে ভিন্নমত পোষণ করলেও যেকোনো শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব সম্পর্কে একমত পোষণ করেছেন।

111

Related Question

View All
উত্তরঃ

সাধারণ অর্থে নেতৃত্ব বলতে নেতার গুণাবলিকে বোঝায়। পৌরনীতিতে নেতৃত্ব বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি বা দলের নেতা কতখানি গুণের অধিকারী এবং তা অন্যকে কতটুকু প্রভাবিত করতে পারে তাকে। সমাজবিজ্ঞানী কিম্বল ইয়ং-এর মতে, “নেতৃত্ব হলো এক ধরনের আধিপত্য যাতে অনুসারীরা তাকে সানন্দে মেনে চলে।” অর্থাৎ এটি এমন এক কৌশল, যা তার অনুসারীদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে তাদেরকে উদ্দীপ্ত করে।

325
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে রাজনৈতিক দলের ভূমিকার সাদৃশ্য রয়েছে।

গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক ও পরোক্ষ ব্যবস্থা। বর্তমানকালের বিশাল জনসংখ্যা বিশিষ্ট জাতীয় রাষ্ট্রের নাগরিকদের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্য গড়ে উঠেছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। এরূপ ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পরোক্ষভাবে জনগণের প্রতিনিধিত্ব করে থাকে। এজন্য পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে 'দলীয় সরকার' বলা হয়। রাজনৈতিক দলের মূলভিত্তিই হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। 'আর রাজনৈতিক দল বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসম্মুখে = প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে। জনসমর্থন পেলে - নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে এবং সরকার গঠন করে = থাকে। এর বিশেষ দিক হলো-

১. জনগণকে সংঘবদ্ধ করবে একটি আদর্শের ভিত্তিতে

২. তাদের আদর্শ ও নীতি প্রচার করে সমর্থন আদায় করবে;

৩. বৈধ উপায়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে;

৪. সরকার গঠন করলে দলীয় নীতি ও আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবে;

৫. জনকল্যাণে কাজ করবে;

৬. সরকার গঠনে ব্যর্থ হলে বিরোধী দলের ভূমিকা পালন করবে।

 

 

196
উত্তরঃ

এখানে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যে, ক্ষমতা লাভই এর মূল উদ্দেশ্য। রাজনৈতিক দলের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে ক্ষমতা লাভ অন্যতম একটি উদ্দেশ্য।

প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলসমূহ তাদের আদর্শ ও নীতিমালা প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভের চেষ্টা করে থাকে। জনসমর্থন নিয়ে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে বা করার চেষ্টা করে। জোসেফ সুম্পিটার বলেন, "রাজনৈতিক দল হলো একটি গোষ্ঠী যার সদস্যরা রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিযোগিতামূলক সংগ্রামে একযোগে কাজ করে যেতে সম্মত হয়।" আবার অধ্যাপক গ্যাটেল রলেন যে, "রাজনৈতিক দল কমবেশি সংগঠিত নাগরিকদের গোষ্ঠী, যারা রাজনৈতিক একক হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সরকারকে নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ নীতিমালা কার্যকর করতে চেষ্টা করে।" অন্যদিকে, ম্যাকাইভার মনে করেন যে, রাজনৈতিক দল দলীয় আদর্শের ভিত্তিতে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের চেষ্টা করে থাকে।

অর্থাৎ আমরা দেখতে পাই যে, রাজনৈতিক দলের সকল কার্যক্রমের মূলভিত্তি হলো জনসমর্থন লাভের মাধ্যমে ক্ষমতায় যাওয়া।
নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণ করতে রাজনৈতিক দল সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। আর সরকার গঠন করার মতো পর্যাপ্ত জনসমর্থন না পেলে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে থাকে। ক্ষমতা লাভ করার জন্যই রাজনৈতিক দলের সকল কার্যক্রম পরিচালিত হয়।

184
উত্তরঃ

"রাজনৈতিক দল আদর্শের প্রচারক হিসেবে কাজ করবে” কথাটি বলেছেন অধ্যাপক ম্যাকাইভার।

386
উত্তরঃ

গণতান্ত্রিক শাসনব্যবস্থা মূলত দলীয় শাসনব্যবস্থা। এরূপ ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো জনসমর্থন আদায়ের মাধ্যমে সরকার গঠন করে। গণতন্ত্রে দলীয় সরকার দেশ পরিচালনা করে। দল ব্যবস্থা ছাড়া গণতন্ত্র অর্থহীন। এজন্য রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলা হয়।

342
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews