মনির সাহেব পুত্র সন্তান কামনা করে করে চার মেয়ের জনক হয়েছেন। কিন্তু তার বড় মেয়ে ফাহিমা বিজ্ঞান বইয়ে পড়েছে প্রতিটি জীবকোষের নিউক্লিয়াসে নির্দিষ্ট সংখ্যক অঙ্গাণু থাকে যা চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় স্থানান্তর করে।

Updated: 9 months ago
উত্তরঃ

কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভ্রুণ উৎপন্ন করে সেটিকে স্ত্রী লোকের জড়ায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে যে শিশুর জন্য দেয়া হয় তাকে টেস্ট টিউব বেবি বলে।

উত্তরঃ

পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনাপ্রবাহের এক পর্যায়ে প্রোটিন ও নিউক্লিক এসিড সহযোগে সৃষ্টি হয় নিউক্লিওপ্রোটিন। এই নিউক্লিওপ্রোটিন থেকেই সৃষ্টি হয় প্রোটোভাইরাস। প্রোটোভাইরাস থেকে ভাইরাস সৃষ্টি হয়।

নিউক্লিওপ্রোটিন প্রোটোভাইরাস ভাইরাস

উত্তরঃ

ফাহিমার পঠিত অঙ্গাণুটি হলো ক্রোমোজোম যা বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো-
ক্রোমোজোমের আকার সাধারণত লম্বা। প্রতিটি ক্রোমোজোমের দেহ দুই গুচ্ছ সুতার মতো অংশ নিয়ে গঠিত। প্রতিগুচ্ছ সূতার মতো অংশকে ক্রোমোনেমা বলে। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোজোম সমান দুই নি ভাগে বিভক্ত হয়ে যায়। এদের প্রতিটিকে ক্রোমাটিড বলে। প্রতিটি ক্রোমাটিড একটি ক্রোমানেমা নিয়ে গঠিত। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় প্রত্যেকটি ক্রোমোজোমে গোলাকৃতি ও সংকুচিত স্থান দেখা যায়। যা সেন্ট্রোমিয়ার নামে পরিচিত। এই সেন্ট্রোমিয়ারের উভয় পার্শ্বের অংশকে বাহু বলে। ক্রোমোজোম প্রকৃতপক্ষে কিছু প্রোটিন ও অজৈব পদার্থের সমাবেশ। যা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না।

উত্তরঃ

মানবদেহের প্রতি কোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে একই রকম ২২ জোড়া থাকে। একে অটোজোম বলে। ২৩ তম ক্রোমোজোম জোড়কে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বলে।
এই ২৩ তম জোড়া অর্থাৎ সেক্স ক্রোমোজোম স্ত্রীর সর্বদা X ও X এবং পুরুষের একটি X ও অন্যটি । গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে কন্যাসন্তান হবে, কারণ তখন XX একসাথে হবে। আর গর্ভধারণকালে ডিম্বাণুর মিলন যদি ক্রোমোজোমবিশিষ্ট শুক্রাণুর সাথে হয়, তাহলে যে সন্তান হবে সেটি ে ছেলে সন্তান হবে, কারণ তখন 'XY' একসাথে হবে।

তাই বলা যায় লিঙ্গ নির্ধারণে নারীর কোনো ভূমিকা নেই। বিষয়টি সম্পূর্ণ X এবং Y বহনকারী পুরুষের শুক্রাণুর সাথে, ডিম্বাণুর মিলনের সম্ভাবনার উপর নির্ভরশীল। স্ত্রীর ডিম্বাণু এককভাবে কখনও পুত্র সন্তানের জন্ম দিতে পারে না। পুত্র সন্তান তখনই হবে যখন পুরুষের Y ক্রোমোজোম ধারণকারী শুক্রাণুর স্ত্রীর ডিম্বাণুর সাথে মিলন ঘটে। সুতরাং সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে নারী, পুরুষ উভয়েরই অবদান রয়েছে।
সুতরাং, মনির সাহেব ও তার স্ত্রীর পুত্র সন্তান জন্মদানে অবদান সমান।

64

পৃথিবীর প্রথম স্তন্যপায়ী প্রাণীর ক্লোন ডলি নামের একটি ভেড়া আধুনিক বংশগতি বিদ্যার (Genetics) ভিত্তি গড়ে উঠেছে আজ থেকে প্রায় ১৫০ বছর পূর্বে গ্রেগর মেন্ডেল নামে একজন অস্ট্রীয় ধর্মজাজকের গবেষণার মাধ্যমে। যেডেলের আবিষ্কারের মূল প্রাতিগাচ্চ হচ্ছে জীবের প্রতিটি বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। বেটসন ১৯০৮ সালে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিলেন জিন। বিংশ শতাব্দীর শুরু থেকেই বংশগতি বিদ্যা নানাভাবে বিকাশ লাভ করতে থাকে। নানা তথ্যে সমৃদ্ধ হতে থাকে এর ভাণ্ডার। বংশগতির একক বা জিনের উপাদানের প্রকৃতি, রাসায়নিক এবং অণুর গঠন ও জৈবনিক প্রক্রিয়া নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আবিষ্কৃত হওয়ার পর জীববিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা শুরু করলেন, নিষেক ছাড়াই কীভাবে একটা জীবকোষ থেকে জিন আরেকটা জীবকোষে প্রতিস্থাপন করা যায়, সেটি নিয়ে গবেষণা শুরু করলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক হার্বার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন ১৯৭৩ সালে প্রথম নিষেক ছাড়াই কৃত্রিমভাবে জিন সংযোজনে সাফল্য লাভ করেন। জীববিজ্ঞানের ইতিহাসে যেটি ছিল এক অচিন্তনীয় ঘটনা। স্থাপিত হলো জীবপ্রযুক্তি (Biotechnology) নামে জীববিজ্ঞানের নতুন এক শাখা। আমরা এ অধ্যায়ে জীবপ্রযুক্তি সম্বন্ধে আলোচনা করার পূর্বে ক্রোমোজোম, জিন, ডিএনএ ও আরএনএ সম্বন্ধে আলোচনা করব। এগুলো সম্পর্কে আমরা অষ্টম শ্রেপিতে খানিকটা ধারণা পেয়েছি। এ অধ্যারে বিস্তারিত জানব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  • চারিত্রিক বৈশিষ্ট্য বংশপরম্পরায় স্থানান্তরের কৌশল ব্যাখ্যা করতে পারব।
  • ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • জেনেটিক বিপ্লতার (Genetic Disorder) কারণ ও ফলাফল বর্ণনা করতে পারব।
  • জীবপ্রযুক্তি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাখ্যা করতে পারব।
  •  প্রাণী ও উদ্ভিদে ক্লোনিং ব্যাখ্যা করতে পারব।
  • ক্লোনিংয়ের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজির ব্যবহার এবং এদের সুফল বিশ্লেষণ করতে পাৱৰ ।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews