মনে করো, তুমি মাসুদ/মাসুদা। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার কুমিল্লার বন্ধু জারিফ/জোবায়দাকে একখানা চিঠি লেখো।

Updated: 1 week ago
উত্তরঃ

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬

প্রিয় জারিফ/জোবায়দা,

আমার প্রীতি ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। গত সপ্তাহে আমি সপরিবারে পাহাড়পুর বৌদ্ধবিহার ও মহাস্থানগড় ভ্রমণ করেছি। সেই ঐতিহাসিক স্থানগুলোর অভিজ্ঞতাই তোমাকে জানাচ্ছি। 

পাহাড়পুর বৌদ্ধবিহারের বিশালতা ও প্রাচীন স্থাপত্য দেখে আমি মুগ্ধ হয়েছি। মনে হয়েছে, যেন ইতিহাসের পাতায় হারিয়ে গেছি। এরপর মহাস্থানগড়ে গিয়ে প্রাচীন বাংলার রূপ ও সমৃদ্ধি দেখে মন ভরে গেল। সেখানে শিলাদেবীর ঘাট এবং জাদুঘরে সংরক্ষিত প্রাচীন মুদ্রা ও মাটির ফলক আমাদের মুগ্ধ করেছে। এই ভ্রমণ আমার জ্ঞানকে সমৃদ্ধ করেছে এবং বাংলার ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলেছে।

তুমি যখন আসবি, তখন বিস্তারিত বলবো। তোর খবর জানিও। আজ আর নয়।

ইতি,
তোর বন্ধু,
মাসুদ/মাসুদা

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
13

Related Question

View All
উত্তরঃ

২০ অক্টোবর ২০২৪

সম্পাদক,
দৈনিক ইত্তেফাক,
১, রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা-১২০৩।

বিষয়: সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবিতে জনসচেতনতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। 

জনাব,
আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকার ‘জনতার কণ্ঠস্বর’ বা ‘চিঠিপত্র’ বিভাগে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে এর প্রতিকারের দাবিতে একটি চিঠি প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 

সম্প্রতি দেশের সড়ক-মহাসড়কে সড়ক দুর্ঘটনা একটি ভয়াবহ মহামারির রূপ নিয়েছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখতে পাই অকালে ঝরে যাচ্ছে কতশত প্রাণ। সড়ক দুর্ঘটনা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। এর ফলে প্রতিদিন অনেক পরিবার তাদের প্রিয়জন হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে, পঙ্গুত্ব বরণ করছে অনেক কর্মক্ষম মানুষ । 

সড়ক দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে চালকদের বেপরোয়া গতি, অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল, রাস্তাঘাটের ত্রুটিপূর্ণ নকশা এবং যত্রতত্র যাত্রী ওঠানামা । এছাড়াও, মহাসড়কে ধীরগতির যানবাহন ও পথচারীদের অসচেতনতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। 

এমতাবস্থায়, কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হোক। চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং অদক্ষ চালকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, গণমাধ্যম ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ ব্যবহার নিশ্চিত করতে হবে । 

আমরা সড়কে আর কোনো প্রাণহানি দেখতে চাই না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এটাই প্রত্যাশা। 

বিনীত,
আরিফ/আরিফা
যাত্রাবাড়ী, ঢাকা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago
18
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews