মনে করো, তুমি সাজিদ। খুলনা জিলা স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তুমি বিগত পাঁচ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। এজন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

Updated: 1 month ago
উত্তরঃ

২৭ এপ্রিল, ২০২৬

প্রধান শিক্ষক,
খুলনা জিলা স্কুল,
খুলনা।

বিষয়: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ছুটি চেয়ে আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণির 'ক' শাখার একজন নিয়মিত শিক্ষার্থী (রোল- ০৫)। আমি গত ২২ এপ্রিল ২০২৬ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট পাঁচ দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। বর্তমানে আমি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে উঠেছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমার শারীরিক অবস্থা ও অনুপস্থিতির বিষয়টি বিবেচনা করে উক্ত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্র,
সাজিদ
নবম শ্রেণি, শাখা- 'ক'
রোল- ০৫
খুলনা জিলা স্কুল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
44

Related Question

View All
উত্তরঃ

২৬ এপ্রিল, ২০২৬
মনোহরপুর, ভোলা।

প্রিয় তুষার,
আমার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। গতকালই তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি আমার সাম্প্রতিক দিনগুলো কেমন কাটল তা জানতে চেয়েছ। আজ তোমাকে আমার একটি দারুণ অভিজ্ঞতার কথা বলব।

গত সপ্তাহে আমাদের বিদ্যালয় থেকে আমরা বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ভ্রমণে গিয়েছিলাম। বহুদিনের ইচ্ছা ছিল বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানটি দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।

মসজিদটিতে প্রবেশ করতেই এক অন্যরকম অনুভূতি হলো। এর বিশালতা এবং প্রাচীন স্থাপত্যশৈলী আমাকে সত্যি মুগ্ধ করেছে। ষাটগম্বুজ নাম হলেও এর ভেতরে রয়েছে মোট একাশিটি গম্বুজ! ষাটটি পাথরের খিলানের ওপর এই বিশাল স্থাপনা দাঁড়িয়ে আছে বলেই হয়তো লোকমুখে এর এমন নাম। সুলতান মাহমুদ শাহের আমলে পীর খান জাহান আলী এই অসাধারণ মসজিদটি নির্মাণ করেছিলেন। এর টেরাকোটার কাজ এবং লাল ইটের কারুকার্য তৎকালীন মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন।

সেখানে একটি জাদুঘরও রয়েছে। সেখানে আমরা প্রাচীন আমলের মুদ্রা, শিলালিপি ও নানা ঐতিহাসিক জিনিসপত্র দেখতে পাই। ইতিহাসের বইয়ে যেসব কথা পড়েছি, তা চোখের সামনে দেখে অন্যরকম রোমাঞ্চ অনুভব করেছি। সত্যিই এই ভ্রমণটি আমার জীবনের অন্যতম সেরা একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।

আজ আর নয়। তোমার স্কুলের পড়াশোনা কেমন চলছে জানিও। তোমার বাবা-মাকে আমার সালাম দেবে।

ইতি,
তোমার বন্ধু
শিশির

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
33
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews