বিশ্ববাণিজ্যকে সকলের জন্য কল্যাণকর করতে যে প্রতিষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাকে WTO বা বিশ্ববাণিজ্য সংস্থা বলে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক সংঘ আসিয়ান। ইংরেজি আসিয়ানের পূর্ণ রূপ হলো Association of South East Asian Nations, অর্থাৎ দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিসমূহের সংস্থা। ১৯৬৭ সালে ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহের পরস্পরের স্বার্থ সংরক্ষণে সম্মিলিত সংস্থা হিসেবে আসিয়ান গঠিত হয়। ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সদর দফতর অবস্থিত। আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন বছরে একবার ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে সদস্য রাষ্ট্রে অনুষ্ঠিত হয়। তবে প্রতি তিন বছর পর পর শীর্ষ সম্মেলন হয়ে থাকে।
সংরক্ষণমূলক সাহায্য-সহযোগিতা মম্রং চিনকে ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করেছে।
শিল্প স্থাপনের পরও উদ্যোক্তা উৎপাদনকার্যে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, তা কাটিয়ে ওঠার জন্য যেসব সাহায্যের দরকার হয়, তাকে সংরক্ষণমূলক সহায়তা বলে। সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভালোভাবে টিকে থাকতে পারে। আধুনিকায়ন, সম্প্রসারণ, আইনগত, পরিবেশসংক্রান্ত, উৎপাদন নীতি, মান নিয়ন্ত্রণ, স্বীকৃতি, সহায়ক কেন্দ্র প্রতিষ্ঠা প্রভৃতি সংরক্ষণমূলক সহায়তার অন্তর্ভুক্ত।
উদ্দীপকে দেখা যায়, মমং চিন মৎস্য অধিদপ্তরে প্রশিক্ষণ গ্রহণ করায় তার মধ্যে হ্যাচারি শিল্প গড়ে তোলার আগ্রহ সৃষ্টি হয়। অর্থাৎ প্রশিক্ষণের মধ্য দিয়ে উদ্দীপনামূলক সহায়তা পান। আর বাবা ও বন্ধু-বান্ধবের নিকট থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে হ্যাচারি শিল্প গড়ে তোলেন। অর্থাৎ তিনি অর্থনৈতিক সহযোগিতার মধ্য দিয়ে সমর্থনমূলক সাহায্য গ্রহণ করেন। পরবর্তীতে প্রথম পর্যায়ে কিছু লোকসানের সম্মুখীন হলেও তা কাটিয়ে ওঠার জন্য মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সুষ্ঠু পরিচালনার সুযোগ পান যা সংরক্ষণমূলক সহায়তা হিসেবে পরিগণিত হয়। যেহেতু সংরক্ষণমূলক সহায়তার মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণ করা হয়। সেহেতু বলা যায়, সংরক্ষণমূলক সাহায্য-সহযোগিতা মন্ত্রং চিনকে ব্যবসায় সম্প্রসারণে সহায়তা করেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে সরকারি সহযোগিতা পেলে মমং চিন সহজেই ইউরোপে চিংড়ি রপ্তানি করতে সক্ষম হবেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো হলো এমন একটি প্রতিষ্ঠান যা রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে এবং রপ্তানি বাণিজ্যের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করে থাকে।
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য রপ্তানি বাণিজ্যের উন্নয়ন আবশ্যক। কারণ এ বাণিজ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রপ্তানি বৃদ্ধি তথা বাণিজ্যকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত পণ্যের লেনদেনে ভারসাম্য আনয়ন করাই এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।
উদ্দীপকে দেখা যায়, মমুং চিন মৎস্য অধিদপ্তরের প্রশিক্ষণ গ্রহণ করে বাবা ও বন্ধু-বান্ধবের নিকট থেকে অর্থ সংগ্রহ করে একটি হ্যাচারি শিল্প গড়ে তোলেন এবং বাধাবিঘ্ন কাটিয়ে সফলতা লাভ করেন। সরকারের নির্দিষ্ট দপ্তরে সহায়তা পেলে তিনি ইউরোপে মাছ রপ্তানি করতে আগ্রহী। যেহেতু রপ্তানি উন্নয়ন ব্যুরো রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করে থাকে। সেহেতু বলা যায়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে সরকারি সহায়তা পেলে মন্ত্রং চিন সহজেই ইউরোপে চিংড়ি রপ্তানি করতে সক্ষম হবেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!