WTO-এর পূর্ণরূপ হলো World Trade Organization.
যেসব সেবা ও সহযোগিতা ব্যবসায় পরিচালনায় মূল ভূমিকা না রাখলেও ব্যবসায়কে সাবলীলভাবে পরিচালনা করতে সাহায্য করে তাকে ব্যবসায়ের সহায়ক সেবা বলে।
দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ও উন্নয়নে ব্যবসায়ের সহায়ক প্রতিষ্ঠানের সহযোগিতা অপরিহার্য। দেশে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পাদনে সহায়ক প্রতিষ্ঠান প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়, কাঁচামাল সরবরাহ করে এবং উৎপাদিত পণ্য/সেবা দেশে-বিদেশে বাজারজাতকরণে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে।
উদ্দীপকে বাংলাদেশ ডেপেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) প্রতিষ্ঠানটির বর্ণনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকিং ছাড়াও বিডিবিএল সরকারি ও বেসরকারি শিল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে। দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণ, যন্ত্রপাতি পরিবর্তন ও সম্প্রসারণের জন্য শিল্প উদ্যোক্তাদের ঋণ ও পরামর্শদান এবং কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা করা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাজ।
উদ্দীপকের মরিয়ম বেগম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি অমুনাফাভোগী লিমিটেড কোম্পানি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। যেহেতু বিডিবিএল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত একটি অমুনাফাভোগী লিমিটেড কোম্পানি। উক্ত প্রতিষ্ঠানটি বর্তমান সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে মূলধারার ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত করার জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্নমুখী সহায়তা প্রদান করে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশ ডেপেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) প্রতিষ্ঠানটির বর্ণনা দেওয়া হয়েছে।
উদ্দীপকের মরিয়ম বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেটি অর্থাৎ বিডিবিএল আর্থিক ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সুযোগ প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে।
উক্ত প্রতিষ্ঠান বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশই নারী। জনসংখ্যার এ কাঠামোর কারণে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে অর্থনীতির মূল স্রোতে নারীদের অংশগ্রহণ একান্তভাবেই অপরিহার্য। আমাদের নারী সমাজের নিষ্ঠা, আগ্রহ, উদ্ভাবন শক্তি ও শ্রম নিপুণতা রয়েছে। বিশেষ করে মাইক্রো ক্রেডিট কার্যক্রম ও পোশাক শিল্পে নারীদের অব্যাহত অংশগ্রহণ শিল্পায়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য বিডিবিএল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্যে সহজ শর্তে SME খাতে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রদান করছে।
উদ্দীপকের মরিয়ম বেগম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি অমুনাফাভোগী লিমিটেড কোম্পানি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। যেহেতু বিডিবিএল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদিত একটি অমুনাফাভোগী লিমিটেড কোম্পানি। উক্ত প্রতিষ্ঠানটি বর্তমান সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদেরকে মূলধারার ব্যবসায়ীদের সাথে সম্পৃক্ত করার জন্য প্রশিক্ষণ, সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা প্রদানসহ বিভিন্নমুখী সহায়তা প্রদান করে যাচ্ছে। মূলত বিডিবিএল সহজশর্তে SME খাতে নারীদেরকে ঋণপ্রদান, প্রশিক্ষণ প্রদান, কারিগারি সহযোগিতাসহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে অর্থনীতির মূল স্রোতে আনয়ন করার মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে।
সুতরাং উদ্দীপকের মরিয়ম বেগম যে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে সেটি অর্থাৎ বিডিবিএল আর্থিক ও কারিগরি সহযোগিতাসহ বিভিন্ন ধরনের সুযোগ প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা পালন করছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!