মলি গার্হস্থ্য পাঠে জানতে পারল, গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো মানসিক ও শারীরিক কর্মপদ্ধতির সমষ্টি। একটি পরিবারকে তার সীমিত সম্পদ ব্যবহার করে বিভিন্ন চাহিদা পূরণের জন্যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবার কতগুলো কাজ করে উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করে। এ-লক্ষ্য অর্জনই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা কাঠামোর সর্বশেষ ধাপ।

Updated: 2 months ago
উত্তরঃ

সামাজিক ও ধর্মীয় বিধি নিষেধ ও নিয়ম কানুন হতে সৃষ্ট মানকে প্রচলিত মান বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

স্থায়ী লক্ষ্যকে চূড়ান্ত লক্ষ্য বলা হয়।
চূড়ান্ত লক্ষ্য অর্জন সময়সাপেক্ষ। এই লক্ষ্য সবসময় মানুষের সচেতন মনে অবস্থান করে। এই লক্ষ্য অর্জিত হলে মানুষ জীবনে প্রতিষ্ঠা লাভ করে। যেমন- লক্ষ্য অনুযায়ী পেশা গ্রহণ করে জীবনে প্রতিষ্ঠা লাভ করা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

উদ্দীপকে পরিবারে সম্পদের সঠিক ব্যবহারের কথা বলা হয়েছে। যা দিয়ে পরিবারের সকল চাহিদা পূরণ করা হয়, যার উপযোগ আছে ও যোগান সীমাবদ্ধ তাই সম্পদ।
সম্পদ মূলত দুই প্রকার। পারিবারিক লক্ষ্য অর্জনের মানবীয় ও বস্তুবাচক সম্পদ ব্যবহারের জন্য পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করা প্রয়োজন।
লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয়। পরিবারের লক্ষ্যগুলো স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে লক্ষ্য অর্জনে অগ্রসর হতে হয়। পারিবারিক লক্ষ্যগুলো পূরণ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও সম্পদের ব্যবহারে দক্ষতা একান্ত প্রয়োজন। অর্থ, শক্তি, সময়, দক্ষতা, জ্ঞান ইত্যাদি পরিবারের সম্পদ। মানবীয় সম্পদ কাজে লাগিয়ে বস্তুগত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমেই পারিবারিক লক্ষ্য অর্জন করা সম্ভব। এতে করে পরিবারে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

মলির জানতে পারা গৃহ ব্যবস্থাপনা কাঠামোটির সর্বশেষ ধাপ হলো লক্ষ্য অর্জন।
লক্ষ্য হলো গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। লক্ষ্যকে কেন্দ্র করেই সকল কর্মকান্ড আবর্তিত হয়। সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কাজের ধারা ন নির্ধারণ করে দেয়। আমরা সে অনুযায়ী এগিয়ে যাই। সাধারণত মূল্যবোধের ওপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য। যার সুনির্দিষ্ট পরিধি আছে এবং যা ব্যক্তির কার্যাবলিকে নির্দেশনা দান করে। কাম্য লক্ষ্যটি ব্যবস্থাপকের কাছে সুস্পষ্ট না হলে তা অর্জন করা সম্ভব নয়। পরিবারের কাজের সমাপ্তি লক্ষ্যে প্রকাশ পায়।

লক্ষ্য নির্দিষ্ট হলে তা অর্জনের কার্যাবলিও সঠিকভাবে সম্পাদিত হবে। পারিবারিক লক্ষ্য নির্দিষ্ট করার পর গৃহ ব্যববস্থাপনার ধাপগুলো পর্যায়ক্রমে অনুরূপ করতে হয়। তাহলেই লক্ষ্য অর্জন করা যায়। গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হলো পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। পারিবারিক দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে অনেক মধ্যবর্তী ও তাৎক্ষণিক লক্ষ্য অর্জন করতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে লক্ষ্যও পরিবর্তিত হয়। লক্ষ্য ব্যবস্থাপনাকে সহজতর এবং তাকে সাফল্যের সাথে কার্যকর করতে সাহায্য করে। পরিবারের প্রত্যেকেরই নিজস্ব কিছু লক্ষ্য থাকে। তবে যখন সম্মিলিতভাবে কোনো কাজ স্থির করা হয় তখন দ্বন্দ্ব কম হবে এবং লক্ষ্য অর্জনও সহজতর হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
24

Related Question

View All
উত্তরঃ

গৃহকে ভিত্তি করে যে ব্যবস্থাপনা কার্যক্রম সংঘটিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
42
উত্তরঃ

প্রেষণা হচ্ছে কর্মসংক্রান্ত মনোবল যা মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধ করে। মানুষের জীবনে চলার পথে সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নির্দেশক রয়েছে। এসব নির্দেশকের ধারণাসমূহকে গৃহ ব্যবস্থাপনার প্রেষণা সৃষ্টিকারী উপাদানও বলা হয়। এগুলো হলো মূল্যবোধ, লক্ষ্য ও মান।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
39
উত্তরঃ

নাবিহার লক্ষ্যটি দীর্ঘমেয়াদি।
নাবিহার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। তার এ স্বপ্ন পূরণের লক্ষ্যটি হলো দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্য। যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। তবে সব আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, মূল্য ও আঙ্গিকে হতে হবে। নিকেল ও ডরসি লক্ষ্যকে তিন ভাগে ভাগ করেছেন। যথা- ১. দীর্ঘমেয়াদি লক্ষ্য, ২. মধ্যবর্তীকালীন লক্ষ্য ও ৩. তাৎক্ষণিক লক্ষ্য। নাবিহার স্বপ্ন দীর্ঘমেয়াদি লক্ষ্যের অন্তর্ভুক্ত। দীর্ঘমেয়াদি বা চূড়ান্ত লক্ষ্যকে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য সময়সাপেক্ষ এবং সবসময় মনে বিরাজমান। এ লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে বলে এর গুরুত্ব বেশি। মধ্যবর্তী লক্ষ্য পূরণের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণ হয়। অর্থাৎ দীর্ঘমেয়াদি লক্ষ্যকে কেন্দ্র করে ব্যক্তি ধাপে ধাপে অগ্রসর হয়ে থাকে এবং লক্ষ্য অর্জিত হলে তার ওপর নির্ভর করে প্রতিষ্ঠা লাভবা পরবর্তী জীবন অতিবাহিত করে। ডাক্তার হতে হলে একজন শিক্ষার্থীকে শুরু থেকেই ভালো ফলাফল করতে হবে। এজন্য ঠিকমতো লেখাপড়া করতে হবে এবং রুটিনমাফিক জীবনযাপন করতে হবে। যেহেতু এ লক্ষ্য অর্জন একদিনে সম্ভব নয় ধীরে ধীরে প্রচেষ্টার মাধ্যমে এটি অর্জন করতে হবে। তাই বলা যায়, নাবিহার এ লক্ষ্যটি দীর্ঘমেয়াদি লক্ষ্য।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
34
উত্তরঃ

লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি।
পারিবারিক জীবনে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে লক্ষ্যের পরিবর্তন অনবরত, আবার কখনও ধারাবাহিকভাবে ঘটে। কখনও কখনও কোনো লক্ষ্যকে প্রয়োজনে বাদও দেয়া হয়।লক্ষ্য অর্জন যদি অধিক কষ্টসাধ্য হয় এবং স্থির করার পর তা যদি
অযৌক্তিক মনে হয় তাহলে তার পরিবর্তন ঘটে। মূল্যবোধ লক্ষ্য নির্ধারণের মানদণ্ড, তাই মূল্যবোধের পরিবর্তন ঘটলে লক্ষ্যেরও পরিবর্তন ঘটে। পরিবারের সদস্যদের মনোভাব বা আগ্রহ অনেক সময় নতুন লক্ষ্যের সৃষ্টি করে। পরিবারের বিভিন্ন বিপর্যয় ও সংকট যেমন-দুর্যোগ, মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতা, বেকারত্ব ইত্যাদি লক্ষ্যের পরিবর্তন ঘটায়। আবার স্বল্পমেয়াদি লক্ষ্য অর্জনে সফলতা না এলে দীর্ঘমেয়াদি লক্ষ্যে পরিবর্তন দেখা দেয়। মান দ্বারাও লক্ষ্য প্রভাবিত হয়। জীবনযাত্রার মান হ্রাস বৃদ্ধিতে লক্ষ্যে পরিবর্তন আসে। যখন সম্মিলিতভাবে সিদ্ধান্তের ওপর লক্ষ্য স্থির করা হয় তখন দ্বন্দ্ব কম হয় এবং লক্ষ্য অর্জন সহজতর হয়।

উদ্দীপকের নাবিহাও এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে না পারায় তার বাবা তাকে ডাক্তার হওয়ার লক্ষ্য পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বলেন। সুতরাং দেখা যায়, অবস্থার পরিবর্তনের কারণে লক্ষ্যও পরিবর্তন হয়।
সুতরাং, উদ্দীপকের আলোকে বলা যায় লক্ষ্য পরিবর্তনশীল।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
34
উত্তরঃ

গৃহকে ভিত্তি করে যে ব্যবস্থাপনা কার্যক্রম সংঘটিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
56
উত্তরঃ

কোনো কাজের পরিসমাপ্তিকে লক্ষ্য বলে।
কোনো কাজের পরিসমাপ্তি ঘটলেই অন্য একটি কাজ শুরু হয়। ফলে লক্ষ্যও পরিবর্তিত হয়। লক্ষ্য মানুষের চেতন ও অবচেতন মনে অবস্থান করে। প্রধান লক্ষ্যগুলোকে কেন্দ্র করে অন্যান্য লক্ষ্য নির্ধারিত ও পরিবর্তিত হয়। তাই বলা যায়, লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া।.

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
36
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews