মশার উপদ্রব নিরসনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদনপত্র লেখো। 

বা, এডিস মশার উপদ্রব নিরসনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদনপত্র লেখো।

Updated: 10 months ago
উত্তরঃ

চেয়ারম্যান

হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ

কুষ্টিয়া

বিষয়: মশার উপদ্রব নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে, আমরা হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকার বাসিন্দা। আমরা সম্প্রতি মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছি। মশার যন্ত্রণায় সবার স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। এডিস মশার কামড়ে প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। এলাকার নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করা, বদ্ধ জলাশয় ও ঝোপঝাড়ে মশা নিধনের ওষুধ না ছিটানোর ফলে এসব জায়গা মশার অবাধ বংশবিস্তারের কেন্দ্রে পরিণত হয়েছে। এলাকায় ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব বাড়ছে। অবিলম্বে মশার উপদ্রব বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

অতএব, সবিনয় অনুরোধ এই যে, জরুরি ভিত্তিতে এ এলাকায় মশক নিধনের জন্য পদক্ষেপ নিয়ে জনগণকে মশার উপদ্রব থেকে রক্ষা করে বাধিত করবেন।

নিবেদক
জয়রামপুরবাসীর পক্ষে
বিভান বিশ্বাস

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
11 months ago
455
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews